Skip to content
জুন 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • আধুনিক ও স্বর্ণযুগের গানের আসর, শিল্পী সঞ্জয় ও ঝুমকীর পরিবেশনায় মাতলেন শ্রোতারা

আধুনিক ও স্বর্ণযুগের গানের আসর, শিল্পী সঞ্জয় ও ঝুমকীর পরিবেশনায় মাতলেন শ্রোতারা

Online Desk অক্টোবর 26, 2025
S-1.jpg

নিজস্ব সংবাদদাতা : শনিবার হাওড়ার শরৎ সদনে বাংলা আধুনিক গানের আমেজে মজলেন দর্শকরা। দুই শিল্পী- সঞ্জয় চট্টোপাধ্যায় ও ঝুমকি সেনের অনবদ্য সঙ্গীত পরিবেশনা মুগ্ধ করল সঙ্গীতপ্রেমীদের। “আমার গানেই পাবে আমায়” সঙ্গীতানুষ্ঠানে এদিন দুই শিল্পী পরিবেশন করলেন আধুনিক ও স্বর্ণযুগের গান। আয়োজক : মিজিক ফিভার। নতুন প্রজন্মের কাছে বাংলা গানের মরমী মুর্ছনা তুলে ধরতে চাইলেন সংগীত শিল্পী সঞ্জয় চট্টোপাধ্যায়।

নিজেরই কথা ও সুরে সঞ্জয় পরিবেশন করলেন বেশ কিছু গান। ‘দিনে দিন যায় চলে, রাতে রাত কেটে যায়’, ‘ হাতের মুঠোয় তোমার স্বপ্নগুলো আছে’, ‘আমার গানেই পাবে আমায়’, ‘শতক্ষত আড়াল করে আর কত হাসবি রে বল’,’জ্বলন্ত চিতা দেখ জ্বলছে সীতা’ এবং ‘আজ যদি ফিরে ফিরে চাই’ সহ বেশ কয়েকটি শ্রুতিমধুর গান শ্রোতাদের আকৃষ্ট করে ।

লতা, আশা, ও আরতি- র জনপ্রিয় গানের কথা মনে করিয়ে দিলেন ঝুমকি সেন । শিল্পীর কন্ঠে ছিল অসাধারণ গায়কি ও প্রাণবন্ত সুরের মূর্ছনা। তিনি গাইলেন ‘ওঠো ওঠো সুর্যাই রে’, ‘তখন তোমার একুশ বছর’, ‘কে বাজায় বাঁশিতে ‘ ‘এমন মধুর সন্ধ্যা ‘, ‘রূপসি বলো না বেশি ‘এবং ‘আজ তবে এইটুকু থাক’। শুধু গান নয়, অনুষ্ঠানটিকে আরও আকর্ষণীয় করে তুলতে নৃত্যের পরিবেশনাও রেখেছিল আয়োজক মিউজিক ফিভার। পুরো অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন আবির সেনগুপ্ত। তাঁর মনোজ্ঞ সঞ্চালনায় অনুষ্ঠানটি আরও আকর্ষণীয় হয়ে ওঠে।

Post Views: 164

Continue Reading

Previous: রোদ থেকে বৃষ্টি— ছট পেরোতেই বদলাবে আকাশ, জগদ্ধাত্রী পূজোর আগে সতর্ক দক্ষিণবঙ্গ
Next: কানাডার পণ্যে অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক চাপাল ট্রাম্প প্রশাসন

সম্পর্কিত গল্প

ARUP-BIS.jpg

কোনও নিরাপত্তা ছিল না, কলকাতা পুলিশকে চিঠি মেসির নিজস্ব ম্যানেজমেন্ট টিমের

Online Desk জুন 17, 2026
Untitled.png

আরও বাড়বে জনকল্যাণ শিবিরের সময়সীমা, ফলতা থেকে জানালেন মুখ্যমন্ত্রী

Online Desk জুন 17, 2026
MAMATA-AAA.jpg

হকার উচ্ছেদের প্রতিবাদে ফের রাজপথে নামছেন মমতা

Online Desk জুন 17, 2026

You may have missed

samrat-choudhary.jpg

নাম বদল হবে পাটনার? শহরের নতুন টাউনশিপের ভিন্ন নাম প্রস্তাব বিহারের মুখ্যমন্ত্রীর

Online Desk জুন 17, 2026
ARUP-BIS.jpg

কোনও নিরাপত্তা ছিল না, কলকাতা পুলিশকে চিঠি মেসির নিজস্ব ম্যানেজমেন্ট টিমের

Online Desk জুন 17, 2026
DEADBODY.png

ব্যাঙ্গালোরে ছয় মাসের লিভ-ইন সম্পর্কেই বান্ধবীকে খুন যুবকের

Online Desk জুন 17, 2026
Untitled.png

আরও বাড়বে জনকল্যাণ শিবিরের সময়সীমা, ফলতা থেকে জানালেন মুখ্যমন্ত্রী

Online Desk জুন 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.