Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • উত্তরবঙ্গের দুর্যোগে প্রাণ কাঁদলো প্রাক্তন শিক্ষিকার, মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে এক লক্ষ টাকা দান

উত্তরবঙ্গের দুর্যোগে প্রাণ কাঁদলো প্রাক্তন শিক্ষিকার, মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে এক লক্ষ টাকা দান

Online Desk নভেম্বর 4, 2025
Priti-1.jpg

নিজস্ব সংবাদদাতা : মায়া মমতা শান্তি নেই শুধু আরো চাই আরো চাই,কি যে হয়ে গেলো যুগ পরিবর্তনে,গলায় আক্ষেপের সুর ৮৬ বছরের প্রীতিকনা মজুমদারের। উত্তরবঙ্গের ভয়াবহ বন্যা দেখেছেন টেলিভিশনে। দেখেছেন মানুষকে ভেসে যেতে, ঘরবাড়ি ছাড়া হতে, দেখেছেন মুখ্যমন্ত্রীকে দৌড়ে যেতে। মানুষের পাশে দাঁড়াতে। যেমন করে তিনি দাঁড়াতেন বাংলাদেশে (সাবেক পূর্ব পাকিস্থানে) থাকার সময়। সেখানে হাইস্কুলের প্রধান শিক্ষিকা ছিলেন।

পরাধীন ভারতে জন্ম।এদেশে এসে বাঁশবেড়িয়ায় বসবাস। স্থানীয় বাসুদেবপুরে প্রাথমিক স্কুলে ২৩ বছর চাকরি। তারপর অবসর। স্বামী নেই, নিঃসন্তান বৃদ্ধা একাই থাকেন। পেনশনের টাকা থেকে নিজের খরচ বাঁচিয়ে এক লক্ষ টাকা তুলে দিলেন মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে।

বৃদ্ধা বলেন, “আমি কোনো রাজনীতি বুঝি না। যারা মানুষের কাজ করে তাদের কথা বলি। দেশ ও দশের কাজই আসল কাজ। মমতা ব্যানার্জীর ত্রাণ তহবিলে আমি এক লাখ টাকা দিলাম। কেউ আমাকে দিতে বলেনি। আমি প্রাইমারি স্কুলে একসময় মাস্টারি করতাম। ২৩ বছর চাকরি করেছি। সেই টাকা থেকে আমি দিলাম। মানুষের কী দুঃখ কী যন্ত্রণা। আমার চোখে জল এসে গেল। আমার খুব দুঃখ হয়েছে এই মানুষগুলোর কী দুরবস্থা। আমি শান্তি পেলা…… ভালোবাসার উপর আর কোনো ধর্ম নেই।”

বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান আদিত্য নিয়োগী বলেন, “বয়স হয়েছে কানে কম শোনেন, টিভিতে উত্তরবঙ্গের বিপর্যয় দেখেছেন প্রীতিকনা মজুমদার। তার মন কেঁদেছে দুর্গতদের জন্য। তাদের সাহায্যে মুখ্যমন্ত্রী তান তহবিল এক লক্ষ টাকা দান করার সিদ্ধান্ত নেন।তিনি আমার প্রতিবেশি। আমার কাছে গিয়েছিলেন। টিভিতে দেখে উত্তরবঙ্গের বন্যাগ্রস্থ মানুষদের দেখে সাহায্য করতে চাইলেন। তিনি মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে এক লক্ষ টাকা দিলেন। কাজ করতেন প্রাইমারি স্কুলে, হেড টিচার ছিলেন। সেই সঞ্চয় থেকে তিনি এই সাহায্য করলেন। আমি আপ্লুত। তাঁর এই টাকা লাগবে দুস্থ মানুষদের জন্য। এই ধরণের মানুষ এখনও আছে, আমরা উদ্বুদ্ধ হলাম।”

Post Views: 99

Continue Reading

Previous: যাত্রীবাহী ট্রেনের সঙ্গে মালবাহী ট্রেনের সংঘর্ষ ছত্তিশগড়ে, নিহত ১০
Next: ২০০২-এর ভোটার তালিকায় নাম নেই, মাঠে কীটনাশক খেয়ে আত্মহত্যা কান্দির কৃষকের !

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.