Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • নতুন দলে বালিগঞ্জের প্রার্থী বদল, মুসলিম প্রার্থী দেব, ঘোষণা হুমায়ুনের

নতুন দলে বালিগঞ্জের প্রার্থী বদল, মুসলিম প্রার্থী দেব, ঘোষণা হুমায়ুনের

Online Desk ডিসেম্বর 23, 2025
humayun-6666.jpg

ওঙ্কার ডেস্কঃ ২০২১ সালের বিধানসভা ভোটের আগেও বাংলায় একটা নতুন দল তৈরি হয়েছিল। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। আবার ২৬ এর বিধানসভা ভোটের আগে বাংলায় আবারও রাজনীতির আঙ্গিনায় একটা নতুন দল। তবে এটাই প্রথম দল যে দল, নাম ঘোষণার দিনই প্রার্থীর নাম ঘোষণা করল। আসন্ন বিধানসভা নির্বাচনের ১০ প্রার্থীর তালিকা প্রকাশ করেছিলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। কিন্তু ২৪ ঘন্টা পেরোতে না পেরোতেই ছন্দপতন।
হুমায়ুন বালিগঞ্জ থেকে প্রার্থী করেছিলেন নিশা চট্টোপাধ্যায়কে। তালিকা প্রকাশের একদিন যেতে না যেতেই প্রার্থীবদল। জনতা উন্নয়ন পার্টির তরফে হুমায়ুন কবীর জানালেন, বালিগঞ্জ থেকেও মুসলিম প্রার্থী দেবেন। আগামী ৭ দিনের মধ্যেই নাম ঘোষণা করবেন তিনি।
কিন্তু কেন রাতারাতি প্রার্থী বদল করলেন? জানা গিয়েছে, সোশাল মিডিয়ায় নিশার বেশ কিছু ছবি ভিডিও রয়েছে। যা জনতা উন্নয়ন পার্টির ভাবমূর্তি নষ্ট করবে। সেকারণেই এই সিদ্ধান্ত।
এবিষয়ে হুমায়ুন কবীর বলেন, “ওনার কিছু ভিডিও রয়েছে সোশাল মিডিয়ায়। যা দলের ভাবমূর্তি নষ্ট করতে পারে। সেই কারণেই এই সিদ্ধান্ত। তবে আগামী ৭ দিনের মধ্যে বালিগঞ্জ আসনে মুসলিম প্রার্থীর নাম ঘোষণা করব।”
তৃণমূলের বিরাগভাজন হয়েছিলেন। রাজ্যের শাসক দল থেকে সাসপেন্ড হওয়ার পর ভরতপুরের বিধায়ক জানিয়েছিলেন, তিনি ২২ ডিসেম্বর নতুন দল ঘোষণা করবেন। বাংলার ২৬ এর বিধানসভা নির্বাচনে কশোর বেশি আসনে প্রার্থীও দেবেন বলে জানিয়েছিলেন হুমায়ুন। সেই কথা মতো সোমবার নিজের নতুন দল ঘোষণা করেছেন হুমায়ুন কবীর। নতুন দলের নাম জনতা উন্নয়ন পার্টি। দলের নাম ঘোষণার দিনই ১০ আসনে প্রার্থীর নামও ঘোষণা করেন তিনি। যে তালিকায় তাঁর নিজের নাম ছিল ২টি কেন্দ্রে। শুধু তাই নয়, তালিকায় ছিলেন হিন্দু প্রার্থীও। বালিগঞ্জের প্রার্থী হিসেবে তিনি ঘোষণা করেছিলেন নিশা চট্টোপাধ্যায়ের নাম। তবে তাকে সরিয়ে বালিগঞ্জ কেন্দ্রে নতুন প্রার্থী দেবেন বলে জানালেন হুমায়ুন নিজেই।

Post Views: 224

Continue Reading

Previous: হাঁসখালি নাবালিকা ধর্ষণকান্ডে দোষীদের সাজা ঘোষণা করল রানাঘাট মহুকুমা আদালত
Next: দীপু দাস হত্যাকান্ডে পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস জেলা প্রশাসনের; স্ত্রীকে দেওয়া হবে চাকরী

সম্পর্কিত গল্প

RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026

You may have missed

GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.