Skip to content
মার্চ 11, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • মিনি ডার্বিতে মহামেডানের ভূমিপুত্র সমস্যা মেটাতে পারলো না আইএফএ

মিনি ডার্বিতে মহামেডানের ভূমিপুত্র সমস্যা মেটাতে পারলো না আইএফএ

Online Desk অক্টোবর 19, 2024
IMG-20241018-WA0050.jpg

স্পোর্টস ডেস্ক :গত ৮ অক্টোবর আই এফ এ ডিসিপ্লিনারি কমিটির গৃহীত সিদ্ধান্তের প্রেক্ষিতে মহামেডান স্পোর্টিং ক্লাব তাদের বক্তব্য শোনার জন্য পুনরায় একটি সভার জন্য অনুরোধ জানায়। ডায়মন্ড হারবার এফসি এই গৃহীত সিন্ধান্তের ফলে তাদের খেতাবের দৌড়ে পিছিয়ে পড়ার পরিপ্রেক্ষিতে তাদের বক্তব্য শোনার জন্য আবেদন জানায়। এই দুটি ক্লাবের আবেদনের প্রেক্ষিতে ডিসিপ্লিনারি কমিটি শুক্রবার পুনরায় সভায় মিলিত হয়ে এই দুই ক্লাবের বক্তব্য শোনে। এই বৈঠকে মহামেডান স্পোর্টিং ক্লাব তাদের বিরুদ্ধে ওঠা ভূমিপুত্র খেলানোর নিয়ম লঙ্ঘনের অভিযোগ নিয়ে তারা জানায় ভুল বশত তারা এই নিয়ম লঙ্ঘন করেছিল এবং বিষয়টি নজরে আসার পর তারা ভুল সংশোধন করে নেয়। তারা এই প্রেক্ষিতে শাস্তি কমানোর আবেদন জানায়। ডায়মন্ড হারবারের বক্তব্য, অন্য একটি ক্লাবের এই শাস্তির ফলে তারা ভুল না করেও ক্ষতিগ্রস্ত হচ্ছে। ডিসিপ্লিনারি কমিটি দুটি দলের বক্তব্য শোনার পর বিষয়টি গভর্নিং বডির কাছে পাঠানোর সুপারিশ করে। গভর্নিং বডির কাছে এই দুই ক্লাবের প্রতিনিধিরা বক্তব্য রাখার সুযোগ পাবে। গভর্নিং বডি তাদের বক্তব্য শোনার পর বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেবে।ডিসিপ্লিনারি কমিটির সদস্যরা ছাড়াও এই সভায় উপস্থিত ছিলেন আইএফএ সভাপতি অজিত বন্দোপাধ্যায়, সচিব অনির্বাণ দত্ত, সহ সভাপতি সৌরভ পাল, স্বরূপ বিশ্বাস ও দিলীপ নারায়ন সাহা, সহ সচিব রাকেশ ঝাঁ, মহম্মদ জামাল,এক্সিকিউটিভ সেক্রেটারি সুফল রঞ্জন গিরি উপস্থিত ছিলেন।

Post Views: 103

Continue Reading

Previous: বাংলাদেশে মাছ ধরতে গিয়ে ফের আটক ৩০ মৎস্যজীবী সহ দুটি ট্রলার
Next: ডার্বির দিন সকালেই কলকাতায় লাল হলুদের নতুন কোচ

সম্পর্কিত গল্প

KKR.jpg

আইপিএলের সম্ভাব্য সূচি প্রকাশ, কবে কবে রয়েছে ম্যাচ নাইটদের

Online Desk মার্চ 11, 2026
S.jpg

বুমরাহকে বিশ্রামের ভাবনা বোর্ডের

Online Desk মার্চ 11, 2026
K.jpg

কীর্তি আজাদের বক্তব্যতে ক্ষুব্ধ ঈশান কিষান, ক্রিকেটারদের অপমান করা হয়েছে বললেন গম্ভীর

Online Desk মার্চ 11, 2026

You may have missed

KKR.jpg

আইপিএলের সম্ভাব্য সূচি প্রকাশ, কবে কবে রয়েছে ম্যাচ নাইটদের

Online Desk মার্চ 11, 2026
S.jpg

বুমরাহকে বিশ্রামের ভাবনা বোর্ডের

Online Desk মার্চ 11, 2026
Untitled-S.png

তল্লাশি শেষে প্রিন্টার হাতে বেরোলো ইডি, সাড়ে পাঁচ ঘণ্টা তল্লাশিতে কি পেলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা?

Online Desk মার্চ 11, 2026
20260311_180337.jpg

পশ্চিম এশিয়ায় যুদ্ধে নিহত ২ ভারতীয়, জানাল বিদেশ মন্ত্রক

Online Desk মার্চ 11, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.