Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • ভারতের এপস্টিন! ৩৩ শিশুর যৌন নির্যাতন করে ধারণ করা হয়েছিল ২ লক্ষ ভিডিও, দম্পতিকে মৃত্যুদণ্ড আদালতের

ভারতের এপস্টিন! ৩৩ শিশুর যৌন নির্যাতন করে ধারণ করা হয়েছিল ২ লক্ষ ভিডিও, দম্পতিকে মৃত্যুদণ্ড আদালতের

Online Desk ফেব্রুয়ারি 21, 2026
20260115_145330.jpg

ওঙ্কার ডেস্ক: কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টিনকে নিয়ে শোরগোল পড়ে গিয়েছে গোটা বিশ্বে। এই আবহে এপস্টিনের ছায়া ভারতে! শিশুদের যৌন নির্যাতন করে তার ভিডিও ধারণে দোষী সাব্যস্ত হওয়ায় শুক্রবার উত্তর প্রদেশের বান্দার বিশেষ পকসো আদালত এক দম্পতিকে মৃত্যুদণ্ড দিয়েছে। দোষীরা ডার্ক ওয়েবে শিশুদের যৌন নির্যাতনের ভিডিও বিক্রি করত বলেও অভিযোগ।

পকসো আদালতে দোষী সাব্যস্ত হওয়া ওই দম্পতির নাম রাম ভবন এবং দুর্গাবতী। রাম জুনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিল। আদালত এই ঘটনাকে ‘বিরলের মধ্যে বিরলতম’ ঘটনা হিসেবে অভিহিত করেছে। ওই দম্পতি ৩৩ জনেরও বেশি শিশুকে যৌন নির্যাতন করেছে বলে অভিযোগ। আদালতে দোষী সাব্যস্ত হওয়ার পর মৃত্যুদণ্ড দিয়েছেন বিচারক। শিশুদের যৌন নির্যাতন, পর্নোগ্রাফির উদ্দেশ্যে শিশুদের ব্যবহার এবং ইন্টারনেটে শিশু যৌন নির্যাতনের ভিডিও তৈরি এবং প্রচারের অভিযোগে রাম ভবন এবং তার স্ত্রীর বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই ২০২০ সালের ৩১ অক্টোবর মামলা দায়ের করে। তদন্ত শেষ করে সিবিআই ২০২১ সালের ১০ ফেব্রুয়ারি দম্পতির বিরুদ্ধে চার্জশিট দাখিল করে। ২০২৩ সালের ২৬ মে, ট্রায়াল কোর্টে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

সরকারি আইনজীবী সৌরভ কুমার সিং বলেন, এফআইআরে বলা হয়েছে যে, চিত্রকূটে একটি ভাড়া ঘরে থাকাকালীন রাম এবং দুর্গাবতী ৩৩ জন শিশুর যৌন নির্যাতনের ভিডিও তৈরি করেছিল, যা তারা ৪৭টি দেশে মক্কেলদের কাছে পাঠিয়েছিল। তদন্তে জানা গিয়েছে ওই দম্পতি এই ধরণের ২ লক্ষ ভিডিও তৈরি করেছিল। ১০ থেকে ১২ বছর ধরে এই জঘন্য কাজ করে আসছিল দোষীরা। ট্রায়াল কোর্ট উত্তরপ্রদেশ সরকারকে প্রত্যেক নির্যাতিতকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছে। সেই সঙ্গে আদালত অভিযুক্তদের বাড়ি থেকে বাজেয়াপ্ত করা নগদ ৮ লক্ষ টাকা ভুক্তভোগীদের মধ্যে সমান ভাগে বিতরণ করারও নির্দেশ দিয়েছে।

Continue Reading

Previous: চূড়ান্ত ভোটার তালিকায় মতুয়াদের নাম বাদ পরার আশঙ্কায় বিশেষ কমিটি গঠন কেন্দ্রীয় সরকারের
Next: মীরাকে দেখা যাচ্ছে না বহুদিন, সমাজমাধ্যমে তন্বী লিখলেন ‘বিদায় বলা খুব কঠিন…..’

সম্পর্কিত গল্প

New-Project-26.webp

ভোট কারচুপির অভিযোগে সরব ইন্ডিয়া জোট, আজই ভার্চুয়াল বৈঠকে ‘ইন্ডিয়া’ জোট

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-25.webp

পিএইচপি-তে বড় ত্রুটি, বিশ্বজুড়ে বিপাকে বহু সংস্থার ওয়েবসাইট

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-24.webp

সিজেপি ইস্যুতে কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন আন্নামালাইয়ের, পাল্টা জবাব দিল বিজেপি

Online Desk অক্টোবর 22, 2026

You may have missed

New-Project-26.webp

ভোট কারচুপির অভিযোগে সরব ইন্ডিয়া জোট, আজই ভার্চুয়াল বৈঠকে ‘ইন্ডিয়া’ জোট

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-25.webp

পিএইচপি-তে বড় ত্রুটি, বিশ্বজুড়ে বিপাকে বহু সংস্থার ওয়েবসাইট

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-24.webp

সিজেপি ইস্যুতে কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন আন্নামালাইয়ের, পাল্টা জবাব দিল বিজেপি

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-23.webp

চোরবাগান দূরঘটনা থেকে শিক্ষা, আসছে বছর আরও তৎপর থাকবে প্রশাসন, বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

Online Desk অক্টোবর 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.