Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ভারত-পাক উত্তেজনার আবহে জয়শঙ্কর এবং শাহবাজকে ফোন রাষ্ট্রসঙ্ঘের মহাসচিবের

ভারত-পাক উত্তেজনার আবহে জয়শঙ্কর এবং শাহবাজকে ফোন রাষ্ট্রসঙ্ঘের মহাসচিবের

Online Desk এপ্রিল 30, 2025
guteres-1.jpg

ওঙ্কার ডেস্ক: পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। সীমান্তে যুদ্ধবিরতি লঙ্ঘন করছে পাকিস্তান। তার জবাবও দিচ্ছে ভারত। সেই আবহে এবার ভারতের বিদেশমন্ত্রী ও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ফোন করলেন রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

জানা গিয়েছে, মঙ্গলবার ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে ফোন করেন রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব। এদিনই তিনি ফোন করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে। তবে দুই রাষ্ট্রের নেতার সঙ্গে গুতেরেসের কী কথা হয়েছে সে বিষয়ে রাষ্ট্রসঙ্ঘের তরফে কিছু জানানো হয়নি। এ বিষয়ে সমাজ মাধ্যমে কথা হওয়ার বিষয়টি জানিয়েছেন জয়শঙ্কর এবং শাহবাজ দু’জনেই। সূত্রের খবর, পহেলগাঁওয়ে নারকীয় জঙ্গি হামলার নিন্দা জানিয়েছেন রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব। সে কারণে ভারতের বিদেশমন্ত্রী সমাজ মাধ্যমে তাঁকে ধন্যবাদ জানিয়েছেন। অন্য দিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সমাজ মাধ্যমে লিখেছেন, ‘আজ সন্ধ্যায় রাষ্ট্রপুঞ্জের মহাসচিবের সঙ্গে কথা হল। আমি জানালাম যে, পাকিস্তান সব ধরনের সন্ত্রাসবাদের নিন্দা জানায়। একই সঙ্গে ভারতের ভিত্তিহীন অভিযোগকে খারিজ করলাম।’

উল্লেখ্য, গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গিরা এক নেপালি-সহ ২৬ জনকে গুলিতে ঝাঁঝরা করে দিয়েছে। এই ঘটনায় প্রথমে দায় স্বীকার করেছিল লস্কর ই তৈবার শাখা সংগঠন ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’। যদিও পরে সংগঠনটি এই জঙ্গি হামলায় জড়িত থাকার দায় অস্বীকার করে। ভারতের বিভিন্ন মহল থেকে অভিযোগ করা হচ্ছে এই হামলার পিছনে পাকিস্তানের মদত রয়েছে। যদিও ইসলামাবাদ নিজেদের জড়িত থাকার কথা অস্বীকার করেছে।

Post Views: 115

Continue Reading

Previous: পাকিস্তানকে আর রেয়াত নয়, পহেলগাঁওতে জঙ্গি হামলার ঘটনায় মুখ খুললেন জাভেদ আখতার
Next: পর পর ছ’দিন যুদ্ধবিরতি লঙ্ঘন পাক সেনার, পাল্টা জবাব দিল ভারতও

সম্পর্কিত গল্প

MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026

You may have missed

MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.