Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর বারামুল্লায় দুই অনুপ্রবেশকারীকে খতম করল সেনা

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর বারামুল্লায় দুই অনুপ্রবেশকারীকে খতম করল সেনা

Online Desk এপ্রিল 23, 2025
20250423_165321.jpg

ওঙ্কার ডেস্ক: পহেলগাঁওতে জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন কম করে ২৮ জন মানুষ। আহত হয়ে চিকিৎসাধীন এখনও ১২ জনের বেশি। গোটা দেশবাসীকে পহেলগাঁও এর ঘটনা নাড়া দিয়েছে। সেই আবহে এবার জম্মুকাশ্মীরের বারামুল্লা জেলায় দুই অনুপ্রবেশকারীকে খতম করল ভারতীয় সেনা।

ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে, ‘২৩ এপ্রিল ২০২৫ তারিখে, প্রায় ২-৩ জন সন্ত্রাসী উত্তর কাশ্মীরের বারামুল্লার উরি নালায় সাধারণ এলাকা সরজীবন দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করেছিল। দুই সন্ত্রাসীকে নিকেশ করা হয়। তাদের কাছ থেকে প্রচুর পরিমাণে অস্ত্র, গোলাবারুদ এবং অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়েছে।’ দুই জনকে নিকেশ করার পর ওই এলাকায় তল্লাশি অভিযান জোরদার করে সেনা।

উল্লেখ্য, মঙ্গলবার দুপুরে কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় অস্ত্র নিয়ে হামলা চালায় জঙ্গিরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পাঁচ থেকে ছয় জনের জঙ্গির একটি দল এদিন হামলা চালায়। প্রত্যেকের মুখ ঢাকা ছিল। হাতে ছিল একে ৪৭ বন্দুক। আচমকাই তারা পর্যটকদের লক্ষ্য করে গুলি চালায়। এখনও পর্যন্ত ২৮ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে তিন জন পশ্চিমবঙ্গের বাসিন্দা। এমন নারকীয় ঘটনার পর মঙ্গলবারই কাশ্মীরে পৌঁছন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুধবার তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। নিহতদের পরিবারের সঙ্গেও এদিন কথা বলেন শাহ। সেই সঙ্গে হামলাকারীরা নিস্তার পাবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সৌদি আরব সফর কাটছাঁট করে বুধবার দেশে ফিরেছেন। হামলাকারী জঙ্গিদের বিচারের আওতায় আনা হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন।

Post Views: 112

Continue Reading

Previous: ১৯ বছর ধরে ‘ঘুমিয়ে’, ৩৬ বছরে পা দিলেন সৌদির রাজপুত্র
Next: কাশ্মীরের ঘটনায় এবার শোক প্রকাশ করলেন বলি তারকা শাহরুখ ও সালমান খান

সম্পর্কিত গল্প

MODI-MAMTA.png

রাষ্ট্রপতির মন্তব্য ঘিরে বিতর্ক, তৃণমূলকে ‘লজ্জাজনক’ বললেন মোদী

Online Desk মার্চ 8, 2026
20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

saidi.png

সৌদি-ইরান সরাসরি কথা, মধ্যপ্রাচ্যের উত্তেজনার মাঝে অবস্থান স্পষ্ট করল রিয়াদ

Online Desk মার্চ 8, 2026
MODI-MAMTA.png

রাষ্ট্রপতির মন্তব্য ঘিরে বিতর্ক, তৃণমূলকে ‘লজ্জাজনক’ বললেন মোদী

Online Desk মার্চ 8, 2026
20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.