Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • আফগান ভূমে ঢুকে হামলা চালাতে গিয়ে বিপাকে পাকিস্তান, ভূ-পতিত যুদ্ধবিমান, বন্দি কমান্ডার

আফগান ভূমে ঢুকে হামলা চালাতে গিয়ে বিপাকে পাকিস্তান, ভূ-পতিত যুদ্ধবিমান, বন্দি কমান্ডার

Online Desk ফেব্রুয়ারি 28, 2026
20260228_190801.jpg

ওঙ্কার ডেস্ক: আফগানিস্তানের সঙ্গে যুদ্ধের আবহে আকাশসীমায় ঢুকে হামলা চালাতে গিয়ে বিপাকে পাকিস্তান। তালিবানের পাল্টা হামলায় ভূ-পতিত হল পাক বায়ুসেনার যুদ্ধবিমান। শুধু তাই নয়, তালিবান সেনারা বন্দি করেছে পাক বায়ুসেনার উইং কমান্ডারকে।

রিপোর্ট অনুসারে, শনিবার সকালে জালালাবাদ শহরে বিস্ফোরণের শব্দ শোনা যায়। সেই সময় মাটিতে আছড়ে পড়ে পাক যুদ্ধবিমান। শনিবার জালালাবাদে পাক বায়ুসেনার গতিবিধি নজরে আসতেই হামলা চালায় তালিবান যোদ্ধারা। সঙ্গে সঙ্গে মাটিতে আছড়ে পড়ে যুদ্ধবিমানটি। মাটিতে পড়ার আগে কোনও ভাবে বিমান থেকে বেরিয়ে আসেন পাইলট। তার পরেই তাঁকে বন্দি করেছে তালিবান। উল্লেখ্য, কাবুল ও পাকিস্তান সীমান্তের সংযোগকারী গুরুত্বপূর্ণ অঞ্চল হল জালালাবাদ। যুদ্ধক্ষেত্রে কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অঞ্চল। ইসলামাবাদ যদি এই অঞ্চল নিয়ন্ত্রণে নিয়ে নেয়, তবে তা হবে আফগানিস্তানের কাছে বিরাট ধাক্কা।

রিপোর্ট অনুসারে, ইসলামাবাদের তরফে নতুন করে দাবি করা হয়েছে আফগানিস্তানের মাটিতে তারা ভয়ঙ্কর হামলা চালিয়েছে। পাক সেনার দাবি, শুক্রবার আফগানিস্তানের ২২টি জায়গায় হামলা চালিয়েছে তারা। যার জেরে ২৭৪ জন তালিবান সেনার মৃত্যু হয়েছে বলে দাবি পাকিস্তানের। অন্যদিকে, আফগানিস্তানের পালটা হামলায় ১২ জন পাক সেনার মৃত্যু হয়েছে। যদিও তালিবানের দাবি, সংখ্যাটা ৫৫ জন।

Post Views: 165

Continue Reading

Previous: হুগলী থেকে উদ্ধার পাল বা সেন আমলের প্রাচীন এক প্রস্তর মূর্তি
Next: প্রথমবার রঞ্জি ট্রফি জিতে ইতিহাস জম্মু কাশ্মীরের

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.