Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • চূড়ান্ত ভোটার তালিকায় মতুয়াদের নাম বাদ পরার আশঙ্কায় বিশেষ কমিটি গঠন কেন্দ্রীয় সরকারের

চূড়ান্ত ভোটার তালিকায় মতুয়াদের নাম বাদ পরার আশঙ্কায় বিশেষ কমিটি গঠন কেন্দ্রীয় সরকারের

Online Desk ফেব্রুয়ারি 21, 2026
amit-shah.png

ওঙ্কার ডেস্ক: বঙ্গে ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত লিস্ট প্রকাশ হওয়ার কথা চলতি মাসের ২৮ তারিখে। এই তালিকায় নাম বাদ জেতে পারে মতুয়া সম্প্রদায়ের মানুষদের। এর আগে খসড়া তালিকা প্রকাশের পর বহু মতুয়া এবং উদ্বাস্তু গোষ্টীর মানুষদের নাম বাদ যাওয়ায় আশঙ্কায় তড়িঘড়ি এক বিশেষ দল গঠন করেছে কেন্দ্রীয় মন্ত্রক।
নাগরিকত্ব আইন সংক্রান্ত প্রক্রিয়াকে দ্রুততর করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সম্প্রতি বঙ্গে একটি ‘এমপাওয়ার্ড কমিটি’ গঠন করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নাগরিকত্ব সংশোধনী আইনের আওতায় জমা পড়া আবেদনগুলি যাচাই ও নিষ্পত্তির জন্য এই বিশেষ কমিটি কাজ করবে।
সরকারি সূত্রে জানা গিয়েছে, নাগরিকত্ব আইনের নির্দিষ্ট ধারার অধীনে এই কমিটি গঠন করা হয়েছে। এর মূল উদ্দেশ্য হল, রাজ্যে জমা পড়া আবেদনগুলিকে দ্রুত যাচাই করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া। এতদিন জেলা স্তরে প্রাথমিক যাচাইয়ের পর বিষয়টি কেন্দ্রের কাছে পাঠানো হত। এখন এই ক্ষমতাপ্রাপ্ত কমিটি রাজ্যেই আবেদনগুলির উপর চূড়ান্ত মতামত দেবে এবং প্রয়োজনীয় অনুমোদন জারি করবে।
এই কমিটির নেতৃত্বে থাকবেন আদমশুমারি পরিচালনা অধিদপ্তরের ডেপুটি রেজিস্ট্রার জেনারেল। পাশাপাশি সদস্য হিসেবে থাকবেন সাবসিডিয়ারি ইন্টেলিজেন্স ব্যুরো-এর প্রতিনিধি, বিদেশীদের আঞ্চলিক নিবন্ধন অফিস-এর মনোনীত আধিকারিক, জাতীয় তথ্য বিজ্ঞান কেন্দ্র-এর প্রতিনিধি এবং রাজ্যের পোস্টাল বিভাগের শীর্ষ আধিকারিক। প্রয়োজনে রাজ্য সরকারের স্বরাষ্ট্র দপ্তরের প্রতিনিধিকেও আমন্ত্রণ জানানো হতে পারে বলে জানা গিয়েছে।
রাজনৈতিক মহলের মতে, সাম্প্রতিক সময়ে ভোটার তালিকা সংশোধন এবং নাগরিকত্ব সংক্রান্ত বিভিন্ন প্রশ্নকে কেন্দ্র করে রাজ্যে যে বিতর্ক তৈরি হয়েছে, তারই প্রেক্ষাপটে এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ। বিশেষ করে সীমান্তবর্তী জেলা ও উদ্বাস্তু সম্প্রদায়ের বহু মানুষ নাগরিকত্বের আবেদন জানিয়েছেন। তাঁদের দাবি, দীর্ঘদিন বসবাস করলেও নথিপত্র সংক্রান্ত জটিলতার কারণে নাগরিকত্ব প্রক্রিয়া বিলম্বিত হচ্ছিল। নতুন কমিটি গঠনের ফলে সেই জট কিছুটা কাটতে পারে বলেই কেন্দ্রের আশা।
তবে রাজ্যের অন্যান্য রাজনৈতিক দলগুলির অভিযোগ, এই সিদ্ধান্তের পিছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। তাঁদের মতে, নাগরিকত্ব ইস্যু দীর্ঘদিন ধরেই রাজ্যে রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে রয়েছে এবং নির্বাচন-পূর্ব পরিস্থিতিতে এমন পদক্ষেপ তাৎপর্যপূর্ণ। অন্যদিকে কেন্দ্রের বক্তব্য, আইন অনুযায়ী আবেদনকারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করাই এই কমিটি গঠনের মূল লক্ষ্য।

Post Views: 149

Continue Reading

Previous: ১১ জন আরোহীকে নিয়ে পুকুরে পড়ল গাড়ি, মৃত্যু শিশু-সহ একই পরিবারের ৪ জনের
Next: ভারতের এপস্টিন! ৩৩ শিশুর যৌন নির্যাতন করে ধারণ করা হয়েছিল ২ লক্ষ ভিডিও, দম্পতিকে মৃত্যুদণ্ড আদালতের

সম্পর্কিত গল্প

jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.