Skip to content
জুন 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ‘একজনও যোগ্য ভোটারের নাম বাদ গেলে কেন্দ্রের সরকার ভেঙে দেব’: এসআইআর প্রসঙ্গে মমতা

‘একজনও যোগ্য ভোটারের নাম বাদ গেলে কেন্দ্রের সরকার ভেঙে দেব’: এসআইআর প্রসঙ্গে মমতা

Online Desk নভেম্বর 4, 2025
mamata-sir.jpg

ওঙ্কার ডেস্ক: পশ্চিমবঙ্গ-সহ দেশের ১২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হয়ে গিয়েছে স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর। ইতিমধ্যে এসআইআর আতঙ্গে বঙ্গে আত্মহত্যা করেছেন একাধিক ব্যক্তি। এই আবহে পথে নেমে সাধারণ মানুষকে আশ্বস্ত করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে কেন্দ্রের বিজেপি সরকারকে নিশানা করেছেন তৃণমূল সুপ্রিমো।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন কলকাতা থেকে হুঁশিয়ারি দেন, ‘বাংলার একজনও যোগ্য ভোটারের নাম বাদ গেলে কেন্দ্রের বিজেপি সরকার ভেঙে দেব।’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে একযোগে আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘মোদিবাবু, শাহবাবুকে খুশি করতে গিয়ে কুর্সিবাবু ইতিহাস তৈরি করতে চাইছেন! আপনার ইতিহাস পাতিহাস হবে।’ তিনি প্রশ্ন করেন, ‘এতদিন পর প্রমাণ দিতে হবে আমরা ভারতীয় কিনা?’ যাদের নাম ২০০২ এর ভোটার তালিকায় নেই, তাদেরকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আরও যে নথি গুলি দিয়ে এসআইআর এ নাম তোলা যাবে সেই নথি গুলি প্রস্তুত করে নেওয়ার পরামর্শ দেন। পাশাপাশি, কোনও সহযোগিতার প্রয়োজন হলে, তৃণমূল কংগ্রেসের বিএলএ-এর সঙ্গে যোগাযোগ করার বার্তা দিয়েছেন। সেই সঙ্গে তিনি সতর্ক করে দিয়েছেন, ভুল করে যাতে কেউ না বিজেপির ক্যাম্পে চলে যান।
উল্লেখ্য, মঙ্গলবার এসআইআর এর বিরোধিতা করে রেড রোড থেকে রানি রাসমণি অ্যাডিনিউ হয়ে, ডোরিনা ক্রসিং হয়ে সেন্ট্রাল অ্যাভিনিউ ধরে মিছিল করে তৃণমূল কংগ্রেস। সেই মিছিলে সামিল ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।

Post Views: 153

Continue Reading

Previous: সত্য ঘটনা অবলম্বনে আসছে ‘দ্য রেসিডেন্ট’, নতুন সিরিজের গল্প নিয়ে ময়দানে পরিচালক অর্নব রিঙ্গো ব্যানার্জী
Next: অভিশপ্ত এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনার ৪ মাস অতিক্রান্ত, কেমন আছেন একমাত্র জীবিত যাত্রী

সম্পর্কিত গল্প

CAB-2.jpg

ক্রীড়ামন্ত্রীর সঙ্গে দেখা করে অভিষেকের বিরুদ্ধে নালিশ সৌরভের ! বেজে গেলো সিএবির যুগ্ম সচিব দামামা

Online Desk জুন 17, 2026
sushanta-ghosh.jpg

গ্রেফতার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ

Online Desk জুন 17, 2026
UDAYAN.jpg

গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহ

Online Desk জুন 17, 2026

You may have missed

CAB-2.jpg

ক্রীড়ামন্ত্রীর সঙ্গে দেখা করে অভিষেকের বিরুদ্ধে নালিশ সৌরভের ! বেজে গেলো সিএবির যুগ্ম সচিব দামামা

Online Desk জুন 17, 2026
sushanta-ghosh.jpg

গ্রেফতার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ

Online Desk জুন 17, 2026
FotoJet-8.jpg

ফলতা থেকে পুস্পাকে আল্টিমেটাম দিলেন মুখ্যমন্ত্রী

Online Desk জুন 17, 2026
202606173828800.jpg

মধ্যপ্রদেশে নির্মিয়মান কুয়োতে পরে আটক শাশুরি-বধু; উদ্ধারের পর চিকিৎসাধীন আহতেরা

Online Desk জুন 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.