Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • শিবঠাকুরের মত একগুঁয়ে আমি, যা বলি করি, তৃণমূলকে নিশানা হুমায়ুনের

শিবঠাকুরের মত একগুঁয়ে আমি, যা বলি করি, তৃণমূলকে নিশানা হুমায়ুনের

Online Desk ডিসেম্বর 22, 2025
1oo.jpg

ওঙ্কার ডেস্কঃ একাধিক বার দলের কাছে বিরক্তির কারণ হয়েছেন। মসজিদ গড়ার কথা ঘোষণা করে তৃণমূলের রোষানলে পড়েছেন। ‘স্বপ্নের বাবরি’র শিলান্যাস করার আগেই সাসপেন্ড হয়েছেন। সেই হুমায়ুন সোমবার নিজের নতুন দলের নাম ঘোষণা করলেন। এ বার তৃণমূলকে হারাতে কংগ্রেস, বাম এবং আইএসএফকে আহ্বান জানালেন। তাঁর কথায়, ‘এ বারের লড়াই সম্পূর্ণ রাজনৈতিক। হিসাব করে পা ফেলছি।’
২০২১ সালের বিধানসভা ভোটের আগেও বাংলায় একটা নতুন দল তইরি হয়েছিল। সেই দলের নাম ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। আবার ২৬ এর বিধানসভা ভোটের আগে বাংলায় আবারও রাজনীতির আঙ্গিনায় একটা নতুন দল। দলের নাম ঘোষণার আগেই প্রতিষ্ঠাতা হুমায়ুন কবীর তৃণমূল সুপ্রিমোকে হুঁশিয়ারি দেন, জানান, ‘মমতা এবং বিজেপিবিরোধী সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আসন ভাগাভাগি করে লড়ব। কিন্তু কেউ যদি নিজেকে সকলের চেয়ে বড় মনে করেন, ‘ইগো’ নিয়ে থাকেন, তখন একাই লড়ব।’
হুমায়ুন নির্দ্বিধায় বলেছেন, তাঁর লক্ষ্য সংখ্যালঘু ভোট একত্রিত করা। বাবরি মসজিদ করা। প্রশ্ন উঠছে, শুক্রবারের বদলে কেন সোমবারকে বাছলেন দলের নাম ঘোষণা করার জন্য? সোমবার তো শিবের বার। হুমায়ুনের সাফ জবাব, সোমবার তার জন্মবার। তার মা চান, সে সোমবার ভালো কোনও কাজ করুক। আর সোমবার প্রসঙ্গে হুমায়ুনের মন্তব্য, ‘‘শিবঠাকুর সম্পর্কে বিশেষ কিছু জানা নেই। তবে অনেকে আমায় একগুঁয়ে বলেন। আমি যেটা করব বলি, সেটা করেই ছাড়ি। শুনেছি, উনিও তেমন ছিলেন।’’
কংগ্রেসের অধীরকে হুমায়ুন গুরু বলেন। শিষ্যের নতুন দল প্রসঙ্গে অধীর জানান, ‘‘মুর্শিদাবাদের সংখ্যালঘু মানুষ জানেন, কারা তাঁদের পাশে। একবার প্ররোচিত হয়ে তৃণমূলকে উজাড় করে ভোট দিয়ে আফসোস করছেন। তৃণমূলের কোনও প্রোডাক্টের কাছে তাঁরা আর যাবেন না।’’
মুর্শিদাবাদ জেলা তৃণমূলের সভাপতি অপূর্ব সরকার বলেন, ‘‘বাবরি মসজিদের সেন্টিমেন্ট দিয়ে রাজনৈতিক ময়দানে নামছেন নামুন। তবে ধর্মকে ব্যবহার করে লোক জড়ো করা এক, আর রাজনীতির ময়দানে স্বতঃস্ফূর্ত ভাবে মানুষের যোগদান আর এক বিষয়।’’

Post Views: 156

Continue Reading

Previous: চিনের বানানো অস্ত্রের অংশ জম্মুতে; এনআইএ অফিসের কাছে উদ্ধার অস্ত্রাংশ নিয়ে উদ্বেগ নিরাপত্তা বাহিনীর
Next: এবার ওদের দিল্লি কেড়ে নেবো; নেতাজী ইন্ডোর স্টেডিয়াম থেকে কেন্দ্রীয় সরকারকে হুমকি মমতার

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.