Skip to content
এপ্রিল 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • উত্তর ও দক্ষিণবঙ্গ সহ শহরতলিতে আগামীদিনগুলি কেমন থাকবে আবহাওয়া ?

উত্তর ও দক্ষিণবঙ্গ সহ শহরতলিতে আগামীদিনগুলি কেমন থাকবে আবহাওয়া ?

Online Desk অক্টোবর 25, 2025
WEA.png

নিজস্ব সংবাদদাতা : দক্ষিণবঙ্গে আগামী সপ্তাহে ভারী বৃষ্টির সতর্কতা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।‌ শনিবারও উত্তরবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা। জগদ্ধাত্রী পুজোতেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গে মূলত শুষ্ক আবহাওয়া। আংশিক মেঘলা আকাশ থাকবে। সোমবার দুই ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে জেলাতে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। সোমবার রাতে ও মঙ্গলবার সকালে ছট পুজোর দিন বৃষ্টির সামান্য সম্ভাবনা। দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস প্রায় সব জেলাতেই।

মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সতর্কতা। পাশাপাশি উপকূল ও উপকূল সংলগ্ন জেলাগুলিতে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে সতর্কতা। বুধবার হাওড়া উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই ছয় জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা। বৃহস্পতিবারেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা বীরভূম পশ্চিম বর্ধমান, নদীয়া ও মুর্শিদাবাদে।

জানা গিয়েছে, দক্ষিণ বঙ্গোপসাগরে ঘুর্নাবর্ত গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। রবিবার অতি গভীর নিম্নচাপে পরিণত হবে এই সিস্টেম। পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে দক্ষিণ-পশ্চিম এবং মধ্য বঙ্গোপসাগর এলাকায় গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হবে। এই ঘূর্ণিঝড়ের অভিমুখ থাকবে পশ্চিম উত্তর-পশ্চিম দিক। ঘূর্ণিঝড়ের নাম- মান্থা। নাম দিয়েছে থাইল্যান্ড। এর অর্থ হল মন্থন। মঙ্গলবার সন্ধ্যায় শক্তিশালী ঘূর্ণিঝড় মান্থা ল্যান্ডফল করবে কাঁকিনাড়াতে। ওইদিন সন্ধ্যায় স্থলভাগে প্রবেশের প্রবল সম্ভাবনা। ল্যান্ডফলের সময় গতিবেগ সর্বোচ্চ ১১০ কিলোমিটার পর্যন্ত হওয়ার সম্ভাবনা।

পাশাপাশি, উত্তরবঙ্গে মেঘলা আকাশ বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। যেমন, দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি। উত্তরবঙ্গে সোমবার থেকে বুধবার বৃষ্টির সম্ভাবনা কমবে। পশ্চিমী ঝঞ্ঝা পাস করলেই বইতে পারে শুষ্ক আবহাওয়া। বৃহস্পতিবার ও শুক্রবারে উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টি মালদা উত্তর দিনাজপুর এবং আলিপুরদুয়ার ও কোচবিহার জেলাতে।

অন্যদিকে, কলকাতায় শনিবার ঝলমলে আকাশ থাকলেও পরে আংশিক মেঘলা হতে পারে। কলকাতায় আগামী দুদিন বৃষ্টির সম্ভাবনা নেই। দিনভর পরিষ্কার আকাশ থাকলেও দক্ষিণা বাতাসের দাপট থাকবে। তবে সোমবার রাতে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। আংশিক মেঘলা আকাশ ও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা শহরে। সঙ্গে দমকা ঝড়ো হাওয়া ৩০ থেকে ৪০ কিলোমিটার হতে পারে। আবহাওয়া দপ্তরের সূত্রানুযায়ী, কৃষকদের মাঠে পাকা ফসল থাকলে তা কেটে তুলে নেওয়ার জন্য বিশেষ করে দক্ষিণবঙ্গের চাষীদের। নীচু এলাকায় জল জমতে পারে। পাহাড়ের দৃশ্যমানতা কমতে পারে ভারী বৃষ্টির কারণে। ২৮ তারিখ মঙ্গলবার পশ্চিমবঙ্গের মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। ২৭ তারিখের মধ্যে উপকূলে ফিরে আসার পরামর্শ। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

Post Views: 103

Continue Reading

Previous: নেতাজিনগরের পরে এবার টালিগঞ্জে, বাজি ফাটানো নিয়ে হেনস্তার স্বীকার মহিলারা
Next: রোদ থেকে বৃষ্টি— ছট পেরোতেই বদলাবে আকাশ, জগদ্ধাত্রী পূজোর আগে সতর্ক দক্ষিণবঙ্গ

সম্পর্কিত গল্প

B.jpg

কলকাতায় গঙ্গাবিহারে প্রধানমন্ত্রী ! দ্বিতীয় দফা ভোটের আগে উস্কে দিলেন বাঙলির ভাবাবেগ

Online Desk এপ্রিল 24, 2026
sde.png

চড়েছে ভোটের পারদ, তার মধ্যেই আবহাওয়া নিয়ে কি খবর দিল হাওয়া অফিস?

Online Desk এপ্রিল 24, 2026
mamata-dharna.jpg

প্রথম দফায় ভোটের ঝড়! কী বললেন মমতা?

Online Desk এপ্রিল 23, 2026

You may have missed

B.jpg

কলকাতায় গঙ্গাবিহারে প্রধানমন্ত্রী ! দ্বিতীয় দফা ভোটের আগে উস্কে দিলেন বাঙলির ভাবাবেগ

Online Desk এপ্রিল 24, 2026
sde.png

চড়েছে ভোটের পারদ, তার মধ্যেই আবহাওয়া নিয়ে কি খবর দিল হাওয়া অফিস?

Online Desk এপ্রিল 24, 2026
mamata-dharna.jpg

প্রথম দফায় ভোটের ঝড়! কী বললেন মমতা?

Online Desk এপ্রিল 23, 2026
voter-bengal.jpg

প্রথম দফায় ভোট পড়ল প্রায় ৯২ শতাংশ! সর্বকালীন রেকর্ডের পথে পশ্চিমবঙ্গ

Online Desk এপ্রিল 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.