Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • পূর্ব বর্ধমান এবং বীরভূমে শৈত্যপ্রবাহের পূর্বাভাস, জাঁকিয়ে শীত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে

পূর্ব বর্ধমান এবং বীরভূমে শৈত্যপ্রবাহের পূর্বাভাস, জাঁকিয়ে শীত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে

Online Desk জানুয়ারি 6, 2026
winter-sized.jpg

ওঙ্কার ডেস্ক: শীত আরও জাঁকিয়ে পড়তে চলেছে বঙ্গে। রাজ্যের দুই জেলায় ইতিমধ্যে শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। পূর্ব বর্ধমান এবং বীরভূমে শৈত্যপ্রবাহ চলবে বলে জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আরও শীত পড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতে ঘন কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে।

হাওয়া অফিসের তরফে বলা হয়েছে, পূর্ব বর্ধমানে মঙ্গলবার থেকে শুরু হওয়া শৈত্যপ্রবাহ চলবে বৃহস্পতিবার পর্যন্ত। বীরভূমেও শুক্রবার পর্যন্ত চলবে শৈত্যপ্রবাহ। তবে উত্তরবঙ্গের কোথাও শৈত্যপ্রবাহের সম্ভাবনা আপাতত নেই। দক্ষিণের জেলাগুলিতে গত কয়েক দিন ধরেই পারদ নিম্নমুখী। উত্তুরে হাওয়া ক্রমশ দাপট দেখাচ্ছে। আরও জাঁকিয়ে বসেছে ঠান্ডা। ঠান্ডা হাওয়া বইছে কলকাতা-সহ দক্ষিণের জেলাগুলিতে।

কোন পরিস্থিতিকে শৈত্যপ্রবাহ বলা হয়? হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, কোনও এলাকায় শৈত্যপ্রবাহ অভিহিত করতে গেলে তার জন্য নির্দিষ্ট মাপকাঠি থাকে। সংশ্লিষ্ট অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি বা তার কম হওয়ার পাশাপাশি সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৪.৫ ডিগ্রির কম হতে হবে। পর পর দু দিন এই মাপকাঠি পূরণ হলে তখন সংশ্লিষ্ট অঞ্চলে শৈত্যপ্রবাহ চলছে বলে মনে করা হয়। আবহবিদরা জানাচ্ছেন, দক্ষিণবঙ্গের আট জেলায় ‘শীতল দিন’ থাকতে পারে। কোনও এলাকায় ‘শীতল দিন’-এর পরিস্থিতি তৈরি হলে সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি বা তার কম থাকতে হবে। পাশাপাশি দিনের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৪.৫ ডিগ্রি কমছে কি না, তা দেখা হয়।

Post Views: 161

Continue Reading

Previous: বিমান মন্ত্রকের অনুমতি না পেয়ে হেমন্ত সোরেনের বিমান ভাড়া, বীরভূমে রওনা অভিষেকের
Next: জেএনইউতে মোদী-শাহ বিরোধী স্লোগান, এটা মোদীর দেশ, তোপ গিরিরাজের

সম্পর্কিত গল্প

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সতর্কতা দক্ষিণবঙ্গে, বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026

You may have missed

tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026
METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.