Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • বন্ধ হচ্ছে রাতের ব্লু লাইনে স্পেশ্যাল মেট্রো

বন্ধ হচ্ছে রাতের ব্লু লাইনে স্পেশ্যাল মেট্রো

Online Desk সেপ্টেম্বর 3, 2025
metro.jpg

ওঙ্কার ডেস্ক : ৩ সেপ্টেম্বর থেকে বন্ধ হচ্ছে কলকাতা মেট্রোর রাতের বিশেষ পরিষেবা। মঙ্গলবার মেট্রোর তরফে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই বিশেষ ট্রেন আর চালানো হবে না। ফলে কবি সুভাষ ও দমদম থেকে রাত ১০টা ৪০ মিনিটে যে অতিরিক্ত মেট্রো ছাড়ত, আপাতত তা আর চলবে না।
এই সিদ্ধান্তে সময় বদল হচ্ছে শেষ মেট্রোরও। এতদিন শহিদ ক্ষুদিরাম থেকে লাস্ট স্পেশ্যাল মেট্রো ছাড়ত রাত ১০টা ৪৩ মিনিটে। এখন থেকে অনির্দিষ্টকালের জন্য সেই শেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ৪৩ মিনিটে, যা দমদম পৌঁছবে রাত ১০টা ২৯ মিনিটে। অন্যদিকে দক্ষিণেশ্বর থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ২৮ মিনিটে এবং ক্ষুদিরামে পৌঁছবে রাত ১০টা ২৫ মিনিটে। এই সিদ্ধান্তে যাত্রীদের স্বাভাবিকভাবেই অসুবিধা বাড়তে পারে। বিশেষত, অফিসফেরত ভিড় বা রাতের অনুষ্ঠান শেষে যাতায়াতের জন্য অনেকেই এই অতিরিক্ত মেট্রো পরিষেবার উপর নির্ভর করতেন। হঠাৎ সেই পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে অস্বস্তি তৈরি হয়েছে।

Post Views: 135

Continue Reading

Previous: বিধান ভবন হামলার মুল অভিযুক্ত রাকেশ সিং গ্রেফতার
Next: জনপ্রিয় রেস্তরাঁ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত শিল্পা শেট্টির! আর্থিক জালিয়াতির অভিযোগ এবার বলি নায়িকা

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.