Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • সম্পত্তি নিয়ে বিরোধ, কর্নাটকের কোপ্পালে বেকারির ভিতরে এক ব্যক্তিকে কুপিয়ে খুন, গ্রেফতার ৭

সম্পত্তি নিয়ে বিরোধ, কর্নাটকের কোপ্পালে বেকারির ভিতরে এক ব্যক্তিকে কুপিয়ে খুন, গ্রেফতার ৭

Online Desk জুন 2, 2025
20250503_135947.jpg

ওঙ্কার ডেস্ক: সম্পত্তি নিয়ে ছিল বিরোধ। আর তার জেরে বেকারির ভিতরে এক ব্যক্তিকে নৃশংসভাবে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করল ৭ জন মিলে। ঘটনাটি ঘটেছে কর্নাটকের কোপ্পালে। খুনের সময়কার দৃশ্য ধরা পড়েছে সিসিটিভিতে।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে সম্ভবত শনিবার রাতে। দীর্ঘ দিনের সম্পত্তি নিয়ে বিরোধের জেরে এটি ঘটেছে বলে অনুমান তদন্তকারীদের। জানা গিয়েছে, নিহত ব্যক্তির নাম চেনাপ্পা নারিনাল। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, তিনি দৌড়ে ওই বেকারির মধ্যে প্রবেশ করছেন, আর তার পিছনে ধাওয়া করছে এক দল লোক। আক্রমণকারীদের মধ্যে কম করে দু’জন চাপাতি হাতে ছিল। একজনকে দেখা যায় কাঠ দিয়ে মাথায় আঘাত করতে।

তাদের হাত থেকে নিজেকে বাঁচাতে নারিনাল চেষ্টা করেও ব্যর্থ হন। বারবার তাঁকে আঘাত করে আক্রমণকারীরা। তাঁর দেহে কাটা ক্ষত দেখা গিয়েছিল। ভিডিওতে দেখা গেছে বাইরে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও গেটের কাছে আরও দু তিনজন তাঁকে একাধিকবার ছুরিকাঘাত করে।হামলার পরই আক্রমণকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

গোটা ঘটনার তদন্তে নেমে পুলিশ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাত জনকে গ্রেফতার করেছে। ধৃতদের মধ্যে রয়েছে রবি, প্রদীপ, মঞ্জুনাথ, নাগরাজ, গৌতম এবং প্রমোদ। পুলিশের আধিকারিকরা ঘটনাস্থল পরিদর্শন করার পাশাপাশি বাকি সন্দেহভাজনদের খুঁজে বের করার জন্য তল্লাশি চালাচ্ছে।

Post Views: 230

Continue Reading

Previous: পুতুলের কাপড় কিনতে গিয়ে ধর্ষণের শিকার ৭ বছরের নাবালিকা
Next: অনুব্রতর পর হুমায়ুন, পুলিশকে কু-কথা বলে ক্ষমা চাইলেন তৃণমূল বিধায়ক

সম্পর্কিত গল্প

GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026

You may have missed

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.