Skip to content
অক্টোবর 27, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • সত্য ঘটনা অবলম্বনে আসছে ‘দ্য রেসিডেন্ট’, নতুন সিরিজের গল্প নিয়ে ময়দানে পরিচালক অর্নব রিঙ্গো ব্যানার্জী

সত্য ঘটনা অবলম্বনে আসছে ‘দ্য রেসিডেন্ট’, নতুন সিরিজের গল্প নিয়ে ময়দানে পরিচালক অর্নব রিঙ্গো ব্যানার্জী

Online Desk নভেম্বর 4, 2025
FotoJet.jpg

ওঙ্কার ডেস্ক: ২০২৩ সালের ভূত চতুর্দশী উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম ‘হইচই’তে মুক্তি পেয়েছিল ‘পর্ণশবরীর শাপ’। গত বছর এই ভৌতিক সিরিজের দ্বিতীয় ভাগ ‘নিকষ ছায়া’ নিয়েও এসেছিলেন পরমব্রত। প্রথম সিরিজের প্রেক্ষাপট উত্তরবঙ্গ হলেও ‘নিকষ ছায়া’য় কলকাতায় ঘটা অলৌকিক ঘটনা দেখা যাবে। এবারও সেই ভূমিকায় থাকবেন সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়। পুলিশ অফিসারের চরিত্রে দেখা গিয়েছিল গৌরব চক্রবর্তীকে। স্বাস্থ্যকর্মীর চরিত্রে অনিন্দিতা বোস। এছাড়াও দেখা গিয়েছিল অর্ণ মুখোপাধ্যায় এবং অনুজয় চট্টোপাধ্যায়রা।
‘নিকষ ছায়া’র গল্পে তন্ত্রের জোরে কেউ একজন জাগিয়ে তুলেছে অশরীরীদের এমনই ছিল প্রেক্ষাপট। আর সেই অলৌকিক অপশক্তির উৎপাতে প্রাণ ওষ্ঠাগত। সেই রহস্যভেদ করতেই ফিরেছিলেন ভাদুড়ি মশাই। এবার খবর, আবারও তান্ত্রিক নীরেন ভাদুড়ির চরিত্রে দেখা যাবে চিরঞ্জিৎ চক্রবর্তীকে। আর এই তৃতীয় মরশুমেও পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায় আনছেন আরও চমক। আসছে ‘নিকষ ছায়া ২’। আবারও পৈশাচিক রহস্যের সমাধান করতে ফিরছেন ভাদুড়ি মশাই। গত সিজনেই ভাদুড়ি মশাইয়ের সঙ্গে পাল্লা দিতে দেখা গিয়েছিল অভিনেতা কাঞ্চন মল্লিককে। জানা যাচ্ছে, পরমব্রতর পরিচালনায় তৃতীয় সিজনেও কাঞ্চনকে ঘিরেই এগোবে গল্প। তবে গল্পের প্রেক্ষাপট অনুযায়ী থাকবেন গৌরব চক্রবর্তী, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়, অর্ণ মুখোপাধ্যায়, অনিন্দিতা বসুও। কিন্তু বরাবরের মতো এবারের গল্পে নতুন চরিত্রও থাকতে পারে। জানা গিয়েছে, চলতি নভেম্বরেই শুটিং শুরু হতে চলেছে ‘নিকষ ছায়া ২’-এর।

Continue Reading

Previous: প্রকাশ্য রাস্তায় কিশোরীকে গুলি দিল্লি লাগোয়া ফরিদাবাদে, সিসিটিভির ফুটেজে ভয়ঙ্কর দৃশ্য
Next: ‘একজনও যোগ্য ভোটারের নাম বাদ গেলে কেন্দ্রের সরকার ভেঙে দেব’: এসআইআর প্রসঙ্গে মমতা

সম্পর্কিত গল্প

Sports.jpg

ভুল শুধরে নিতে হবে ! চেন্নাইকে হারিয়ে বলছেন বাগান কোচ

Online Desk অক্টোবর 27, 2026
New-Project-45.webp

প্রেমিকার সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার ‘শাস্তি’, বেহালায় বাবা-ছেলেকে নগ্ন করে হাঁটানোর অভিযোগ, ধৃত ৩ অভিযুক্ত

Online Desk অক্টোবর 27, 2026
1000444495.webp

ঘূর্ণিঝড় অর্ণবের জেরে দুর্যোগের আশঙ্কা, সতর্ক দক্ষিণ ২৪ পরগনা

Online Desk অক্টোবর 26, 2026

You may have missed

Sports.jpg

ভুল শুধরে নিতে হবে ! চেন্নাইকে হারিয়ে বলছেন বাগান কোচ

Online Desk অক্টোবর 27, 2026
New-Project-54.webp

গাইঘাটায় পুলিশের গুলিতে মৃত্যু কিশোরী ধর্ষণ-খুনে অভিযুক্তের, ঠিক কী হয়েছিল সোমবার মধ্যরাতে?

Online Desk অক্টোবর 27, 2026
New-Project-53.webp

ওড়িশা থেকে বাংলায় অবৈধ বালি পাচারের অভিযোগ, নয়াগ্রামে ডাম্পার আটক, গ্রেফতার ২

Online Desk অক্টোবর 27, 2026
New-Project-52.webp

মুম্বইয়ে কাজে গিয়ে রহস্যমৃত্যু কাঁকসার যুবকের, খুনের অভিযোগ পরিবারের, দেহ ফেরাতে মুখ্যমন্ত্রীকে চিঠি

Online Desk অক্টোবর 27, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.