Skip to content
অক্টোবর 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • খেলা
  • সুদীপের অপরাজিত শতরান, হাফ সেঞ্চুরি অভিমন্যুর, রঞ্জিতে সার্ভিসেসের বিরুদ্ধে চালকের আসনে বাংলা

সুদীপের অপরাজিত শতরান, হাফ সেঞ্চুরি অভিমন্যুর, রঞ্জিতে সার্ভিসেসের বিরুদ্ধে চালকের আসনে বাংলা

Online Desk জানুয়ারি 22, 2026
Ranji.jpg

স্পোর্টস রিপোর্টার : রঞ্জি ট্রফির ম্যাচে কল্যাণীতে সার্ভিসেসের বিরুদ্ধে চালকের আসনে বাংলা। প্রথম দিনের শেষে বাংলার স্কোর ৮৬ ওভারে ৪ উইকেটে ৩৪০ রান। কামব্যাক ম্যাচে ওপেন করতে নেমে প্রথম শ্রেণির কেরিয়ারে চতুর্দশ শতরান হাঁকিয়ে ২২৬ বলে ১৪০ রানে অপরাজিত সুদীপ চট্টোপাধ্যায়। তাঁর ইনিংসে রয়েছে ১২টি চার ও একটি ছয়। সুমন্ত গুপ্ত ৪৫ বলে ৩১ রানে অপরাজিত আছেন।

টস জিতে ফিল্ডিং নিয়েছিল সার্ভিসেস। বাংলার ওপেনিং জুটিতে ওঠে ২৪৭ বলে ১৫১ রান। প্রথম সেশনে কোনও উইকেট হারায়নি বাংলা। দ্বিতীয় সেশনে জলপানের বিরতির ঠিক আগে কিছুটা অসতর্কতার জন্য দুর্ভাগ্যজনকভাবে রান আউট হন অভিমন্যু ঈশ্বরণ। বাংলার অধিনায়ক ফেরেন ১৫২ বলে ৮১ রানে। মেরেছেন ৯টি চার ও ১টি ছয়। সুদীপ কুমার ঘরামি ২৫ বলে ৯ রান করেন।

শততম প্রথম শ্রেণির ম্যাচে অনুষ্টুপ মজুমদার ৩৩ বলে ২৭ রান করেন। শাহবাজ আহমেদ আউট হন ৩৮ বলে ৩৮ রানে। জয়ন্ত গয়াত, আদিত্য কুমার ও মোহিত আহলাওয়াত পেয়েছেন একটি করে উইকেট।

Continue Reading

Previous: ট্রেনে পাথর ছুঁড়লে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি রেলের! ১০০০-এর বেশি ঘটনায় ৬০০-এর বেশি গ্রেফতার, বাংলায় কত?
Next: ভারতে বিশ্বকাপ খেলবে না, সাফ জানালো বাংলাদেশ

সম্পর্কিত গল্প

WhatsApp-Image-2026-10-17-at-12.58.34.jpeg

দিল্লির বোলিং কোচ ভাস

Online Desk অক্টোবর 17, 2026
WhatsApp-Image-2026-10-17-at-12.58.12.jpeg

নিউজিল্যান্ড সিরিজেও নেই সামি

Online Desk অক্টোবর 17, 2026
WhatsApp-Image-2026-10-17-at-12.57.21.jpeg

দিল্লি ম্যাচে জয় ফিরলো বাগান

Online Desk অক্টোবর 17, 2026

You may have missed

New-Project-58.webp

পুজো মিটতেই ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি, সোমবারের মধ্যেই তৈরি হতে পারে সাইক্লোন! দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কা

Online Desk অক্টোবর 24, 2026
New-Project-57.webp

খড়গপুরের সাহা চকে ভয়াবহ দুর্ঘটনা, পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত ১, আহত ১২

Online Desk অক্টোবর 24, 2026
New-Project-56.webp

লক্ষ্মীপুজোর আগে ঘি-পনিরের দোকানে হানা খাদ্য দফতরের, অস্বাস্থ্যকর পরিবেশ দেখে ক্ষুব্ধ আধিকারিকরা

Online Desk অক্টোবর 24, 2026
New-Project-55.webp

ইরানে ফের বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের, ভোট মিটলেই যুদ্ধের আশঙ্কা, পাল্টা কৌশল তেহরানের

Online Desk অক্টোবর 24, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.