Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বাংলাদেশ
  • ভারতে বিশ্বকাপ খেলবে না, সাফ জানালো বাংলাদেশ

ভারতে বিশ্বকাপ খেলবে না, সাফ জানালো বাংলাদেশ

Online Desk জানুয়ারি 22, 2026
Bangladesh-.jpg

স্পোর্টস রিপোর্টার : ভারতে খেলতে না আসার সিদ্ধান্তে অনড় থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে দাঁড়ালো বাংলাদেশ। বৃহস্পতিবার বাংলাদেশের এই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে আইসিসি-কে। বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বৃহস্পতিবার জানিয়ে দিয়েছেন, নিরাপত্তার আশঙ্কায় ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত বদলানোর কোনও সুযোগ নেই। বরং আইসিসিকে তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন জানিয়েছে বাংলাদেশ।

বৃহস্পতিবার টি-টোয়েন্টিতে ভারতে খেলতে যাওয়ার বিষয়ে বাংলাদেশের ক্রিকেটারদের সঙ্গে হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক বৈঠকে মিলিত হন আসিফ নজরুল। এর পরেই বাংলাদেশের পক্ষ থেকে এই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয় এবং আশা প্রকাশ করা হয় আইসিসি-র কাছ থেকে তারা সুবিচার পাবেন।

ভারতে খেলতে না আসার বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন, আমরা আমাদের মত করে চেষ্টা চালিয়ে যাবো এবং আমরা এখনও হাল ছাড়িনি। আমরা চেষ্টা চালাচ্ছি যাতে বিশ্বকাপ খেলা যায়। আমরা বিশ্বকাপ খেলতে চাই, কিন্তু ভারতে যেতে চাই না। শ্রীলঙ্কায় গিয়ে খেলতে চাই।

বাংলাদেশ এবং আইসিসি-র এই বিতর্কে এদিন যোগ দিয়েছে পাকিস্তানও। জানা গেছে লিখিত ভাবে আইসিসি-কে চিঠি দিয়ে পাকিস্তান জানিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে না আসার যে সিদ্ধান্ত বাংলাদেশ নিয়েছে তাতে তাদের সমর্থন আছে।

বিশ্বকাপে খেলতে না এলে বড়োসড়ো আর্থিক ক্ষতির মুখে পড়বে বাংলাদেশ। যদিও তাতেও বাংলাদেশ নারাজ। বাংলাদেশের মতে, আর্থিক ক্ষতির চেয়েও দেশের ক্রিকেটার, সমর্থক, সংবাদমাধ্যমের কর্মীদের নিরাপত্তা আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ। আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে, আমরা ভারতে খেলতে যাবো না।

ভারত বাংলাদেশ সাম্প্রতিক বিতর্কের জেরে আইপিএল থেকে বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে বাদ দেবার পরেই ভারতে এসে টি টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে অস্বীকার করে বাংলাদেশ। পরিবর্তে তৃতীয় কোনও দেশে গিয়ে খেলার আবেদন করা হয়। আবেদন করা হয় গ্রুপ বদলেরও। যদিও প্রথম থেকেই এই বিষয়ে সম্মত হয়নি আইসিসি। এদিনের বৈঠকের শেষেও নিজেদের অবস্থানেই অনড় থাকলো আইসিসি।

বুধবার আইসিসি-র বৈঠকের পর বাংলাদেশকে জানিয়ে দেওয়া হয় ভারতেই খেলতে হবে, নাহলে বাংলাদেশের বদলে অন্য কোনও দেশকে সুযোগ দেওয়া হবে টি টোয়েন্টি বিশ্বকাপে। ভারতে না খেলার সিদ্ধান্তে অনড় থাকায় গতকাল আইসিসি-র ভার্চুয়াল বৈঠকে ভোটাভুটি হয়। ভোটাভুটিতে অধিকাংশ দেশই বাংলাদেশের বিপক্ষে ভোট দেয়।

Post Views: 179

Continue Reading

Previous: সুদীপের অপরাজিত শতরান, হাফ সেঞ্চুরি অভিমন্যুর, রঞ্জিতে সার্ভিসেসের বিরুদ্ধে চালকের আসনে বাংলা
Next: ‘জি রাম জি’ নিয়ে বিরোধীদের গলা চড়ছে, কংগ্রেসকে হিন্দু বিরোধী প্রতিষ্ঠা করতে ন্তৎপর বিজেপি

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.