Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • নেতাজিনগরের পরে এবার টালিগঞ্জে, বাজি ফাটানো নিয়ে হেনস্তার স্বীকার মহিলারা

নেতাজিনগরের পরে এবার টালিগঞ্জে, বাজি ফাটানো নিয়ে হেনস্তার স্বীকার মহিলারা

Online Desk অক্টোবর 25, 2025
Asoult.jpg

নিজস্ব সংবাদদাতা : নেতাজিনগরের পর শ্লীলতাহানির স্বীকার হল টালিগঞ্জের এক পরিবারের মহিলারা। বাজি ফাটানো নিয়ে প্রতিবাদ করায় চড়াও হল এলাকার কিছু উন্মত্ত ছেলে। কালীপুজোর ঠাকুর নিরঞ্জনে বাজি ফাটানো নিয়ে শোরগোল হয়। তার প্রতিবাদ করায় এই শ্লীলতাহানির ও মারধরের ঘটনা ঘটে বলে অভিযোগ।

শুক্রবার রাত সাড়ে ১১টা নাগাদ টালিগঞ্জের এক প্রতিমা বিসর্জনের কাজ চলাকালীন বাজি ফাটায় এলাকার কয়েকজন। অভিযোগকারীর দাবী, সেই সময় রাতে বাজি ফাটানো চলাকালিন ওনার বাড়িতে তাঁর মামার চার বছর বয়সি ছোট ছেলে ছিল। চার বছরের ওই শিশুর সামনেই শব্দবাজি ফাটানো হচ্ছিল, বোমার আওয়াজ শুনে ভয় পেয়ে যাচ্ছিল ওই ছোটো বাচ্চাটি। ওই ছোটো বাচ্চাটির কথা ভেবে অভিযোগকারী প্রতিবাদ জানায়। এই বিষয়ে টালিগঞ্জ থানায় অভিযোগ জানানোর দায়ে তাদের ওপর চড়াও হয় কয়েকজন যুবক। পরিবারের সদস্যদের মারধর, হেনস্তা এমনকি বাঁশ, লাঠি নিয়ে এসে ঝামেলা করে বলে অভিযোগ।

অভিযগকারীর তরফে দাবী করা হয়েছে, সেই সময় তাঁর বাড়িতে থাকা মা ও আরো মহিলা সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন এবং তাদের শ্লীলতাহানি করেছে। এর সঙ্গে সঙ্গে সারা বাড়ি জিনিসপত্র ভাঙচুর করেছে। এই ঘটনার কথা কলকাতার দক্ষিন সাংসদ মালা রায়কেও জানানো হয়, তিনি এই ঘটনার কথা শুনে তৎক্ষণাৎ সেখানে পৌঁছান। তিনি সেখানে যাওয়ার পর পরিস্থিতি কিছুটা শান্ত হয়। অভিযোগকারী জানিয়েছেন, “চেনাশোনা লোকই যে এই ভাবে আমার মা, কাকিমাদের উপর হামলা করেছে, মদ্যপ অবস্থায় আমাদেরকেও যে ভাবে মারধর করেছে… কী আর বলব !” অভিযোগকারীর কথায়, “আমরা বাড়ির তিন-চার জন আর উল্টো দিকে ১২-১৫ জন ছিল। আমরা কী ভাবে যে নিজেদের রক্ষা করতে পেরেছি… এইটুকুই।” বাড়ির সদস্যরা যা হোক করে পালিয়ে গিয়ে ঘরের ভেতর লুকানোর চেষ্টা করে।

এই ঘটনার আগে গত শুক্রবার রাতে গড়িয়ার নেতাজিনগরে প্রতিমা বিসর্জনের সময় এক মহিলা বাজি ফাটানো নিয়ে প্রতিবাদ করায় তার চুলের মুঠি টেনে রাস্তায় ফেলে মারধর, শ্লীলতাহানি, এমনকি বাড়ি গিয়ে শাসিয়ে আসে দুষ্কৃতীরা। ঠিক তার পরের দিনই ঘটনার পুনরাবৃত্তি ঘটলো টালিগঞ্জ এলাকায়।

Post Views: 183

Continue Reading

Previous: “পাখি মানুষের ঘর”, অংশুমান করের নতুন গ্রন্থ প্রকাশ
Next: উত্তর ও দক্ষিণবঙ্গ সহ শহরতলিতে আগামীদিনগুলি কেমন থাকবে আবহাওয়া ?

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.