Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • লাইফ স্টাইল
  • খাদ্য তালিকায় ড্রাই ফ্রুটস আদৌ শরীরের জন্য উপকারী?জানুন!

খাদ্য তালিকায় ড্রাই ফ্রুটস আদৌ শরীরের জন্য উপকারী?জানুন!

Online Desk মে 29, 2024
dry-fruits.jpg

অপরূপা কাঞ্জিলাল: আপনি কি শরীরে নানারকম সমস্যায় ভুগছেন?এছাড়াও দিন দিন কি বেড়েই যাচ্ছে ওজন?ড্রাই ফ্রুটস খান কি আপনি?জানেন ড্রাই ফ্রুটসের উপকার কতটা? কোন কোন ড্রাই ফ্রুটস আপনার শরীরের জন্য উপকারী?চলুন জেনে নেওয়া যাক!

নিয়ম করে ড্রাই ফ্রুটস খেলে আপনার ওজনও কমবে।তাই আজ থেকেই শুরু করুন ড্রাই ফ্রুটস।কি কি ড্রাই ফ্রুটস আপনি খেলে উপকার পাবেন?

আমন্ড:- প্রোটিন, স্বাস্থ্যকর ফ্যাট, অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ আমন্ড। যাকে এক কথায় বলে সুপারফুড। মনোস্যাচুরেটেড ফ‌্যাট ও ফাইবার থাকায় আমন্ড খেলে অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমে যায়। এছাড়া আমন্ডের অ্যামিনো অ্যাসিড দেহের চর্বি পোড়াতে সাহায্য করে।

কাজু:- ওজন কমানোর জন্য কাজু খেতে পারেন। কাজুর মধ্যে ভরপুর পরিমাণে প্রোটিন রয়েছে, যা দীর্ঘক্ষণ পেটকে ভর্তি রাখে এবং অতিরিক্ত খাওয়ার প্রবণতাকে রোধ করে। এছাড়াও এই বাদামে প্রচুর ম্যাগনেসিয়াম রয়েছে, যা ওজন কমাতে সাহায্য করে।

আখরোট:- অ্যানাস্যাচুরেটেড ফ্যাট ওজন কমায়, যা মিলবে আখরোটের মধ্যে। এতে কোলেস্টেরলের মাত্রা বাড়বে না, যার ফলে মেদও জমবে না শরীরে। এছাড়াও আখরোটে রয়েছে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, যা ওজন কমানোর পাশাপাশি নানা উপায়ে স্বাস্থ্য উপকারিতা প্রদান করে।

পেস্তা:- দেহের বিপাকীয় হার ভাল হলে ওজন কমানো সহজ হয়। আর এই কাজটা দক্ষতার সঙ্গে করে পেস্তা। পেস্তার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেল ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এটি ওজন কমানোর পাশাপাশি রক্তচাপকেও নিয়ন্ত্রণে রাখে।

কিশমিশ:- মিষ্টি বলে হয়তো অনেকেই কিশমিশ থেকে দূরে থাকতে চান। কিন্তু রোজ সকালে কিশমিশ ভেজানো জল খেলে, এর উপকারিতা আপনি গুণে শেষ করতে পারবেন না। হজম ক্ষমতা বাড়াবে যেমন এনার্জিও দেবে প্রচুর পরিমাণ।

তাহলে আর কি হালকা খিদেতে টুকটাক বাজারজাত মুখরচক খাবার না খেয়ে সেই জায়গায় রাখুন ড্রাই ফ্রুটস আর দেখুন ম্যাজিক।

Post Views: 613

Continue Reading

Previous: মুখ্যমন্ত্রীর উদ্যোগে দিঘাতে জগন্নাথ মন্দির
Next: ধ্যান ভেঙে দেখবেন মোদি প্রধানমন্ত্রী নেই : ব্রাত্য বসু

সম্পর্কিত গল্প

sexual-harassment-2.png

আত্মহত্যার চেষ্টায় ভর্তি নাবালিকা চার মাসের অন্তঃসত্ত্বা; ধর্ষণের অভিযোগে গ্রেফতার তরুন

Online Desk ফেব্রুয়ারি 11, 2026
importanceofhumanrelationships_0.jpg

জীবনে ১৫০ জনের সঙ্গেই গড়ে উঠতে পারে সত্যিকারের সম্পর্ক,  বলছেন মনবিজ্ঞানীরা

Online Desk অক্টোবর 9, 2025
IMG-20250924-WA0101-1.jpg

পুজোয় যৌনকর্মীদের পাশে পাশে

Online Desk সেপ্টেম্বর 25, 2025

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.