Skip to content
অক্টোবর 15, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • আন্তর্জাতিক
  • আরামকোর সদর দফতরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, প্রশাসনিক ভবনে আগুন! ক্রমেই বাড়ছে আতঙ্ক

আরামকোর সদর দফতরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, প্রশাসনিক ভবনে আগুন! ক্রমেই বাড়ছে আতঙ্ক

Online Desk অক্টোবর 14, 2026
New-Project-74.webp

নিজস্ব সংবাদদাতা: এবার সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত জ্বালানি সংস্থা আরামকোর সদর দফতরে হামলা চালাল ইরান সমর্থিত হুথি গোষ্ঠী। মঙ্গলবার গভীর রাতে পূর্বাঞ্চলীয় শহর ধাহরানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইয়েমেনের এই সশস্ত্র গোষ্ঠী। ধাহরানেই অবস্থিত আরামকোর প্রধান কার্যালয়। যদিও ঘটনায় কোনও হতাহতের খবর নেই বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।

এক আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রে খবর, সদর দফতর চত্বরের একটি অফিসেই আছড়ে পড়ে ক্ষেপণাস্ত্রটি। পরে সৌদির জ্বালানি মন্ত্রক জানায়, আরামকোর একটি প্রশাসনিক ভবনে হামলা হয়েছে এবং আগুন লেগে গিয়েছে। যদিও আগুন খুব বেশি ছড়ায়নি এবং হতাহতের কোনও খবর নেই। এই বিষয়ে এখনও পর্যন্ত আরামকোর তরফে কোনও প্রতিক্রিয়া আসেনি।

একই রাতে ইয়েমেনের রাজধানী সানাতেও হামলার ঘটনা ঘটে। অন্য আরেক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সানার আল-সাবা এলাকায় একটি তৈল শোধনাগারে বিস্ফোরণের শব্দ শোনা যায়। হুথি-সমর্থিত সংবাদমাধ্যমগুলির দাবি, সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটই ওই শোধনাগারে আকাশপথে হামলা চালিয়েছে।

হুথি গোষ্ঠীর দাবি, ওই হামলায় দু’জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে এবং আরও দু’জন জখম হয়েছেন। যদিও সৌদি জোটের পাল্টা দাবি, হামলার আগেই ওই এলাকা খালি করার জন্য সতর্ক করা হয়েছিল। ঘটনাচক্রে, সানায় হামলার পরপরই ধাহরানে আরামকোর দফতরে পাল্টা হামলা চালায় হুথিরা।

সৌদি জ্বালানি মন্ত্রক বিবৃতি দিয়ে জানিয়েছে, হামলায় ক্ষতিগ্রস্ত ভবনটি প্রশাসনিক কাজে ব্যবহৃত হত এবং সেখানে কোনও হতাহত হয়নি।

এদিকে মঙ্গলবার রাতে দু’দেশের রাজধানীতেই একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। সৌদি নেতৃত্বাধীন জোটের দাবি, রিয়াধ এবং দক্ষিণ সৌদি আরবকে লক্ষ্য করে অন্তত তিনটি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং দু’টি ড্রোন ছোড়া হয়েছিল। সেগুলি প্রতিহত করা হয়েছে বলে জানিয়েছে তারা।

Continue Reading

Previous: আটক নয় গ্রেফতার, সৌরভ-আশুতোষকে ৫ দিনের জেল হেফাজত, বন্ডে সই করিয়ে মুক্তি অজিঙ্কের
Next: ১৪ অক্টোবর ২০২৬: ১২টি রাশির ভাগ্য কেমন যাবে? জেনে নিন প্রেম, অর্থ, কর্মজীবন ও স্বাস্থ্যের রাশিফল:

সম্পর্কিত গল্প

Ranji.jpg

দিল্লিকে হারালেও চিন্তা আছে বাংলার

Online Desk অক্টোবর 14, 2026
New-Project.webp

৬০০০ কোটির ফেনল কারখানা বাংলায়, আত্মনির্ভর ভারতের প্রতীক বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

Online Desk অক্টোবর 14, 2026
New-Project-85.webp

ছাত্রীকে মেরে বধির করার অভিযোগ পুলিশের বিরুদ্ধে, নিগৃহীতদের নিয়ে সাংবাদিক বৈঠকে সরব রাহুল

Online Desk অক্টোবর 14, 2026

You may have missed

Ranji.jpg

দিল্লিকে হারালেও চিন্তা আছে বাংলার

Online Desk অক্টোবর 14, 2026
ARNAB.jpg

সশস্ত্র বালি মাফিয়া সিন্ডিকেটে অতিষ্ঠ চম্বল, বালি চুরি রুখতে ফের পদক্ষেপ সুপ্রিম কোর্টের

Online Desk অক্টোবর 14, 2026
New-Project.webp

৬০০০ কোটির ফেনল কারখানা বাংলায়, আত্মনির্ভর ভারতের প্রতীক বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

Online Desk অক্টোবর 14, 2026
New-Project-85.webp

ছাত্রীকে মেরে বধির করার অভিযোগ পুলিশের বিরুদ্ধে, নিগৃহীতদের নিয়ে সাংবাদিক বৈঠকে সরব রাহুল

Online Desk অক্টোবর 14, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.