Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • সম্পাদকের পাতা
  • যুদ্ধের আসল অস্ত্র কূটনৈতিক

যুদ্ধের আসল অস্ত্র কূটনৈতিক

Online Desk এপ্রিল 28, 2025
WhatsApp-Image-2025-04-28-at-18.29.38.jpeg

বিপ্লব দাশ : কূটনৈতিক যুদ্ধের অন্যতম কৌশলই হল বিরুদ্ধ পক্ষকে সীমা লঙ্ঘনের সুযোগ দেওয়া। তা শত্রু হোক, কিংবা শত্রুর মিত্র। এখন তো আর রাজায় রাজায় যুদ্ধ হয় না, এমন কী রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রেরও নয়। যুদ্ধ হয় কর্যত দ্বিধা বিভক্ত বিশ্বের মধ্যে। তাই কোন শিবিরে তার মুখ্য নির্দেশক রাষ্ট্র বিশ্বের কতটা শক্তি আয়ত্ত্ব করতে পারলো সেটাই হল জয়ের আসল রণকৌশল। এখানেই প্রয়োজন কূটনৈতিক বুদ্ধি, পারদর্শীতা। যা আমরা দেখেছিলাম মহাভারতে। যেখানে ছিল অখণ্ড ভারত গড়ার লক্ষ্যে ধর্মযুদ্ধের ডাক।

যুগ বদলের সঙ্গে উদ্দেশ্যর রূপ বদলেছে। কিন্তু মূল প্রক্রিয়া বদলায়নি, বদলায়নি তার অভীপ্সা। সুরক্ষা ও সার্ভভৌমত্ত্ব বা ভূমির প্রসার প্রধান লক্ষ্য হয়ে চলেছে। ভারত পাকিস্তানের মধ্যে যে উত্তেজনার আবহ ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে তার মূলেও সেই একই। সন্ত্রাসবাদী হামলা আর পাক অধিকৃত কাশ্মীর। এই খুনখারাপি আর আগ্রাসনের মূল চক্রিদের যথাযোগ্য জবাব দেওয়াই যে মূল উদ্দেশ্য, এটাই প্রমাণ করতে চেয়েছে ভারত।

যুদ্ধেরও একটা উদ্দেশ্য থাকতে হয়। যা সামনে রেখে গড়ে ওঠে তার মেকানিজম অর্থাৎ শিবির নির্মাণ। যদিও এর মধ্যে অবধারিত ভাবে এসে যায় প্রতিটি পক্ষভুক্তদের একটা প্রচ্ছন্ন স্বার্থ, তা হল বাজার বিস্তার। তাই সামরিক যুদ্ধের ভিতর লোভনীয় পুরের মতো কাজ করে বানিজ্য-যুদ্ধ বা ট্রেড-ওয়ার। এতে আমরা বারুদের গন্ধ পাই না বটে কিন্তু এর প্রভাব কম মারাত্মক নয়। দ্বিতীয়বার ক্ষমতায় ফিরে মার্কিন প্রেসিডেন্ট যে ভাবে বানিজ্য নীতি নিচ্ছেন তা কী এই ট্রেড ওয়ারের সমতুল্য নয় ! অধুনা যুদ্ধনীতির অনেকটাই এই স্বার্থসিদ্ধি নির্ভর। বিশ্ববাজারে দুই প্রধান বেসাতি শক্তি- আমেরিকা ও চিন। ফলে দুই শক্তিধর দেশে যে একই ছাতার তলায় আসবে না তার ইংগিত এখন আর অস্পষ্ট নয়।

তবুও ভারত পাকিস্থানের বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে যেহেতু ইস্যু সন্ত্রাস দমন। তাই পাকিস্থান যে সন্ত্রস মদতকারী দেশ এটা প্রমাণ করাই ছিল ভারতের প্রধান দায়। পার্লামেন্ট, কার্গিল, পুলওয়ামা পর পহেলগাঁও.…. দিল্লির মনে হওয়া অবান্তর নয় যে অনেক হল এবার প্রত্যাঘাত অবশ্যম্ভাবী। তার আগে আন্তর্জাতিক মহলের সমর্থন অনেক বেশি গুরুত্বপূর্ণ। যেখানে সমীকরণটা নিশ্চিত ভাবে আমেরিকা ও তার সহযোগী বনাম চিন ও তার সহযোগী। ভারত বরাবর একটা ভারসাম্য মেনে চললেও বর্তমান পরিস্থিতে তাকে পক্ষ গড়তেই হচ্ছে। এই পক্ষের মোমেন্টাম নির্ভর করছে ভারতের কূটনৈতিক সাফল্যের উপর।

Post Views: 118

Continue Reading

Previous: আরজি কর কাণ্ডে আদালতে তৃতীয় ‘স্টেটাস রিপোর্ট’ দিল সিবিআই
Next: প্রশাসনের নাকের ডগায় দিব্যি চলছিলো পোকা সহ আইস ক্রিম তৈরি, ধরা পড়তেই চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়িতে

সম্পর্কিত গল্প

TMC.jpg

তৃণমূল কী কোনো প্রথাগত রাজনৈতিক দল ছিল ?

Online Desk জুন 10, 2026
Bangladesh.jpg

মানবপাচার ! জীবনবাজির এই বিদেশমুখিতা বন্ধ করতে হবে

Online Desk এপ্রিল 2, 2026
BN.jpg

বাংলাদেশের নির্বাচনের মুলমন্ত্র কী সংখ্যালঘু বৈষম্য ! ইসলামকেন্দ্রিক রাজনীতির উত্থানে কোন দিকে বাংলাদেশ ?

Online Desk ফেব্রুয়ারি 8, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.