Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • আলোচিত খবর
  • অনুব্রতর পর হুমায়ুন, পুলিশকে কু-কথা বলে ক্ষমা চাইলেন তৃণমূল বিধায়ক

অনুব্রতর পর হুমায়ুন, পুলিশকে কু-কথা বলে ক্ষমা চাইলেন তৃণমূল বিধায়ক

Online Desk জুন 2, 2025
20250602_183120.jpg

নিজস্ব প্রতিনিধি, ওঙ্কার বাংলা: বীরভূমের তৃণমূল নেতা সম্প্রতি এক পুলিশ আধিকারিকে স্ত্রী ও পরিবার তুলে কাঁচা খিস্তি দিয়েছিলেন। যদিও পরে দলের চাপে পড়ে ক্ষমা চেয়েছিলেন তিনি। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে এবার পুলিশকে হুমকি দিলেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। যদিও পরে সমালোচনার মুখে পড়ে সোমবার মুর্শিদাবাদ পুলিশ জেলার পুলিশ সুপার কুমার সানি রাজের কাছে গিয়ে ক্ষমা চেয়েছেন তিনি।

ঠিক কী বলেছিলেন হুমায়ুন কবীর? এক অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় তৃণমূল নেতা বলেন, ‘এখনও লালগোলা থানা বরঞা থানা আমার ভরতপুর থানায় এমন কিছু কিছু কর্মকাণ্ড চলে আমি যদি বিরোধী আসনে থাকতাম ২৪ ঘন্টা সময় লাগত না এদের শায়েস্তা করতে, কিন্তু আমার হাত-পায়ে বেড়ি দেওয়া আছে।আর তার জন্য এইসব থানাগুলো সাধারণ মানুষের ওপর যে জুলুম, অত্যাচার টরচারিং করে।’ যদিও পুলিশ কী ধরনের হয়রানি করে স্পষ্ট করেননি হুমায়ুন। অবশেষে চাপের মুখে পিড়ে ২৪ ঘণ্টা যেতে না যেতে ভোল বদলে ফেললেন বিধায়ক।

উল্লেখ্য সম্প্রতি বোলপুর থানার আইসি লিটন হালদারকে ফোনে গালিগালাজ করার অভিযোগ উঠেছিল অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে। সেই ঘটনায় পুলিশের তরফে এফআইআরও দায়ের করা হয়। কেষ্টকে ডেকেও পাঠায় পুলিশ। ইতিমধ্যে তাঁর গ্রেফতারের দাবিতে সরব হয়েছে বিরোধীরা। সেই ঘটনার পর পুলিশকে নিশানা করে রাজ্য রাজনীতিতে শোরগোল ফেলে দিলেন ভরতপুরের বিধায়ক।

Post Views: 175

Continue Reading

Previous: সম্পত্তি নিয়ে বিরোধ, কর্নাটকের কোপ্পালে বেকারির ভিতরে এক ব্যক্তিকে কুপিয়ে খুন, গ্রেফতার ৭
Next: মন্ত্রী পরিষদের বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী মোদী, অপারেশন সিঁদুরের পর প্রথম

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.