Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • পরিবারের পছন্দের পাত্রকে বিয়ে না করায় তরুণীকে খুন বাবার

পরিবারের পছন্দের পাত্রকে বিয়ে না করায় তরুণীকে খুন বাবার

Online Desk সেপ্টেম্বর 7, 2025
death.jpg

ওঙ্কার ডেস্ক: মেয়ের বিয়ের জন্য পাত্র দেখেছিল পরিবার। বাবা মায়ের পছন্দ করা সেই পাত্রকে বিয়ে না করায় তরুণীকে খুন করার অভিযোগ উঠল তাঁর বাবার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মুজফফরনগরে। মেয়েকে খুনের পর থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন অভিযুক্ত বাবা। ইতিমধ্যে পুলিশ তাঁকে গ্রেফতার করেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০ বছর বয়সী ওই তরুণীকে তাঁর ইচ্ছার বিরুদ্ধে এক পুরুষের সঙ্গে বিয়ে দেওয়ার চেষ্টা করেছিল পরিবার। বিয়েতে রাজি না হওয়ায় তাঁর বাবা তাঁকে শ্বাসরোধ করে খুন করেছেন। অভিযুক্ত গায়ুর শনিবার নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। পুলিশকে গোটা বিষয়টি জানান অভিযুক্ত। রবিবার সার্কেল অফিসার (শহর) সিদ্ধার্থ কে মিশ্র সাংবাদিকদের জানান, পুলিশ গায়ুরের (৪৮) বিরুদ্ধে খুনের মামলা দায়ের করেছে। শনিবার রাতে তাঁকে গ্রেফতার করা হয়েছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

স্থানীয়দের দাবি, মেয়েটি অন্য একজনের সঙ্গে ঘর বাঁধতে চেয়েছিল। কিন্তু বাবা মা তাতে রাজি ছিল না। যা নিয়ে পরিবারের সঙ্গে ওই তরুণীর দ্বন্দ্ব তৈরি হয়। তরুণীর বাবা তাঁর বিয়ের জন্য অন্য একজন পাত্রকে ঠিক করেছিলেন। কিন্তু সেই বিয়েতে রাজি না হওয়ায় তাঁকে খুন করে দিল নিজের বাবা। উল্লেখ্য, উত্তরপ্রদেশে সম্মান রক্ষার্থে খুন এই প্রথম নয় এর আগেও ‘অনার কিলিং’ এর ঘটনা ঘটেছে। গত জুন মাসে পরিবারে বিরুদ্ধে গিয়ে প্রেমিকের সঙ্গে লিভ ইন করায় উত্তরপ্রদেশে এক যুবতীকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ সামনে এসেছিল। সেই ঘটনায় মৃতের বাবা ও দাদাকে গ্রেফতার করেছিল পুলিশ।

Post Views: 150

Continue Reading

Previous: ১০০ বছর পূর্তিতে সাংস্কৃতিক জাতিয়তাবাদ ! শিবপুরের ষষ্টীতলায় এবার ভারত-দর্শন
Next: ইজরায়িলি সেনার গাজায় আক্রমণ অব্যাহত; নিশানা স্কুল, রিলিফ ক্যাম্প, হাসপাতাল

সম্পর্কিত গল্প

modi-ddd.jpg

‘ইনস্টাগ্রামে তরুণদের সঙ্গে যোগাযোগ বাড়ান, রিলস ছাড়ুন’, মন্ত্রীদের পরামর্শ মোদীর

Online Desk জুলাই 24, 2026
dharmendra-pradhan.jpg

পদত্যাগ করবেন না ধর্মেন্দ্র প্রধান! দাবি সরকারি সূত্রের

Online Desk জুলাই 24, 2026
Cabinet.jpg

প্রশ্নপত্র ফাঁস করলে ১০ বছরের জেল, ১০ কোটি টাকা জরিমানা ! কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে নয়া বিলে সম্মতি

Online Desk জুলাই 24, 2026

You may have missed

modi-ddd.jpg

‘ইনস্টাগ্রামে তরুণদের সঙ্গে যোগাযোগ বাড়ান, রিলস ছাড়ুন’, মন্ত্রীদের পরামর্শ মোদীর

Online Desk জুলাই 24, 2026
dharmendra-pradhan.jpg

পদত্যাগ করবেন না ধর্মেন্দ্র প্রধান! দাবি সরকারি সূত্রের

Online Desk জুলাই 24, 2026
Cabinet.jpg

প্রশ্নপত্র ফাঁস করলে ১০ বছরের জেল, ১০ কোটি টাকা জরিমানা ! কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে নয়া বিলে সম্মতি

Online Desk জুলাই 24, 2026
D.jpg

চাপ নয় ডার্বিকে মোটিভেশন হিসাবে নিচ্ছেন বাগান কোচ

Online Desk জুলাই 24, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.