Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • বিমান মন্ত্রকের অনুমতি না পেয়ে হেমন্ত সোরেনের বিমান ভাড়া, বীরভূমে রওনা অভিষেকের

বিমান মন্ত্রকের অনুমতি না পেয়ে হেমন্ত সোরেনের বিমান ভাড়া, বীরভূমে রওনা অভিষেকের

Online Desk জানুয়ারি 6, 2026
abhishek.jpg

ওঙ্কার ডেস্কঃ মুখ্যমন্ত্রীর মতোই কপ্টার সমস্যার মুখোমুখি তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বীরভূম সফরের আগে হেলিকপ্টারের সমস্যা হয়। অভিষেকের হেলিকপ্টার ওড়ানোর অনুমতি দেয়নি অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক, এমন অভিযোগ তৃণমুলের। তাদের দাবি, অভিষেকের কর্মসূচি বানচালের চেষ্টা করেছে বিজেপি। পরে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সহায়তায় একটি কপ্টার ভাড়া নেওয়া হয়েছে। তাতে করেই বীরভূমে রওনা দেন অভিষেক।
সূত্রের খবর, মঙ্গলবার দুপুরে দক্ষিণ ২৪ পরগনার বেহালা থেকে হেলিকপ্টারে করে বীরভূম যাওয়ার কথা ছিল অভিষেকের। কিন্তু পরিকল্পনা মত তা হয়নি। কারণ, কপ্টার ওড়ানোর অনুমতি মেলেনি। ফলে দুপুর পর্যন্ত বেহালা ফ্লাইং ক্লাবে কপ্টারের অপেক্ষায় বসে ছিলেন তিনি।

মঙ্গলবার রামপুরহাটের বিনোদপুরে সভা করার পর রামপুরহাট মেডিক্যালে সোনালী খাতুনের সঙ্গে দেখা করতে যাওয়ার কথা ছিল অভিষেকের। কিন্তু দুপুর দেড়টার পরেও অভিষেকের হেলিকপ্টার না ওড়ায় ক্ষোভ উগরে দেয় তৃণমূল। তাদের দাবি, যে ভাবে মুখ্যমন্ত্রীর মমতার বনগাঁ সফরের আগে সমস্যা সৃষ্টি করা হয়েছিল, ঠিক একই ভাবে অভিষেকের সফরের আগে ‘ষড়যন্ত্র’ করছে বিজেপি। সড়ক পথে বীরভূমে যাওয়ার পরিকল্পনা করলেও পরে হেমন্ত সোরেনের কাছ থেকে কপ্টার ভাড়া নেওয়া হয়।

উল্লেখ্য, কপ্টার সংস্থার লাইসেন্সে সমস্যার জন্য গত ২৫ নভেম্বর এসআইআর বিরোধী কর্মসূচিতে যোগ দিতে হেলিকপ্টারের পরিবর্তে সড়কপথে বনগাঁ যান মমতা। এসআইআর-বিরোধী সভায় বক্তৃতার শুরুতেই ওই বিষয়ে মুখ খুলেছিলেন তিনি।

Post Views: 146

Continue Reading

Previous: কারুরে পদপিষ্টের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বিজয়কে তলব সিবিআই-এর
Next: পূর্ব বর্ধমান এবং বীরভূমে শৈত্যপ্রবাহের পূর্বাভাস, জাঁকিয়ে শীত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.