Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • পঞ্চায়েত সদস্যকে কোপ, কাকদ্বীপে উত্তেজনা

পঞ্চায়েত সদস্যকে কোপ, কাকদ্বীপে উত্তেজনা

Online Desk জুন 17, 2025
KAKDIP-PANCHAYAT-INJURED.png

নিজস্ব সংবাদদাতা, কাকদ্বীপ : দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের আলিপুর গ্রামে শাসক দলের পঞ্চায়েত সদস্যের উপর ধারালো অস্ত্রের হামলায় চাঞ্চল্য ছড়াল। গুরুতর জখম অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগ, ব্যক্তিগত স্বার্থে চাপ সৃষ্টি করে কাজ না করানোয় হামলা চালানো হয়েছে।
আহত পঞ্চায়েত সদস্য সাইফুদ্দিন খাঁ রবীন্দ্র গ্রাম পঞ্চায়েতের ২০২ নম্বর বুথের শাসক দলের প্রতিনিধি। অভিযোগ, মঙ্গলবার সন্ধ্যায় আলিপুর গ্রামে রাস্তার পাশে বসে থাকার সময় আচমকাই শাসক দলের সংখ্যালঘু শেলের আঞ্চলিক নেতা মনোয়ার হোসেনের বাবা আয়ুব ধারালো অস্ত্র নিয়ে তাঁর উপর চড়াও হয়। স্থানীয় বাসিন্দারা ছুটে এলে অভিযুক্ত এলাকা ছেড়ে পালায়।
আহতের পরিবারের অভিযোগ, মনোয়ার হোসেন দীর্ঘদিন ধরে গ্রামে একটি ব্যক্তিগত রাস্তা কংক্রিটে ঢালাই করার জন্য সাইফুদ্দিনের উপর চাপ সৃষ্টি করে আসছিল। সেই কাজ অনুমোদন না করাতেই তাঁর উপর হামলা চালানো হয়েছে।
ঘটনার পর সাইফুদ্দিনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, বর্তমানে তিনি চিকিৎসাধীন। ঢোলাহাট থানায় মনোয়ার হোসেন ও তাঁর বাবাসহ মোট পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। ইতিমধ্যে একজনকে গ্রেফতার করেছে পুলিশ, বাকিদের খোঁজে চলছে তল্লাশি।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান কাকদ্বীপ পঞ্চায়েত সমিতির সভাপতি মদনমোহন হালদার। আহতের সঙ্গে দেখা করে দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের আশ্বাস দেন তিনি।
ঘটনা নিয়ে মুখ খুলেছেন গ্রাম পঞ্চায়েতের প্রধানও। তাঁর কথায়, “উভয়েই শাসক দলের হলেও ঘটনাটি রাজনৈতিক নয়, এটি সম্পূর্ণ ব্যক্তিগত বিবাদ। প্রকৃত দোষীদের শাস্তি হওয়া উচিত।”
পুলিশ জানিয়েছে, হামলার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। এলাকায় উত্তেজনা থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে।

Post Views: 225

Continue Reading

Previous: বিজেপি প্রার্থী আশীষ ঘোষের হয়ে শুভেন্দু অধিকারীর ভোট প্রচার
Next: ট্রাম্প তেহরান থেকে সবাইকে সরে যাওয়ার কথা বলতেই বাড়ল তেলের দাম

সম্পর্কিত গল্প

RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সতর্কতা দক্ষিণবঙ্গে, বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026
KALYAN.jpg

‘কালীঘাট’ তৃণমূলের অন্দরে চওড়া হল ফাটল, মমতার সঙ্গে ঝগড়ার পর বিস্ফোরক কল্যাণ

Online Desk জুলাই 22, 2026

You may have missed

bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026
dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.