Skip to content
জুন 18, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • অভিশপ্ত এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনার ৪ মাস অতিক্রান্ত, কেমন আছেন একমাত্র জীবিত যাত্রী

অভিশপ্ত এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনার ৪ মাস অতিক্রান্ত, কেমন আছেন একমাত্র জীবিত যাত্রী

Online Desk নভেম্বর 4, 2025
ai-flight.jpg

ওঙ্কার ডেস্ক: আহমেদাবাদ বিমান দুর্ঘটনার ফলে মৃত্যু হয়েছিল বিমানের মধ্যে থাকা ২৪২ জন যাত্রীর মধ্যে ২৪১ জনের। সেই ঘটনায় একমাত্র জীবিত ছিলেন বিশ্বাসকুমার রমেশ। কিন্তু দুর্ঘটনার চার মাস অতিক্রান্ত হয়ে গেলেও কেমন আছেন রমেশ? এই বিষয়ে জানতে তাঁর সঙ্গে কথা বলেছিলেন সাংবাদিকরা। ভাগ্যকে জয় করে ফেরা ওই জীবিত যাত্রী জানালেন, এখনও আতঙ্ক কাটিয়ে উঠতে পারেননি তিনি।

বিশ্বাসকুমার রমেশ বলেন, চোখ বন্ধ করলেই অভিশপ্ত সেই দিনের কথা মনে পড়ছে। শরীরের ক্ষত সেরে গেলেও মানসিক ভাবে তিনি এখনও বিপর্যস্ত। নিস্তব্ধ হয়ে জীবন যাপন করছেন তিনি। উল্লেখ্য, গত জুন মাসে দুর্ঘটনার পর রমেশের চিকিৎসা হয় ভারতে বেশ কিছুদিন। শারীরিক অবস্থার উন্নতি হতে তিনি ফিরে যান ব্রিটেনে। সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ওই যুবক বলেন, ‘আমিই একমাত্র বেঁচে ফিরেছি। এটা অলৌকিক ঘটনা, তা আমি মনে করি না। এই দুর্ঘটনায় আমি আমার ভাইকে হারিয়েছি। বর্তমানে আমি নিঃসঙ্গ। বেশির ভাগ সময় একাই আমি ঘরে বসে থাকি। স্ত্রী-পুত্রের সঙ্গেও কথা বলতে ইচ্ছে করে না।’

উল্লেখ্য, গত ১২ জুন দুপুরে এয়ার ইন্ডিয়ার বিমানটি ওড়ার কিছুক্ষণের মধ্যে গুজরাটের আহমেদাবাদ বিমানবন্দরের কাছে একটি মেডিক্যাল কলেজের হস্টেলের উপর ভেঙে পড়ে। বিমানটিতে ২৪২ জন যাত্রী ছিলেন। তাঁদের মধ্যে ২৪১ জন প্রাণ হারান। নিহতদের মধ্যে ছিলেন রমেশের ভাই অজয়। কিন্তু বিমানের ১১এ আসনের যাত্রী রমেশ আশ্চর্যজনকভাবে বেঁচে যান।

Post Views: 98

Continue Reading

Previous: ‘একজনও যোগ্য ভোটারের নাম বাদ গেলে কেন্দ্রের সরকার ভেঙে দেব’: এসআইআর প্রসঙ্গে মমতা
Next: যাত্রীবাহী ট্রেনের সঙ্গে মালবাহী ট্রেনের সংঘর্ষ ছত্তিশগড়ে, নিহত ১০

সম্পর্কিত গল্প

CAB-2.jpg

ক্রীড়ামন্ত্রীর সঙ্গে দেখা করে অভিষেকের বিরুদ্ধে নালিশ সৌরভের ! বেজে গেলো সিএবির যুগ্ম সচিব দামামা

Online Desk জুন 17, 2026
sushanta-ghosh.jpg

গ্রেফতার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ

Online Desk জুন 17, 2026
202606173828800.jpg

মধ্যপ্রদেশে নির্মিয়মান কুয়োতে পরে আটক শাশুরি-বধু; উদ্ধারের পর চিকিৎসাধীন আহতেরা

Online Desk জুন 17, 2026

You may have missed

CAB-2.jpg

ক্রীড়ামন্ত্রীর সঙ্গে দেখা করে অভিষেকের বিরুদ্ধে নালিশ সৌরভের ! বেজে গেলো সিএবির যুগ্ম সচিব দামামা

Online Desk জুন 17, 2026
sushanta-ghosh.jpg

গ্রেফতার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ

Online Desk জুন 17, 2026
FotoJet-8.jpg

ফলতা থেকে পুস্পাকে আল্টিমেটাম দিলেন মুখ্যমন্ত্রী

Online Desk জুন 17, 2026
202606173828800.jpg

মধ্যপ্রদেশে নির্মিয়মান কুয়োতে পরে আটক শাশুরি-বধু; উদ্ধারের পর চিকিৎসাধীন আহতেরা

Online Desk জুন 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.