Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বাংলাদেশ
  • মারধর করে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছিল, বাংলাদেশের সেই হিন্দু ব্যক্তি খোকন দাসের মৃত্যু

মারধর করে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছিল, বাংলাদেশের সেই হিন্দু ব্যক্তি খোকন দাসের মৃত্যু

Online Desk জানুয়ারি 3, 2026
khokan-das.jpg

ওঙ্কার ডেস্ক: সম্প্রতি বাংলাদেশের ওষুধ বিক্রেতা হিন্দু ব্যক্তি খোকন দাসকে মারধর করে গায়ে আগুন দেওয়া হয়েছিল। আশঙ্কাজনক অবস্থায় তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শনিবার সকালেই তাঁর মৃত্যু হয়েছে বলে পরিবারের তরফে জানানো হয়েছে।

ঢাকা থেকে ১৫০ কিলোমিটার দূরে নিজের গ্রামে একটি ওষুধের দোকান চালাতেন খোকন দাস। বুধবার দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে তাঁর উপর হামলা করা হয়। প্রাণ বাঁচাতে একটি পুকুরে ঝাঁপ দেন তিনি। মাথা ও মুখ আগুনে ক্ষতিগ্রস্ত হয়। আক্রান্ত হওয়ার পর স্থানীয়রা প্রথমে তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। উন্নত চিকিৎসার জন্য পরে তাঁকে ঢাকার একটি বড় হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। খোকন দাসের স্ত্রী সীমা দাস সংবাদ মাধ্যমকে বলেছিলেন, কেন তাঁর স্বামীকে এত নৃশংসভাবে আক্রমণ করা হল তা তিনি বুঝতে পারছেন না। ওই এলাকায় তাঁদের কোনও শত্রু ছিল না। স্বামীর মৃত্যুতে ভেঙে পড়েছেন সীমা দাস। তিনি বলেন, ‘কারো সঙ্গে কোনও বিষয়ে আমাদের কোনো বিরোধ নেই। আমার স্বামীকে কেন হঠাৎ লক্ষ্যবস্তু করা হলো, আমরা বুঝতে পারছি না।’ উল্লেখ্য, বাংলাদেশে প্রায়ই সংখ্যালঘুদের উপর আক্রমণের ঘটনা সামনে আসে। সেই তালিকায় নবতম সংযোজন খোকন দাস।

সীমা দাস জানিয়েছেন, হামলাকারীরা মুসলিম ছিল। পুলিশ ও বাংলাদেশ সরকার যাতে তাঁদেরকে সাহায্য করে, সীমা দাস সেই আর্জি জানিয়েছেন। তিনি অভিযোগ করেন, হামলাকারীদের মধ্যে দুজনকে চিনে ফেলার পর তাঁর স্বামীকে আগুনে পুড়িয়ে দেওয়া হয়।

Post Views: 227

Continue Reading

Previous: ছত্তিশগড়ে দুই পৃথক সংঘর্ষে ১৪ মাওবাদী নিহত, বস্তার জুড়ে জোরদার নিরাপত্তা অভিযান
Next: ভেনেজুয়েলায় তারাই অভিযান চালিয়েছে, জানালেন ট্রাম্প, দেশছাড়া করা হয়েছে সস্ত্রীক মাদুরোকে

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.