Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • যাত্রীবাহী ট্রেনের সঙ্গে মালবাহী ট্রেনের সংঘর্ষ ছত্তিশগড়ে, নিহত ১০

যাত্রীবাহী ট্রেনের সঙ্গে মালবাহী ট্রেনের সংঘর্ষ ছত্তিশগড়ে, নিহত ১০

Online Desk নভেম্বর 4, 2025
Train.jpg

ওঙ্কার ডেস্ক : মঙ্গলবার ছত্তিশগড়ের বিলাসপুর-কাটনি সেকশনের লাল খাদান এলাকার কাছে একটি যাত্রীবাহী ট্রেনের সঙ্গে মালবাহী ট্রেনের ভহাবহ সংঘর্ষ। এখনও পর্যন্ত ১০জনের মৃত্যুর খবর মিলেছে। সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে যাত্রীবাহী ট্রেনের সামনের বগিগুলি পুরোপুরি দুমড়ে-মুচড়ে যায়। এই মর্মান্তিক দুর্ঘটনায় চারজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন বিলাসপুরের পুলিশ সুপার রজনীশ সিং। তিনি জানিয়েছেন, “উদ্ধারের কাজ চলছে। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।” দুর্ঘটনাস্থলের যা ছবি মিলেছে তাতে দেখা যাচ্ছে যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিন ও সামনের বগিগুলি ভেঙে পড়েছে। ধ্বংসস্তূপে আটকে পড়াদের বের করার চেষ্টা করছে উদ্ধারকর্মীরা।

রেলওয়ে কর্মকর্তা, স্থানীয় প্রশাসন এবং জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী (এনডিআরএফ) নিয়ে গঠিত উদ্ধারকারী দল দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌঁছেছে। এখনও পর্যন্ত যউদ্ধার করা গেছে তাদের মধ্যে রয়েছে একটি শিশুও। ট্রেনের ধ্বংসাবশেষের কারণে ট্রেনের ভেতরেই গুরুতর আহতদের চিকিৎসার জন্য মেডিকেল টিম এবং অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয়েছে। উদ্ধারকাজে বাধার সৃষ্টি হওয়ায় চিকিৎসকরা ট্রেনের ভেতরেই গুরুতর আহতদের চিকিৎসা করছেন।

সংঘর্ষের ফলে ওভারহেড বৈদ্যুতিক তার এবং সিগন্যালিং সিস্টেমের ব্যাপক ক্ষতি হয়েছে, যার ফলে পুরো রুটে রেল চলাচল ব্যাহত হয়েছে। বেশ কয়েকটি এক্সপ্রেস এবং যাত্রীবাহী ট্রেন বাতিল বা অন্য দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে এবং আটকে পড়া যাত্রীদের জন্য বিকল্প পরিবহন ব্যবস্থা করা হচ্ছে। কারিগরি দলটি রেলপথ পুনরুদ্ধার এবং বৈদ্যুতিক ব্যবস্থা মেরামতের জন্য কাজ করছে।

এখনও পর্যন্ত দুর্ঘটনার কারণ জানা যায়নি। এই বিষয়ে তদন্ত করছে রেলের কর্মকর্তারা। প্রাথমিক ভাবে সিগন্যালিং-এর ত্রুটির জন্য এই দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে। দুর্ঘটার খবরাখবরের জন্য হেল্পলাইন নম্বর প্রকাশ করেছে রেলওয়ে।

চম্পা জংশন: ৮০৮৫৯৫৬৫২
রায়গড়: ৯৭৫২৪৮৫৬০
পান্ড্রা রোড: ৮২৯৪৭৩০১৬২

দুর্ঘটনাস্থলের হেল্পলাইন নম্বরটি হল:

৯৭৫২৪৮৫৪৯৯
৮৬০২০০৭২০২

Post Views: 155

Continue Reading

Previous: অভিশপ্ত এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনার ৪ মাস অতিক্রান্ত, কেমন আছেন একমাত্র জীবিত যাত্রী
Next: উত্তরবঙ্গের দুর্যোগে প্রাণ কাঁদলো প্রাক্তন শিক্ষিকার, মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে এক লক্ষ টাকা দান

সম্পর্কিত গল্প

MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026
dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026

You may have missed

bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026
dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.