Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ট্রাম্প তেহরান থেকে সবাইকে সরে যাওয়ার কথা বলতেই বাড়ল তেলের দাম

ট্রাম্প তেহরান থেকে সবাইকে সরে যাওয়ার কথা বলতেই বাড়ল তেলের দাম

Online Desk জুন 17, 2025
oil.jpg

ওঙ্কার ডেস্ক: ইরান ও ইজরায়েলের মধ্যে সংঘাতের আবহে সমাজ মাধ্যমে এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরান থেকে সবাইকে সরে যাওয়ার পরামর্শ দিয়েছেন। ট্রাম্পের এই মন্তব্যের পরে আন্তর্জাতিক বাজারে বাড়ল অপরিশোধিত তেলের দাম।

মার্কিন যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক অপরিশোধিত তেলের দাম ৮৭ সেন্ট বেড়েছে। যার ফলে ব্যারেলপিছু তেলের দাম বৃদ্ধি পেয়ে হয়েছে ৭২.৬৪ ডলার। একই রকম ভাবে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি পেয়ে হয়েছে ৭৪.১০ ডলার। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি হওয়ায় উদ্বেগের ভাঁজ পড়েছে নয়াদিল্লির কপালে। বর্তমানে ভারত প্রায় ৮৫ শতাংশ অপরিশোধিত তেল অন্য দেশ থেকে আমদানি করে। যার প্রায় ৩৮ শতাংশ আসে রাশিয়া থেকে। এ ছাড়াও ওপেক গোষ্ঠীভুক্ত দেশগুলি থেকে প্রায় ২৩ শতাংশ তেল কেনে নয়াদিল্লি।

উল্লেখ্য, গত শুক্রবার ইজরায়েল ইরানের অভ্যন্তরে আঘাত হানে। যার ফলে ইরানের নয় জন পরমাণু বিজ্ঞানী নিহত হন। পাল্টা জবাব দেয় ইরানও। দুই দেশের মধ্যে এখনও চলছে সামরিক সংঘাত। এই আবহে জি৭ সম্মেলনে যোগ দিয়েও সফর কাটছাঁট করে মার্কিন মুলুকে ফিরছেন ডোনাল্ড ট্রাম্প। সমাজ মাধ্যমের এক পোস্টে তিনি তেহরান থেকে সবাইকে সরে যেতে বলেছেন। তবে কেন সরে যাওয়া উচিৎ তা খোলসা করেননি মার্কিন প্রেসিডেন্ট। তিনি আরও লিখেছেন, ‘আমি যে চুক্তিতে ইরানকে সই করতে বলেছিলাম, তা ইরানের করে নেওয়া উচিত ছিল। তার পর অপরিশোধিত তেলের দাম ফের বাড়ল।

Post Views: 213

Continue Reading

Previous: পঞ্চায়েত সদস্যকে কোপ, কাকদ্বীপে উত্তেজনা
Next: ৫০ টন ইলিশ ভর্তি ট্রলার ভিড়ল নামখানার বন্দরে, বাজারে কেজি পিছু দাম কত?

সম্পর্কিত গল্প

tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026
rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026

You may have missed

tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026
METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.