Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • জনপ্রিয় রেস্তরাঁ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত শিল্পা শেট্টির! আর্থিক জালিয়াতির অভিযোগ এবার বলি নায়িকা

জনপ্রিয় রেস্তরাঁ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত শিল্পা শেট্টির! আর্থিক জালিয়াতির অভিযোগ এবার বলি নায়িকা

Online Desk সেপ্টেম্বর 3, 2025
aw4.png

ওঙ্কার ডেস্ক: সময়টা একেবারেই ভালো কাটছে না শিল্পা শেট্টি ও রাজ কুন্দ্রার। সম্প্রতি আর্থিক জালিয়াতির অভিযোগে অভিযুক্ত হওয়ার পর এবার মুম্বইয়ের বান্দ্রা এলাকায় নিজেদের বহু পুরনো ও জনপ্রিয় রেস্তরাঁ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেন শিল্পা-রাজ। এই খবর নিজের ইনস্টাগ্রামে শেয়ার করে নিয়েছেন শিল্পা নিজেই।
মঙ্গলবার, ইনস্টাগ্রামে অনুরাগীদের সঙ্গে একটি পোস্ট শেয়ার করে শিল্পা এই খবর নিজেই জানিয়েছিলেন। অভিনেত্রী সেখানে লেখেন, ‘এই বৃহস্পতিবার একটা যুগের সমাপ্তি হবে, যেহেতু আমরা মুম্বইয়ের সবচেয়ে বিখ্যাত রেস্তরাঁকে বিদায় জানাব সেদিন। ‘বাস্তিয়ান বান্দ্রা’ রেস্তরাঁ, যা আমাদের অসংখ্য স্মৃতি উপহার দিয়েছে। এই শহরের রাতের প্রাণকেন্দ্র এবার চিরবিদায় নেবে। তবে বিদায় জানানোর আগে এই রেস্তরাঁর সঙ্গে জুড়ে থাকা প্রতিটি মানুষকে এবং প্রত্যেক পৃষ্ঠপোষককে নিয়ে একটি বিশেষ আয়োজন করেছি আমরা। শেষবার বাস্তিয়ানে আমরা একটা ভালো সময় কাটাব।’
উল্লেখ্য, টিনসেল টাউনের এই কাপলের নাম বিতর্কের কারণে শিরোনামে এসেছে বহুবার। রাজ ও শিল্পা ৬০ কোটি টাকার প্রতারণা করেছেন। এমনই চাঞ্চল্যকর অভিযোগ এনে এফআইআর করেছেন মুম্বইয়ের এক ব্যবসায়ী। তাঁর দাবি জানিয়েছেন, শিল্পা ও রাজের বর্তমানে বন্ধ হয়ে যাওয়া সংস্থা বেস্ট ডিল টিভি প্রাইভেট লিমিটেডে তিনি ৬০ কোটি টাকা বিনিয়োগ করেছিলেন। যদিও সেই টাকা আত্মসাৎ করেছেন শিল্পা এবং তাঁর স্বামী রাজ। যা নিয়ে যথেষ্ঠ বিড়ম্বনায় রয়েছেন দু’জনেই। অবশ্য শিল্পা-রাজকে নিয়ে বিতর্ক এই প্রথমবার নয়।

Continue Reading

Previous: বন্ধ হচ্ছে রাতের ব্লু লাইনে স্পেশ্যাল মেট্রো
Next: উচ্চ মাধ্যমিক পার্ট ওয়ানে পরীক্ষার্থী বেড়েছে দেড় লক্ষাধিক, প্রশ্ন ফাঁস ঠেকাতে কঠোর সংসদ

সম্পর্কিত গল্প

New-Project-33.webp

ইনস্টাগ্রামে আত্মপ্রকাশ সোনিয়া গান্ধীর, শেয়ার করলেন আত্মজীবনীর প্রথম ঝলক

Online Desk অক্টোবর 22, 2026
amit-shah-d.jpg

‘আগামী ৩০ বছর ক্ষমতায় আসতে পারবেন না!’, বিদেশ সফরে থাকা রাহুল গান্ধীকে কটাক্ষ অমিত শাহের

Online Desk অক্টোবর 22, 2026
kedarnath.jpg

কেদারনাথে মন্দির চত্বরে মহিলার নাচের ভিডিয়ো ভাইরাল, রিল নিষেধাজ্ঞা কার্যকরে প্রশ্ন

Online Desk অক্টোবর 22, 2026

You may have missed

Global-Youth-Protest_-India-Meets-France.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-34.webp

পুজো মিটতেই শীতের আমেজ, তবে টিকবে না বেশিদিন, বৃষ্টির ভ্রুকুটি রাজ্যজুড়ে

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-33.webp

ইনস্টাগ্রামে আত্মপ্রকাশ সোনিয়া গান্ধীর, শেয়ার করলেন আত্মজীবনীর প্রথম ঝলক

Online Desk অক্টোবর 22, 2026
dawood.webp

দাউদ ইব্রাহিমকে নিয়ে রাষ্ট্রসংঘের রিপোর্টে আপত্তি ভারতের, লাদেনের প্রসঙ্গ টেনে জবাব দিল দিল্লি

Online Desk অক্টোবর 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.