Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ‘মুসলিম মন্তব্যে’ শুভেন্দুকে ৭২ ঘন্টার ডেডলাইন তৃণমূলের হুমায়ুনের

‘মুসলিম মন্তব্যে’ শুভেন্দুকে ৭২ ঘন্টার ডেডলাইন তৃণমূলের হুমায়ুনের

Online Desk মার্চ 12, 2025
humayun-suvendu.jpg

নিজস্ব প্রতিনিধি, ওঙ্কার বাংলা: তৃণমূল কংগ্রেসের মুসলিম বিধায়কদের বিধানসভা থেকে চ্যাংদোলা করে বের করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এ বার এই ইস্যুতে নন্দীগ্রামের বিধায়ককে এক হাত নিলেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। শুভেন্দু অধিকারীকে ৭২ ঘন্টার মধ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন তিনি। আর তা যদি না হয় তাহলে শুভেন্দুকে ‘বুঝে নেওয়ার’ হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে হুমায়ুন বলেন, ‘আপনার এখনও এত হিম্মত হয়নি যে বিধানসভার ভিতর থেকে মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করে রাস্তায় ফেলবেন। আমার দৃঢ় বিশ্বাস আপনাদের যে বিধায়ক সংখ্যা আপনাদের আছে ২০২৬ সালে আপনারা তাও ছুঁতে পারবেন না। সংখ্যা আর ২০২১ সালের মতো সাতাত্তরে যাবে না।’
এরপরেই তিনি চ্যালেঞ্জের সুরে বলেন, ‘এখন আপনি হিন্দু হিন্দু করছেন, মুসলিমদের চ্যালেঞ্জ। আমি হুমায়ুন কবীর মুসলিম বিধায়ক হিসাবে চ্যালেঞ্জ করে বলছি ৭২ ঘণ্টার মধ্যে এই কথা প্রত্যাহার না করলে ৪২ জন বিধায়ক বিধানসভার ভিতরে আপনার যে ঘর আছে তার বাইরে আপনাকে আমরা বুঝে নেব। আপনি পারলে ৬৬ জন নিয়ে আমার মোকাবিলা করবেন। হয় প্রত্যাহার করুন এ কথা, নাহলে আপনি কত বড় হিন্দু হয়েছেন আমরা বুঝে নেব।’ অন্যদিকে এদিনই বিধানসভার বাইরে প্রতিবাদে সরব হন শুভেন্দু অধিকারী নিজে। মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের একবার হারাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

প্রসঙ্গত, বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট। তার আগে ঘর গোছাতে শুরু করেছে শাসক বিরোধী সব পক্ষ। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বাংলায় ভোটের আগে হিন্দু কার্ড খেলতে চাইছেন রাজ্যের বিরোধী দলনেতা। বিধানসভা থেকেই তার সূচনা করে দিয়েছেন শুভেন্দু অধিকারী। অন্যদিকে মুসলিম ভাবাবেগে সুড়সুড়ি দিতে মুসলিম পরিচিতি নিয়ে পাল্টা রাজনীতি করতে আসরে নেমেছেন তৃণমূলের হুমায়ন।

Post Views: 75

Continue Reading

Previous: পোস্টমর্টেম
Next: রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ কি বন্ধ হচ্ছে ? যুদ্ধবিরতিতে রাজি জেলেনস্কি

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.