Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • উচ্চ মাধ্যমিক পার্ট ওয়ানে পরীক্ষার্থী বেড়েছে দেড় লক্ষাধিক, প্রশ্ন ফাঁস ঠেকাতে কঠোর সংসদ

উচ্চ মাধ্যমিক পার্ট ওয়ানে পরীক্ষার্থী বেড়েছে দেড় লক্ষাধিক, প্রশ্ন ফাঁস ঠেকাতে কঠোর সংসদ

Online Desk সেপ্টেম্বর 3, 2025
HS-2.jpg

নিজস্ব সংবাদদাতা : এ বছর ৮ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে রাজ্যের উচ্চ মাধ্যমিকের পার্ট ওয়ান (তৃতীয় সেমেস্টার) পরীক্ষা। গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে দেড় লক্ষ। মোট ৬ লক্ষ ৬০ হাজার ছাত্রছাত্রী বসছেন এই পরীক্ষায়।

প্রশ্ন ফাঁস রুখতে সংসদ এবার কিছু কড়া পদক্ষেপ করেছে। এ বিষয়ে যে নির্দেশিকা দিয়েছে তাতে জানা যাচ্ছে, একই বিষয়ের জন্য দু’টি ভিন্ন সেটে প্রশ্নপত্র প্রস্তুত রাখা হবে। পাশাপাশি বসা দুই পরীক্ষার্থীর প্রশ্নের বিন্যাস আলাদ করার জন্য এই পদ্ধতি নেওয়া হয়েছে। পরীক্ষা শুরুর পাঁচ মিনিট আগে এই বিশেষ ভাবে সিল করা পরশন পত্র খোলা হবে পরীক্ষার্থীদের সামনেই।

পরীক্ষা পদ্ধতি

এবারও পরীক্ষার ধরণ একই রাখা হচ্ছে। পরীক্ষা নেওয়া হবে এমসিকিউ ভিত্তিক ওএমআর শিটে। প্রধান বিষয়ে নম্বর ৪০ বা ৩৫, ভোকেশনাল, মিউজিক ও ভিজুয়াল আর্টসে নম্বর এবং সময় দু’টোই কম। সকাল ১০টা থেকে ১১টা ১৫ মিনিট পর্যন্ত চলবে পরীক্ষা। সংক্ষিপ্ত সময়ে টোকাটুকি আটকাতে পরীক্ষা চলাকালীন শৌচাগার ব্যবহারও নিষিদ্ধ করা হয়েছে।

নজরদারি ও নিষেধাজ্ঞা

  • প্রতি পরীক্ষা কক্ষে থাকবেন দু’জন পরিদর্শক
  • ভেন্যু সুপারভাইজারের ঘরে ও প্রবেশদ্বারে থাকবে সিসিটিভি
  • মোবাইল ফোন, সায়েন্টিফিক ক্যালকুলেটর বা যে কোনও ধরনের গ্যাজেট নিষিদ্ধ। ধরা পড়লে শুধু পরীক্ষা নয়, রেজিস্ট্রেশনও বাতিল হতে পারে
  • দেহতল্লাশির জন্য থাকবে মেটাল ডিটেক্টরও

রাজ্য জুড়ে ৮১৮টি প্রধান ভেন্যু ও ২১০৬টি সাধারণ ভেন্যুতে পরীক্ষা হবে। এর মধ্যে ১২২টি ভেন্যুকে উত্তেজনাপ্রবণ বলে চিহ্নিত করা হয়েছে, যার অধিকাংশই মালদহে। প্রসঙ্গত, এ বছর প্রায় ৭ লক্ষ ৫ হাজার ছাত্রছাত্রী একাদশ উত্তীর্ণ হলেও উচ্চ মাধ্যমিকে নাম লিখিয়েছেন ৪৫ হাজার কম পড়ুয়া। তবে সংসদের মতে, অনেকেই পার্ট টু পরীক্ষার সঙ্গে সাপ্লিমেন্টারি দেওয়ার জন্য অপেক্ষা করছেন। পরীক্ষার ফল প্রকাশ অক্টোবরে মধ্যে হবে বলে পর্ষদ জানিয়েছে।

Post Views: 132

Continue Reading

Previous: জনপ্রিয় রেস্তরাঁ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত শিল্পা শেট্টির! আর্থিক জালিয়াতির অভিযোগ এবার বলি নায়িকা
Next: মোহনবাগানে জার্সিতে ব্যারেটো হতে পারবেন ব্রাজিলের রবিনহো!

সম্পর্কিত গল্প

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.