Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • পশ্চিমবঙ্গ
  • হুগলী থেকে উদ্ধার পাল বা সেন আমলের প্রাচীন এক প্রস্তর মূর্তি

হুগলী থেকে উদ্ধার পাল বা সেন আমলের প্রাচীন এক প্রস্তর মূর্তি

Online Desk ফেব্রুয়ারি 28, 2026
WhatsApp-Image-2026-02-28-at-6.04.30-PM.jpeg

নিজস্ব প্রতিনিধি, হুগলীঃ হুগলীর পান্ডুয়া ব্লকের মন্ডলাই গ্রামে উদ্ধার প্রাচীন এক প্রস্তর মূর্তি। ঘটনায় কৌতুহল ছড়িয়েছে এলাকায়। জানা যায়, শনিবার সকালে গ্রামের ঐতিহাসিক ‘তেলে’ পুকুর থেকে মাটি কাটার সময় এই মূর্তিটি উদ্ধার হয়। মূর্তির গঠন ও কারুকার্য দেখে এটি কয়েকশো বছরের প্রাচীন বলে ধারণা করা হচ্ছে।
যেসকল কর্মীরা মাটি কাটছিলেন, সেই শ্রমিকেরা জানান, বেশ কয়েকদিন ধরেই মন্ডলাই গ্রামের ওই পুরনো পুকুরটি সংস্কারের কাজ চলছিল। সকালে তারা যখন পুকুরের তলার মাটি সরানোর কাজ করছিলেন, তখনই তাঁদের নজরে আসে একটি শক্ত পাথুরে বস্তু। কাদা সরিয়ে দেখা যায়, সেটি একটি সুবিন্যস্ত দেববিগ্রহ। খবরটি মুহূর্তের মধ্যে গ্রামে ছড়িয়ে পড়লে কয়েকশো মানুষ পুকুরপাড়ে ভিড় জমান।
উদ্ধার হওয়া মূর্তিটির নিখুঁত খোদাই এবং পাথরের প্রকৃতি দেখে অনেকে মনে করছেন এটি পাল বা সেন আমলের হতে পারে। যদিও পুরাতত্ত্ব বিভাগের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। গ্রামবাসীরা আপাতত মূর্তিটি পরিষ্কার করে স্থানীয় একটি মন্দিরে সংরক্ষিত করে রেখেছেন। অনেকে ইতিমধ্যেই মূর্তিটিকে পুজো করতে শুরু করেছেন।
স্থানীয়দের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পুরাতত্ত্ব বিভাগ বা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার (ASI) বিশেষজ্ঞরা এটি পরীক্ষা করার পরেই মূর্তির সঠিক বয়স ও পরিচয় নিশ্চিত হওয়া সম্ভব হবে। মন্ডলাই গ্রামের বাসিন্দারা চান, এই পুরাকীর্তিটি যেন যথাযথ মর্যাদার সাথে গ্রামেই সংরক্ষিত করা হয়।
হুগলী জেলার পান্ডুয়া অঞ্চলটি এমনিতেই ঐতিহাসিক নিদর্শনের জন্য পরিচিত। মন্ডলাইয়ের এই নতুন আবিষ্কার এলাকার ইতিহাসের পাতায় আরও একটি নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন ইতিহাসপ্রেমীরা।

Post Views: 162

Continue Reading

Previous: জেল মুক্তির পরই নতুন পথ চলা শুরু রাজপালের, নিজের সিদ্ধান্তের কথা প্রকাশ্যে আনলেন অভিনেতা
Next: আফগান ভূমে ঢুকে হামলা চালাতে গিয়ে বিপাকে পাকিস্তান, ভূ-পতিত যুদ্ধবিমান, বন্দি কমান্ডার

সম্পর্কিত গল্প

KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026
KALYAN.jpg

‘কালীঘাট’ তৃণমূলের অন্দরে চওড়া হল ফাটল, মমতার সঙ্গে ঝগড়ার পর বিস্ফোরক কল্যাণ

Online Desk জুলাই 22, 2026
FYG.png

রাজ্যের উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই দুর্যোগের আশঙ্কা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.