Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ট্রেনে পাথর ছুঁড়লে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি রেলের! ১০০০-এর বেশি ঘটনায় ৬০০-এর বেশি গ্রেফতার, বাংলায় কত?

ট্রেনে পাথর ছুঁড়লে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি রেলের! ১০০০-এর বেশি ঘটনায় ৬০০-এর বেশি গ্রেফতার, বাংলায় কত?

Online Desk জানুয়ারি 22, 2026
train-1280-tt.jpg

ওঙ্কার ডেস্ক: অতীতে বিভিন্ন সময়ে অবরোধ, আন্দোলনের নামে ট্রেনে পাথর ছোঁড়ার মতো ঘটনা ঘটেছে। যার ফলে যাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে এই ধরণের ঘটনা রেল কর্তৃপক্ষ যে একেবারে সহ্য করবে না, তা বুঝিয়ে দিয়েছে রেলওয়ে প্রশাসন। অতীতে এই ধরণের ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত ১,০০০-এর বেশি মামলা দায়ের করা হয়েছে এবং ৬০০-এর বেশি ব্যক্তিকে গ্রেফতার করেছে ভারতীয় রেল। পশ্চিমবঙ্গের মধ্যে থাকা ইস্টার্ন রেলওয়ে, সাউথ ইস্টার্ন রেলওয়েতে যথাক্রমে ৭১টি এবং ৫১টি পাথর ছোঁড়ার ঘটনা ঘটেছে বলে রেল মন্ত্রকের তরফে জানানো হয়েছে।

বুধবার রেল মন্ত্রকের তরফে জারি করা বিবৃতিতে জানানো হয়েছে, ভারতীয় রেলওয়ে বিভিন্ন জোনে পাথর ছোঁড়ার ঘটনাগুলোতে নজর রাখছে। এই ধরনের বেআইনি কাজ যাত্রী ও রেল কর্মীদের নিরাপত্তা বিপন্ন করার পাশাপাশি মূল্যবান সরকারি সম্পত্তিরও ক্ষতি করে। সরকারি তথ্য অনুসারে, গত জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ভারতীয় রেলওয়ে নেটওয়ার্ক জুড়ে মোট ১,৬৯৮টি পাথর ছোঁড়ার ঘটনা নথিভুক্ত হয়েছে। এই সময়পর্বে মোট ৬৬৫ জনকে গ্রেফতার করা হয়েছে। জোনভিত্তিক তথ্য অনুযায়ী, নর্দার্ন রেলওয়েতে সবচেয়ে বেশি অর্থাৎ ৩৬৩টি এমন ঘটনা ঘটেছে। এরপর রয়েছে ইস্ট সেন্ট্রাল রেলওয়েতে। এই বিভাগে ২১৯টি পাথর ছোঁড়ার ঘটনা ঘটেছে। সাউথ সেন্ট্রাল রেলওয়েতে ১৪০টি, নর্থ সেন্ট্রাল রেলওয়েতে ১২৬টি, ওয়েস্টার্ন রেলওয়েতে ১১৬টি এবং সাউদার্ন রেলওয়েতে ১০৮টি এই ধরণের ঘটনা নথিভুক্ত করা হয়েছে।

অন্যান্য জোনেও কতগুলি পাথর ছোঁড়ার ঘটনা ঘটেছে, তার পরিসংখ্যান প্রকাশ করেছে রেল মন্ত্রক। বিবৃতিতে জানানো হয়েছে পাথর দিয়ে হামলা করা হয়েছে সেন্ট্রাল রেলওয়ে (৯৬), সাউথ ওয়েস্টার্ন রেলওয়ে (৮০), ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ে (৭৭), ইস্টার্ন রেলওয়ে (৭১), নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ে (৬৭), নর্থ ওয়েস্টার্ন রেলওয়ে (৫৫), সাউথ ইস্টার্ন রেলওয়ে (৫১), সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ে (৫১), ইস্ট কোস্ট রেলওয়ে (৫০), নর্থ ইস্টার্ন রেলওয়ে (২৫) এবং কোঙ্কন রেলওয়ে (৩)। মন্ত্রক জানিয়েছে, এই ঘটনাগুলোর সঙ্গে জড়িতদের ধরপাকড় প্রমাণ করে যাত্রী নিরাপত্তার হুমকি যারা তাদের প্রতি জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে।

Post Views: 224

Continue Reading

Previous: বিশ্বরেকর্ড ভারতীয় পর্বতারোহীর, অক্সিজেন ছাড়া মাউন্ট এলব্রুসের শৃঙ্গে কাটালেন ২৪ ঘন্টা
Next: সুদীপের অপরাজিত শতরান, হাফ সেঞ্চুরি অভিমন্যুর, রঞ্জিতে সার্ভিসেসের বিরুদ্ধে চালকের আসনে বাংলা

সম্পর্কিত গল্প

1000344392.jpg

প্রশ্নফাঁস রোধে আরও কঠোর আইন আনতে চলেছে মোদী সরকার

Online Desk জুলাই 24, 2026
Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

1000344392.jpg

প্রশ্নফাঁস রোধে আরও কঠোর আইন আনতে চলেছে মোদী সরকার

Online Desk জুলাই 24, 2026
FotoJet.jpg

উল্টো রথেও বৃষ্টির হাত থেকে রেহাই নেই বঙ্গবাসীর, উত্তর থেকে দক্ষিণ ভিজবে জেলা থেকে জেলা

Online Desk জুলাই 24, 2026
Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.