Skip to content
জুন 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • রোদ থেকে বৃষ্টি— ছট পেরোতেই বদলাবে আকাশ, জগদ্ধাত্রী পূজোর আগে সতর্ক দক্ষিণবঙ্গ

রোদ থেকে বৃষ্টি— ছট পেরোতেই বদলাবে আকাশ, জগদ্ধাত্রী পূজোর আগে সতর্ক দক্ষিণবঙ্গ

Online Desk অক্টোবর 26, 2025
b.jpg

ওঙ্কার ডেস্ক : রবিবার সকাল থেকে ঝলমলে রোদ। তবে দুপুরের পর থেকে আকাশ আংশিক মেঘলা হতে পারে। উপকূলবর্তী জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী সপ্তাহে আবহাওয়ায় বড় পরিবর্তনের ইঙ্গিত— ছট পুজোর সময় হালকা বৃষ্টি, আর জগদ্ধাত্রী পুজোর সময় ভারী বৃষ্টির সতর্কতা। সোমবার থেকে শুক্রবার পর্যন্ত প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। বিশেষত সোমবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম-এ বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ছট পুজোর দিন (সোমবার রাত ও মঙ্গলবার সকাল) হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। রবিবার কলকাতায় দিনভর রোদঝলমলে আকাশ, পরে সামান্য মেঘলা হতে পারে। আগামী দু’দিন বৃষ্টির সম্ভাবনা নেই। সোমবার রাত থেকে আবহাওয়ায় পরিবর্তন আসবে— আকাশ আংশিক মেঘলা হবে, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে উত্তরবঙ্গে আজ ও আগামীকাল মূলত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। মঙ্গলবার থেকে শুরু হবে বৃষ্টি— আংশিক মেঘলা আকাশ, কোথাও মাঝারি বৃষ্টি।মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার ও শুক্রবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে।

Post Views: 185

Continue Reading

Previous: উত্তর ও দক্ষিণবঙ্গ সহ শহরতলিতে আগামীদিনগুলি কেমন থাকবে আবহাওয়া ?
Next: আধুনিক ও স্বর্ণযুগের গানের আসর, শিল্পী সঞ্জয় ও ঝুমকীর পরিবেশনায় মাতলেন শ্রোতারা

সম্পর্কিত গল্প

ARUP-BIS.jpg

কোনও নিরাপত্তা ছিল না, কলকাতা পুলিশকে চিঠি মেসির নিজস্ব ম্যানেজমেন্ট টিমের

Online Desk জুন 17, 2026
Untitled.png

আরও বাড়বে জনকল্যাণ শিবিরের সময়সীমা, ফলতা থেকে জানালেন মুখ্যমন্ত্রী

Online Desk জুন 17, 2026
MAMATA-AAA.jpg

হকার উচ্ছেদের প্রতিবাদে ফের রাজপথে নামছেন মমতা

Online Desk জুন 17, 2026

You may have missed

samrat-choudhary.jpg

নাম বদল হবে পাটনার? শহরের নতুন টাউনশিপের ভিন্ন নাম প্রস্তাব বিহারের মুখ্যমন্ত্রীর

Online Desk জুন 17, 2026
ARUP-BIS.jpg

কোনও নিরাপত্তা ছিল না, কলকাতা পুলিশকে চিঠি মেসির নিজস্ব ম্যানেজমেন্ট টিমের

Online Desk জুন 17, 2026
DEADBODY.png

ব্যাঙ্গালোরে ছয় মাসের লিভ-ইন সম্পর্কেই বান্ধবীকে খুন যুবকের

Online Desk জুন 17, 2026
Untitled.png

আরও বাড়বে জনকল্যাণ শিবিরের সময়সীমা, ফলতা থেকে জানালেন মুখ্যমন্ত্রী

Online Desk জুন 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.