Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিনোদন
  • বড়ো পর্দায় মজেছেন কিশোরী ! একের পর এক সিনেমায় কাজ ইধিকার

বড়ো পর্দায় মজেছেন কিশোরী ! একের পর এক সিনেমায় কাজ ইধিকার

Online Desk আগস্ট 23, 2025
Idhika.jpg

বৃহস্পতি তুঙ্গে টলিউড অভিনেত্রী ইধিকা পালের। একের পর এক বড়ো পর্দায় কাজ করছেন তিনি। অভিনয়ের কেরিয়ার শুরু করেন ছোটোপর্দার হাত ধরে। ২০১৯-এ টেলিভিশন ধারাবাহিক ‘আরব্য রজনী’তে একটি এপিসোডিক চরিত্রে অভিনয়ের মাধ্যমে। এরপর স্টার জলসার ‘কপালকুণ্ডলা’, ‘বেদের মেয়ে জ্যোৎস্না’, জি বাংলার ‘রিমলি’ এবং ‘পিলু’ ধারাবাহিকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেন তিনি। ‘রিমলি’ ধারাবাহিকে প্রধান চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন ইধিকা ।

পিলু ধারাবাহিকের পর ছোটপর্দায় আর দেখা যায়নি ইধিকাকে। তিনি পা রেখেছেন বড়পর্দায়। শোনা যাচ্ছে, নতুন কাজের পরিকল্পনাও শুরু করে দিয়েছেন অভিনেত্রী। কখনও ‘প্রিয়তমা’ সিনেমায় বিপরীতে সাকিব খান, কখনও সুপারস্টার দেবের খাদান সিনেমায় ‘কিশোরী’-তে নায়িকার চরিত্রে ছিলেন ইধিকা। ২৯ অগস্ট মুক্তি পেতে চলেছে ইধিকা পাল ও সোহম-এর ‘বহুরূপ’ ছবি। এই ছবিতে কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন নায়িকা।
টলিউডের অন্দরে শোনা যাচ্ছে, এবার তিনি কাজ করতে পারেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবিতে নায়িকার চরিত্রে। আগামী ছবির জন্য নাকি ইধিকার কথা ভাবছেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। তবে সবটাই এখন প্রাথমিক পর্যায়ে কোনো কিছু সিধান্ত হয়নি। কারণ, কৌশিক গঙ্গোপাধ্যায় এখনও ‘ধূমকেতু’র প্রচার নিয়ে ব্যস্ত। মাঝে ‘অর্ধাঙ্গিনী ২’-এর শুটিংও সেরেছেন। আর ইধিকারও আগামী এক মাস এক দিনও ফাঁকা নেই।

Post Views: 237

Continue Reading

Previous: কসবা ল’ কলেজ গণধর্ষণ মামলায় চার্জশিট দিল কলকাতা পুলিশ
Next: বঙ্গ জুড়ে কি টানা বর্ষণের সম্ভবনা?

সম্পর্কিত গল্প

ty.png

দিনকয়েই আগেই দিয়েছিলেন সুখবর, এবার পোস্ট করলেন পঞ্চামৃত সাধ খাওয়ার ছবি….

Online Desk জুলাই 21, 2026
koushik-ganguly-post.png

সমাজমাধ্যমে আবেগপ্রবণ পরিচালক কৌশিক গাঙ্গুলী লিখলেন, “প্রজন্ম বদলিয়ে যায়। কাঁধে কাঁধ সন্তান প্রায়”

Online Desk জুলাই 17, 2026
frg.png

‘উৎসব’-এ ফিরছেন আবির চট্টোপাধ্যায়, প্রকাশ্যে ছবির ঝলক

Online Desk জুলাই 16, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.