Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ১১ জন আরোহীকে নিয়ে পুকুরে পড়ল গাড়ি, মৃত্যু শিশু-সহ একই পরিবারের ৪ জনের

১১ জন আরোহীকে নিয়ে পুকুরে পড়ল গাড়ি, মৃত্যু শিশু-সহ একই পরিবারের ৪ জনের

Online Desk ফেব্রুয়ারি 21, 2026
20251210_164740.jpg

ওঙ্কার ডেস্ক: মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল একই পরিবারের চার জনের। নিহতদের মধ্যে এক দুই বছরের শিশুও রয়েছে। উত্তরপ্রদেশের কানপুর দেহাত জেলায় একটি গাড়ি রাস্তা থেকে উল্টে পুকুরে পড়ে যাওয়ায় এই হতাহতের ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যায় ঘটা এই দুর্ঘটনায় নিহতরা একই পরিবারের বলে জানা গিয়েছে।

আউরাইয়া এলাকার বাসিন্দা ওই পরিবারটি কল্যাণপুরে এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন একটি অনুষ্ঠান উপলক্ষে। সেখান থেকে ফেরার সময় জেলা সদর দপ্তর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে শিবলির সাভাই গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটে। তদন্তে জানা গিয়েছে, দুর্ঘটনার সময় গাড়িটিতে ১১ জন আরোহী ছিলেন। পুকুরে গাড়িটি পড়ে যাওয়ার পর উদ্ধার কাজ শুরু করে পুলিশ। সাত জন বেঁচে রয়েছেন, তাঁদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে চালকের আসনে কে ছিলেন তা এখনও নিশ্চিত করা যায়নি।

এক পুলিশ আধিকারিক বলেন, গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি পুকুরে পড়ে যায়। যাত্রীদের নিয়ে জলের গভীরে চলে যায় যানটি। দেখতে পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে পুলিশকে খবর দেয়। শিবলি থানার আধিকারিক অমরেন্দ্র কুমার সিংহের নেতৃত্বে একটি দল উদ্ধার অভিযান শুরু করে। জেসিবি মেশিন এবং স্থানীয় ডুবুরিদের সাহায্যে গাড়িটি উদ্ধার করা হয়। তার ভিতর থেকে একে একে বের করে আনা হয় আরোহীদের। নিহতদের নাম রাজকিশোর অগ্নিহোত্রী (৬০), তাঁর স্ত্রী স্নেহলতা অগ্নিহোত্রী (৫৫), তাঁদের মেয়ে হিমাংশী অগ্নিহোত্রী (৩০) এবং তাঁর দুই বছরের নাতি শিব অগ্নিহোত্রী। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানোর পাশাপাশি কী ভাবে দুর্ঘটনা তার তদন্ত শুরু করেছে পুলিশ।

Post Views: 135

Continue Reading

Previous: ‘ভাষার জন্য রুখে দাঁড়াবো’ ভাষা দিবসে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Next: চূড়ান্ত ভোটার তালিকায় মতুয়াদের নাম বাদ পরার আশঙ্কায় বিশেষ কমিটি গঠন কেন্দ্রীয় সরকারের

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.