Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ‘ভাষার জন্য রুখে দাঁড়াবো’ ভাষা দিবসে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

‘ভাষার জন্য রুখে দাঁড়াবো’ ভাষা দিবসে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

Online Desk ফেব্রুয়ারি 21, 2026
mamata-banerjee.png

ওঙ্কার ডেস্ক: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজ্যের মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়ে নিজের এক্স হ্যান্ডেলে পোষ্ট করেছেন। ভাষার মর্যাদা, সংস্কৃতির স্বাতন্ত্র্য এবং আত্মপরিচয়ের প্রশ্নে তিনি এ দিনটির তাৎপর্য তুলে ধরে আবেগঘন বার্তা দেন। নিজের শুভেচ্ছাবার্তায় তিনি বলেন, মাতৃভাষা কেবল যোগাযোগের মাধ্যম নয়, এটি মানুষের অস্তিত্ব, ইতিহাস ও আত্মমর্যাদার প্রতীক। তিনি ফের বাংলার অস্মিতাকে রক্ষা করার কথা বলেছেন এদিন।
মুখ্যমন্ত্রী স্মরণ করেন ভাষা আন্দোলনের শহিদদের আত্মবলিদান। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের ইতিহাসের কথা উল্লেখ করে তিনি জানান, বাংলা ভাষার মর্যাদা রক্ষার লড়াই বিশ্বকে শিখিয়েছে নিজের ভাষা ও সংস্কৃতির জন্য সংগ্রাম কতটা গুরুত্বপূর্ণ হতে পারে। সেই আত্মত্যাগের ফলেই ২১ ফেব্রুয়ারি আজ বিশ্বব্যাপী স্বীকৃত।
তিনি আরও বলেন, কোনও ভাষার উপর আঘাত কখনওই মেনে নেওয়া যায় না। ভাষাগত বৈচিত্র্যই ভারতের শক্তি এই বার্তা দিয়েই তিনি সকল ভাষা ও সংস্কৃতির প্রতি সমান শ্রদ্ধা জানানোর আহ্বান জানান। তাঁর বক্তব্যে স্পষ্ট, মাতৃভাষার মর্যাদা রক্ষায় সমাজের প্রতিটি স্তরের মানুষকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে।
উল্লেখ্য, ২১ ফেব্রুয়ারি দিনটি বিশ্বজুড়ে পালিত হয় অন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে। ভাষাগত ও সাংস্কৃতিক বৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে এই দিনটিকে স্বীকৃতি দিয়েছে ইউনেসকো। প্রতি বছর এই দিনে ভাষা শহিদদের স্মরণ করে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয় পশ্চিমবঙ্গসহ দেশের নানা প্রান্তে।
এ বছরও রাজ্যের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন এবং প্রশাসনিক দপ্তরে ভাষা দিবস উপলক্ষে নানা অনুষ্ঠান পালিত হচ্ছে। মুখ্যমন্ত্রীর বার্তায় ভাষার মর্যাদা রক্ষার অঙ্গীকার ও বহুভাষিক ভারতের ঐক্যের বার্তাই বিশেষভাবে প্রতিফলিত হয়েছে।

Post Views: 209

Continue Reading

Previous: লালকেল্লা-সহ দিল্লির একাধিক জায়গায় হামলার আশঙ্কা, বাড়ানো হল নিরাপত্তা
Next: ১১ জন আরোহীকে নিয়ে পুকুরে পড়ল গাড়ি, মৃত্যু শিশু-সহ একই পরিবারের ৪ জনের

সম্পর্কিত গল্প

jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.