Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ভেনেজুয়েলায় তারাই অভিযান চালিয়েছে, জানালেন ট্রাম্প, দেশছাড়া করা হয়েছে সস্ত্রীক মাদুরোকে

ভেনেজুয়েলায় তারাই অভিযান চালিয়েছে, জানালেন ট্রাম্প, দেশছাড়া করা হয়েছে সস্ত্রীক মাদুরোকে

Online Desk জানুয়ারি 3, 2026
trump-1280-gg.jpg

ওঙ্কার ডেস্ক: ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে শনিবার ভোরে বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছিলেন স্থানীয়রা। পর পর সাত বার বিস্ফোরণ হয়। এই ঘটনায় এবার প্রতিক্রিয়া জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার সমাজ মাধ্যমে তিনি লিখেছেন। মার্কিন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় অভিযান চালিয়েছে। সেই সঙ্গে তিনি দাবি করেছেন , দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সস্ত্রীক ভেনেজুয়েলা ছাড়া করা হয়েছে।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুসারে, দক্ষিন আমেরিকার দেশ ভেনেজুয়েলার মিরান্ডা, আরাগুয়ার প্রদেশে হামলা চালানো হয়। যদিও প্রথমে কারা এই হামলা চালিয়েছে তা স্পষ্ট ছিল না, অনেকে মনে করছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভেনেজুয়েলার চলমান সংঘাতের আবহে ট্রাম্প এই হামলা চালানোর নির্দেশ দিয়ে থাকতে পারেন। অবশেষে জল্পনার অবসান ঘটিয়ে স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা করলেন তাঁর বাহিনীই হামলা চালিয়েছে। সমাজমাধ্যমে একটি পোস্ট করে ট্রাম্প লিখেছেন, ‘ভেনেজুয়েলা এবং তার নেতা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে সাফল্যের সঙ্গে বড় মাত্রার অভিযান চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। মাদুরো এবং তাঁর স্ত্রীকে বন্দি করা হয়েছে। তাঁদেরকে দেশ ছাড়া করা হয়েছে।’

ট্রাম্প এদিন আরও জানিয়েছেন, স্থানীয় সময় শনিবার সকাল ১১টায় ফ্লরিডার মার-আ-লাগোয় একটি সাংবাদিক বৈঠক করবেন তিনি। মার্কিন প্রশাসন সূত্রে খবর, মার্কিন যুক্তরাষ্ট্রের স্পেশ্যাল ফোর্স মাদুরোকে বন্দি করেছে। তবে ওয়াশিংটনের এই অভিযানের নিন্দা করেছে ভেনেজুয়েলা। দেশটির সরকারের দাবি, ভেনেজুয়েলার খনিজ তেল এবং সম্পদের দিকে নজর পড়েছে মার্কিন প্রেসিডেন্টের। আর সে কারণেই, সম্পদ হাতাতে এই কাজ করেছে ওয়াশিংটন। তবে এই চেষ্টা সফল হবে না বলে জানিয়েছে তারা।

Post Views: 263

Continue Reading

Previous: মারধর করে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছিল, বাংলাদেশের সেই হিন্দু ব্যক্তি খোকন দাসের মৃত্যু
Next: সরকারি স্কুলে পড়ুয়াদের জন্য দৈনিক সংবাদপত্র পাঠ বাধ্যতামূলক করল রাজস্থান সরকার

সম্পর্কিত গল্প

GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.