Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ১০০ বছর পূর্তিতে সাংস্কৃতিক জাতিয়তাবাদ ! শিবপুরের ষষ্টীতলায় এবার ভারত-দর্শন

১০০ বছর পূর্তিতে সাংস্কৃতিক জাতিয়তাবাদ ! শিবপুরের ষষ্টীতলায় এবার ভারত-দর্শন

Online Desk সেপ্টেম্বর 7, 2025
H-1.jpg

নিজস্ব সংবাদদাতা : নবান্নের গায়েই শিবপুর ষষ্টীতলা। এখানকার বারোয়ারির মঞ্চে সারাবছরই লেগে থাকে উৎসব অনুষ্ঠান। কি হয় না এখানে- পুজো থেকে পিঠেপুলি, রথ থেকে রাখি। ষষ্টীতলা মানেই উৎসবের সরগরম। পুজো যে এখানে মহা উৎসব তা আর বলার অপেক্ষা রাখে না। ফি বছর এখানে পুজোর পার্বন ঘিরে জমজমাট থাকে। এবছর তার সুবর্ণজয়ন্তী। একশো বছরের এই পুজোর কোণায় কোণায় চমক আর আমেজের সমারোহ।

 

এবার এই বারোয়ারি পুজোর থিম উদযাপন। বাঙালির সাংস্কৃতিক চালচিত্র নিয়ে জেগে উঠবে মণ্ডপ। ষষ্ঠীতলার আয়োজনে এবার পুজোর মুখ অভিনেতা অপরাজিতা আঢ্য। পুজোর গান করেছেন রূপঙ্কর বাগচি। থিম সং সৌরভ মণি। আবহে সৈকত দেব এবং প্রতিমা শিল্পী – মিঠুন দত্ত৷ তালিকা দেখেই বোঝা যাচ্ছে জাঁকজমক কোন উচ্চতায় পৌঁছুবে।

লোহা দিয়ে তৈরি হচ্ছে মণ্ডপের কাঠামো। জেলার বিভিন্ন প্রান্ত থেকে অভিজ্ঞ শিল্পীরা এসেছেন মণ্ডপ তৈরির কাজে। শিল্পীরা মজে আছেন অষ্টপ্রহর। যত হলে ১০০ বছরের উদযাপন। শুধু আভিজাত্যে নয়, সময়ের সঙ্গে তাল মেলাতে গিয়ে এসেছে অভিনবত্ব, উৎকর্ষতা। প্রতিযোগিতাকেও এড়ানো যায় না। ফলে নজর রাখতে হচ্ছে সব দিকে।

এই পুজোর এবারের সবথেকে বড় চমক বিসর্জনের কার্নিভ্যালে। উদ্যোক্তা সৌরভ চট্টোপাধ্যায় এবং মণীশ দাশগুপ্ত বুক বাজিয়ে বলেছেন, “এমন কার্নিভ্যাল একক উদ্যোগে এর আগে দেখেনি বাংলা। বিসর্জনের হাওড়ার রাস্তায় হাঁটবে ভারতবর্ষ”।

জানা গেছে, দেশের বিভিন্ন রাজ্যের কৃষ্টি-সংস্কৃতির কোলাজ ফুটে উঠবে কার্নিভ্যালে। নাচ-গান, ট্যাবলোয় সাজানো হবে শোভাযাত্রা। যার দৈর্ঘ্য হবে প্রায় ২ থেকে ৩ কিলোমিটার। মুম্বই, রাজস্থান থেকে আসছেন শিল্পীরা। ষষ্টীতলার ঘরে ঘরে এখন আগমনীর প্রতীক্ষা। সব ঘরেই চলছে শারদীয়ার প্রস্তুতি।

Post Views: 226

Continue Reading

Previous: প্রখ্যাত লেখক-গবেষক বদরুদ্দীন উমর প্রয়াত
Next: পরিবারের পছন্দের পাত্রকে বিয়ে না করায় তরুণীকে খুন বাবার

সম্পর্কিত গল্প

Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.