Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • দীপু দাস হত্যাকান্ডে পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস জেলা প্রশাসনের; স্ত্রীকে দেওয়া হবে চাকরী

দীপু দাস হত্যাকান্ডে পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস জেলা প্রশাসনের; স্ত্রীকে দেওয়া হবে চাকরী

Online Desk ডিসেম্বর 23, 2025
dipu-das.png

ওঙ্কার ডেস্ক: বাংলাদেশের ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলায় ঘটে যাওয়া দীপু দাস হত্যাকাণ্ডের পর অবশেষে নিহতের পরিবারের পাশে দাঁড়াল প্রশাসন। ধর্ম অবমাননার অভিযোগ তুলে একদল উত্তেজিত জনতার হাতে পিটিয়ে খুন করা হয় দীপু দাসকে। ঘটনার নিষ্ঠুরতা ও নির্মমতা দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। এমনকি এর আঁচ এপার বাংলায়ও দেখা গেছে। এই আবহে সোমবার জেলা ও উপজেলা প্রশাসনের কর্তারা নিহতের বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং সহায়তার আশ্বাস দেন।
প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, ময়মনসিংহের জেলা প্রশাসক ও অন্যান্য আধিকারিকরা শোকাহত পরিবারের সঙ্গে কথা বলেন এবং তাঁদের পরিস্থিতি খতিয়ে দেখেন। পরিবারের একমাত্র উপার্জনকারীকে হারিয়ে যে আর্থিক ও মানসিক সংকটে তাঁরা পড়েছেন, তা প্রশাসনের সামনে তুলে ধরেন নিহতের স্বজনেরা। সেই পরিস্থিতি বিবেচনা করে প্রশাসনের তরফে পঁচিশ হাজার টাকার আর্থিক সাহায্য প্রদান করা হয়। পাশাপাশি নিহতের স্ত্রীকে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছে, যাতে পরিবারটি ভবিষ্যতে ন্যূনতম আর্থিক নিরাপত্তা পায়।
উল্লেখ্য, দীপু দাস বাংলাদেশের ময়মনসিংহের স্থানীয় একটি কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন। অভিযোগ, ধর্মীয় অবমাননার গুজব ছড়িয়ে পড়ার পর তাঁকে প্রকাশ্যে মারধর করা হয়। মারমুখী জন্তা দীপুওকে মেরে শান্ত হয়নি। বেধরক মারার পর বিবস্ত্র করে তাঁকে ময়মনসিংহ জাতীয় সড়কের একটি গাছে ঝুলিয়ে পরে তাঁর দেহ আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনাও সামনে আসে। এই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই দেশজুড়ে ক্ষোভের সৃষ্টি হয়। মানবাধিকার সংগঠন থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই এই নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা করেন।
ঘটনার তদন্ত করে জানা গিয়েছে দীপুকে মারার কিছু ঘন্টা আগেই তাঁকে কারখানার কাজ থেকে ইস্তফা দিতে বলা হয়। ইস্তফা দেওয়ার কিছুক্ষণের মধ্যে সহকর্মীদের সঙ্গে বচসা শুরু হলে তাঁর সহকর্মীরাই বাইরে থাকা মারমুখী জনতার হাতে তুলে দেয় দীপুকে। তারপরই ঘটে যায় সেই মর্মান্তিক ঘটনা। পরে ঘটনার তদন্তে র্যা ব জানায় দীপু দাসের বিরুদ্ধে ইসলাম ধর্মের অবমাননার কোনো পোক্ত প্রমাণ পাওয়া যায়নি। তদন্তকারী সংস্থা জানায় এই পুরো ঘটনা পুর্বপরিকল্পিত হতে পারে সেনিয়ে খোঁজ চালানো হচ্ছে।
ঘটনার পর পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত শুরু করে এবং একাধিক অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। প্রশাসনের দাবি, অভিযোগের সত্যতা যাচাই না করেই যে ভাবে জনতা আইন নিজের হাতে তুলে নিয়েছে, তা কোনও ভাবেই গ্রহণযোগ্য নয়। দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে। নিহতের পরিবারের দাবি, দীপু কোনও ধর্মীয় অবমাননামূলক মন্তব্য করেননি। তাঁদের বক্তব্য, সম্পূর্ণ ভিত্তিহীন গুজবের জেরে একটি নিরীহ প্রাণ চলে গিয়েছে। প্রশাসনের তরফে সহায়তা পাওয়ায় কিছুটা হলেও তাঁরা মানসিকভাবে স্বস্তি পেয়েছেন বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

Post Views: 293

Continue Reading

Previous: নতুন দলে বালিগঞ্জের প্রার্থী বদল, মুসলিম প্রার্থী দেব, ঘোষণা হুমায়ুনের
Next: ভারতকে সবধরণের যুদ্ধের জন্য প্রস্তুত থাকা জুরুরী; বললেন জেনারেল অনিল চৌহান

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.