Skip to content
জুন 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • মুঘল সম্রাট হুমায়ুনের সমাধির কাছে ভেঙে পড়ল দরগার ছাদ, মৃত্যু ৫ জনের

মুঘল সম্রাট হুমায়ুনের সমাধির কাছে ভেঙে পড়ল দরগার ছাদ, মৃত্যু ৫ জনের

Online Desk আগস্ট 15, 2025
death.jpg

ওঙ্কার ডেস্ক: দ্বিতীয় মুঘল সম্রাট হুমায়ুনের সমাধি ক্ষেত্রের একটি দরগার ছাদ ভেঙে পড়ে বিপর্যয়। মৃত্যু হল অন্তত পাঁচ জনের। ধ্বংসস্তূপের নীচে এখনও চাপা পড়ে থাকার আশঙ্কা অনেকের। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, শুক্রবার সন্ধ্যায় দিল্লির নিজামুদ্দিন এলাকায় ওই দরগার ছাদের কিছু অংশ ভেঙে পড়ে। সেই সময় তার ভিতরে থাকা পাঁচ জনের মৃত্যু হয়। দরগা শরিফ পাট্টে শাহ ভবনটি ১৬ শতকের প্রাচীন ধর্মীয় কাঠামো। এখানেই বাগানের ভেতরে রয়েছে মুঘল সম্রাট হুমায়ুনের সমাধি। ঘটনাস্থলের ভিডিওতে দেখা গিয়েছে, একটি খোলা জায়গার চার পাশে একটি ছোট ভবন রয়েছে। ভবনের একপাশের ছাদ ধসে পড়েছে দেখা যাচ্ছে। উদ্ধারকর্মীরা ঘটনার পর দুর্ঘটনাস্থলে পৌঁছেছে।

অসমর্থিত সূত্রে খবর, প্রায় ২৫ থেকে ৩০ বছরের পুরনো ছাদটি ধসে পড়ার সময় ভবনটির ভেতরে অন্তত ১৫ থেকে ২০ জন ছিলেন। যার মধ্যে ইমামও ছিলেন বলে জানা গিয়েছে। দুর্ঘটনার পর ঘটনাস্থলটি ঘিরে রাখা হয়েছে। শুক্রবার স্বাধীনতা দিবস উপলক্ষে ছুটি ছিল। আর এদিন ছুটি থাকায় পর্যটকদের ভিড়ও ছিল। সমাধিক্ষেত্রের অন্দরে অনেক পর্যটক ছিলেন বলে পুলিশ জানিয়েছে। ঘটনার পর সেখানে পৌঁছয় দমকলের পাঁচটি বাহিনী। তারা উদ্ধারকাজ শুরু করেছে। উল্লেখ্য, দ্বিতীয় মুঘল সম্রাট হুমায়ুনের সমাধিক্ষেত্র ইউনেস্কোর ‘হেরিটেজ স্থাপত্যে’র তালিকায় রয়েছে।

Post Views: 223

Continue Reading

Previous: রাজভবনে চা চক্রে মুখ্যমন্ত্রী, স্বাগত জানালেন সিভি আনন্দ বোস
Next: ফের দুর্যোগের ভ্রুকুটি! বজ্র-বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায়

সম্পর্কিত গল্প

202606173828800.jpg

মধ্যপ্রদেশে নির্মিয়মান কুয়োতে পরে আটক শাশুরি-বধু; উদ্ধারের পর চিকিৎসাধীন আহতেরা

Online Desk জুন 17, 2026
20260610343f.jpg

বর্ষাকালীন অধিবেশনেই ইউনিফর্ম সিভিল কোডের প্রস্তাব দিতে চলেছে মধ্যপ্রদেশ সরকার

Online Desk জুন 17, 2026
akhilesh-shah.png

তৃণমূল শিবসেনার পর এবার সমাজবাদী পার্টিতেও ভাঙ্গন! অখিলেশের দলের বিদ্রোহীদের তালিকা নাকি শাহের হাতে

Online Desk জুন 17, 2026

You may have missed

CAB-2.jpg

ক্রীড়ামন্ত্রীর সঙ্গে দেখা করে অভিষেকের বিরুদ্ধে নালিশ সৌরভের ! বেজে গেলো সিএবির যুগ্ম সচিব দামামা

Online Desk জুন 17, 2026
sushanta-ghosh.jpg

গ্রেফতার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ

Online Desk জুন 17, 2026
FotoJet-8.jpg

ফলতা থেকে পুস্পাকে আল্টিমেটাম দিলেন মুখ্যমন্ত্রী

Online Desk জুন 17, 2026
202606173828800.jpg

মধ্যপ্রদেশে নির্মিয়মান কুয়োতে পরে আটক শাশুরি-বধু; উদ্ধারের পর চিকিৎসাধীন আহতেরা

Online Desk জুন 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.