Skip to content
এপ্রিল 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ৫০ টন ইলিশ ভর্তি ট্রলার ভিড়ল নামখানার বন্দরে, বাজারে কেজি পিছু দাম কত?

৫০ টন ইলিশ ভর্তি ট্রলার ভিড়ল নামখানার বন্দরে, বাজারে কেজি পিছু দাম কত?

Online Desk জুন 17, 2025
ilish.jpg

ওঙ্কার ডেস্ক: বর্ষা এখনও পাকাপাকি ভাবে জাঁকিয়ে বসেনি বঙ্গে। তবে বাঙালির প্রিয় রুপোলি শস্যের জোগান চলতি মরসুমে চমকপ্রদভাবে বেড়েছে। দক্ষিণ ২৪ পরগনার নামখানা বন্দরে ভিড়তে শুরু করেছে মাছভর্তি ট্রলার। ট্রলারগুলিতে আসছে টন টন ইলিশ।
জানা গিয়েছে, একেকটি ট্রলারে প্রায় এক টন করে ইলিশ আসছে। মাছগুলির ওজন ৮০০ গ্রাম থেকে প্রায় এক কেজি পর্যন্ত। বেশ কিছু দিন অপেক্ষার পর এবার বড় সাইজের ইলিশে জালে উঠেছে। বড় মাপের ইলিশ ধরতে পেরে উচ্ছ্বসিত মৎস্যজীবীরা। মঙ্গলবার থেকেই ইলিশ গুলি বাজারে পাওয়া যাবে বলে জানা গিয়েছে। তাই খুব শীঘ্রই বাঙালির পাতে ইলিশ পড়বে বলে মনে করা হচ্ছে। ব্যবসায়ীদের দাবি, ৬০০ থেকে ৭০০ গ্রাম ওজনের ইলিশ মাছের দাম কেজি প্রতি প্রায় ৭০০ টাকা করে পড়বে।
মৎস্যজীবীদের মতে, আবহাওয়া অনুকূলে থাকায় জালে ইলিশ উঠেছে প্রচুর পরিমাণে। এমন আবহাওয়া বজায় থাকলে চলতি মাসে আরও ইলিশ জালে উঠবে বলে আশাবাদী তাঁরা। যেহেতু মরসুমের প্রথম ইলিশ উঠছে তাই এই সময় দাম একটু বেশিই থাকবে। কাকদ্বীপে ইলিশ বোঝাই যে ২৫টি ট্রলার ফিরেছে, সবমিলিয়ে তার মধ্যে ছিল ২৫ টন ইলিশ। এক মৎস্যজীবী সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, আবহাওয়া এমন বজায় থাকলে আগামী কয়েকদিনের মধ্যেই বাজারে আরও ইলিশ আসবে।

Post Views: 230

Continue Reading

Previous: ট্রাম্প তেহরান থেকে সবাইকে সরে যাওয়ার কথা বলতেই বাড়ল তেলের দাম
Next: উত্তরপ্রদেশের বারাবাঁকি থেকে ইরানের সর্বোচ্চ নেতা ! আয়াতোল্লা খোমেইনির শিকড়ে জড়িয়ে আছে ভারতের মাটি

সম্পর্কিত গল্প

voter-bengal.jpg

প্রথম দফায় ভোট পড়ল প্রায় ৯২ শতাংশ! সর্বকালীন রেকর্ডের পথে পশ্চিমবঙ্গ

Online Desk এপ্রিল 23, 2026
hgf

প্রথম দফায় বঙ্গে রেকর্ড! বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়ল প্রায় ৯০ শতাংশ

Online Desk এপ্রিল 23, 2026
randhir-jaisawal.png

ট্রাম্পের ‘হেলহোল’ মন্তব্যের প্রতিক্রিয়া বিদেশ মন্ত্রকের

Online Desk এপ্রিল 23, 2026

You may have missed

mamata-dharna.jpg

প্রথম দফায় ভোটের ঝড়! কী বললেন মমতা?

Online Desk এপ্রিল 23, 2026
voter-bengal.jpg

প্রথম দফায় ভোট পড়ল প্রায় ৯২ শতাংশ! সর্বকালীন রেকর্ডের পথে পশ্চিমবঙ্গ

Online Desk এপ্রিল 23, 2026
peace-deal.png

পাকিস্তান নয়, আমেরিকার সঙ্গে শান্তি আলোচনায় চিনকে চায় ইরান

Online Desk এপ্রিল 23, 2026
hgf

প্রথম দফায় বঙ্গে রেকর্ড! বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়ল প্রায় ৯০ শতাংশ

Online Desk এপ্রিল 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.