Skip to content
জুন 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • রাজভবনে চা চক্রে মুখ্যমন্ত্রী, স্বাগত জানালেন সিভি আনন্দ বোস

রাজভবনে চা চক্রে মুখ্যমন্ত্রী, স্বাগত জানালেন সিভি আনন্দ বোস

Online Desk আগস্ট 15, 2025
mamata-dff.jpg

নিজস্ব প্রতিনিধি, ওঙ্কার বাংলা: প্রথা মেনে শুক্রবার স্বাধীনতা দিবসের বিকেলে রাজভবনে চা চক্রে যোগ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন রাজভবনে যান বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। মুখ্যমন্ত্রীকে স্বাগত জানান রাজ্যপাল সিভি আনন্দ বোস।

রাজভবন সূত্রের খবর, শুক্রবার বিকেল ৫টা নাগাদ রাজভবনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের প্রশাসনিক প্রধানের সঙ্গে এদিন ছিলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, মুখ্যসচিব মনোজ পন্থ, স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী। বিশিষ্ট সঙ্গীতশিল্পী উষা উত্থুপকেও এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা যায়। তাঁদের সকলকে স্বাগত জানান সস্ত্রীক রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যপালের আমন্ত্রণে সাড়া দিয়ে এদিন রাজভবনে হাজির হন কংগ্রেসের বর্ষীয়ান নেতা প্রদীপ ভট্টাচার্য, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুও। তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য বিনিময় হয় বিরোধী দলের নেতাদের।

উল্লেখ্য, সারা বছর রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর মধ্যে সংঘাত নিয়ে সরগরম থাকে বঙ্গ রাজনীতি। বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ নিয়ে সম্প্রতি দ্বন্দ্ব চরম হয়েছিল নবান্ন ও রাজভবনের মধ্যে। তবে স্বাধীনতা দিবসে বঙ্গ রাজনীতি সৌজন্যের ছবি দেখল। গত বছর অর্থাৎ ২০২৪ সালে সিভি আনন্দ বোসের আমন্ত্রণে রাজভবনে গেলে সেসময় সমস্যা তৈরি হয়। গত বারে পুলিশ ব্যান্ডকে রাজভবনে ঢুকতে দেওয়া হয়নি। যার ফলে চা চক্রে যোগ না দিয়েই ফিরে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এ বছরে কোনও অনভিপ্রেত ঘটনা ঘটেনি। মুখ্যমন্ত্রী ও বিরোধী দলের নেতাদেরকে এদিন রাজ্যপাল হাসিমুখে স্বাগত জানান।

Post Views: 91

Continue Reading

Previous: পাকিস্তানে হড়পা বানে মৃত্যু ৩২ জনের
Next: মুঘল সম্রাট হুমায়ুনের সমাধির কাছে ভেঙে পড়ল দরগার ছাদ, মৃত্যু ৫ জনের

সম্পর্কিত গল্প

CAB-2.jpg

ক্রীড়ামন্ত্রীর সঙ্গে দেখা করে অভিষেকের বিরুদ্ধে নালিশ সৌরভের ! বেজে গেলো সিএবির যুগ্ম সচিব দামামা

Online Desk জুন 17, 2026
sushanta-ghosh.jpg

গ্রেফতার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ

Online Desk জুন 17, 2026
UDAYAN.jpg

গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহ

Online Desk জুন 17, 2026

You may have missed

CAB-2.jpg

ক্রীড়ামন্ত্রীর সঙ্গে দেখা করে অভিষেকের বিরুদ্ধে নালিশ সৌরভের ! বেজে গেলো সিএবির যুগ্ম সচিব দামামা

Online Desk জুন 17, 2026
sushanta-ghosh.jpg

গ্রেফতার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ

Online Desk জুন 17, 2026
FotoJet-8.jpg

ফলতা থেকে পুস্পাকে আল্টিমেটাম দিলেন মুখ্যমন্ত্রী

Online Desk জুন 17, 2026
202606173828800.jpg

মধ্যপ্রদেশে নির্মিয়মান কুয়োতে পরে আটক শাশুরি-বধু; উদ্ধারের পর চিকিৎসাধীন আহতেরা

Online Desk জুন 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.