Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাজ্য
  • প্রশাসনের নাকের ডগায় দিব্যি চলছিলো পোকা সহ আইস ক্রিম তৈরি, ধরা পড়তেই চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়িতে

প্রশাসনের নাকের ডগায় দিব্যি চলছিলো পোকা সহ আইস ক্রিম তৈরি, ধরা পড়তেই চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়িতে

Online Desk এপ্রিল 28, 2025
rrwe.png

উজ্জ্বল হোড় , জলপাইগুড়ি : প্রশাসনের নাকের ডগায় ৫ বছর ধরে দিব্যি চলছিলো পোকা সহ আইসক্রিম বিক্রি । রবিবার জলপাইগুড়ি শহর লাগোয়া ফোল্ডিং মোড়ে এক ভ্রাম্যমান আইসক্রিম বিক্রেতার কাছ থেকে বাচ্চাদের জন্য আইস ক্রিম কিনতেই সেখানে দেখা যায় পোকা,সঙ্গে সঙ্গে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে শহর সহ জেলা জুড়ে, আতঙ্কিত হয়ে পড়েন বাড়ির অভিভাবক থেকে সকলেই। সোমবার জেলা শাসকের নির্দেশে সেই আইস ক্রিম কারখানায় হানা দেয় জেলার খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিকেরা ।
এই প্রসঙ্গে জেলার কনজ্যুমার্স এফেয়ার্স দফতরের আসিস্টেন ডিরেক্টর দেবাশীষ মন্ডল জানান, “অনেক কিছু ত্রুটি আমাদের নজরে এসেছে, অনেক রং যে গুলোর মেয়াদ উত্তীর্ণ হয়েছে সেই গুলো কে আমরা নষ্ট করে দিয়েছি। বেশ কিছু নমুনা সংগ্রহ করা হয়েছে যেগুলো কেন্দ্রীয় গবেষণাগারে পরীক্ষার জন্য পাঠানো হবে। এই ধরনের কারখানা খুঁজে পেতে জনগণকে এগিয়ে আসার আহবান করছি, কারন অলিগলিতে এমন অসংখ্য কারখানা গজিয়ে উঠেছে।জনগণের কাছে আমাদের আবেদন এই ধরনের কারখানার খোজ দিন ,প্রশাসন অবশ্যই ব্যাবস্থা নেবে।”
তবে আইসক্রিম কারখানার মালিক নিজের গাফিলতি স্বীকার করে জানান , “২১ সাল থেকে এই ব্যবসা এই ভাবেই করে আসছি, আজকে সরকারী লোকজন এসেছে ,ওনারা যে ভাবে বলবেন আগামীতে সেই ভাবেই আইসক্রিম তৈরি করবো।”
যদিও রবিবারের ঘটনা প্রকাশ্যে এসে যাওয়ায় প্রশাসনের এত তোড়জোড় বলে মনে করছেন একাধিক স্থানীয় বাসিন্দা।

Continue Reading

Previous: যুদ্ধের আসল অস্ত্র কূটনৈতিক
Next: নিয়ন্ত্রণরেখায় ফের যুদ্ধবিরতি লঙ্ঘন পাক সেনার

সম্পর্কিত গল্প

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
New-Project-22.webp

সাময়িক স্বস্তিতে কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাইয়, ৭ দিন তদন্তে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

Online Desk অক্টোবর 21, 2026

You may have missed

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
India-Election-Administration-Montage.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.