Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • সংসদের সেই হলুদ ধোঁয়া, এবং অনেক প্রশ্ন

সংসদের সেই হলুদ ধোঁয়া, এবং অনেক প্রশ্ন

Online Desk ডিসেম্বর 14, 2023
GBNos3ZXwAAyFi2.png

সোমনাথ মুখোপাধ্যায়ঃ লোকসভার ভিতর বুধবারের বিশৃঙ্খলার ঘটনায় আটজন অধিকারিককে সাসপেন্ড করলো লোকসভার সচিবালয়। বুধবার রাতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। বুধবারের ঘটনায় এখন পর্যন্ত ৬ জনকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। তাদের বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলা দায়ের হয়েছে।
বুধবার যাদের গ্রেফতার করা হয়েছে তাদের কাছ থেকে মাইসুরুরের বিজেপি সাংসদ প্রতাপ সিমহারদের পাস পাওয়া গিয়েছে। বুধবার বিকেলে মাইসুরুর সাংসদ প্রতাপকে ডেকে পাঠান লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। প্রতাপের কাছে জানতে চাওয়া হয় কী করে ধৃত দু’জনের গেল সাংসদের অনুমতিপত্র! সেই প্রশ্নের উত্তরেই বিজেপি সাংসদ জানান, ধৃত সাগরের বাবা তাঁর লোকসভা কেন্দ্রের বাসিন্দা। বেশ কয়েকদিন ধরেই তিনি সাংসদের দফতরে ঘোরাফেরা করতেন। কিন্তু সাগরকে চেনেন না বলেই দাবি করেন প্রতাপ সিমহার।
বৃহস্পতিবার, তদন্তকারিরা জানিয়েছেন অভিযুক্তরা গত ১৮ মাসে একাধিকবার নিজেদের মধ্যে আলোচনা করেছেন কি ভাবে বাঁধা পেরিয়ে তারা লোকসভায় ঢুকবেন।
প্রসঙ্গত, নতুন ভবনের নিরাপত্তা জোরদার হবে বলে দাবি করা হয়েছিল বিজেপি সরকারের পক্ষ থেকে। কিন্তু বুধবারের ঘটনা নিরাপত্তার বেআব্রু চেহারা সামনে নিয়ে এসেছে। খালিস্থানী জঙ্গী নেতার সংসদ হামলার হুমকি থাকলেও কেন সরকার নিরাপত্তা জোরদার করেনি তা নিয়ে প্রশ্ন উঠছে।
বিজেপি সূত্রে জানা গিয়েছে, ঘটনায় উদ্বিগ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সূত্রের খবর, বৃহস্পতিবার একটি বিশেষ বৈঠক তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা, কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী, অনুরাগ ঠাকুর সহ বেশ কয়েকজন সাংসদ উপস্থিত ছিলেন বৈঠকে। বিজেপি সূত্রের খবর, বৈঠকেই বুধবারের বিশৃঙ্খলার ঘটনায় সতর্ক করেছেন প্রধানমন্ত্রী। মোদির বার্তা, এই ঘটনাকে কোনওভাবেই হালকাভাবে নেওয়া যাবে না। প্রধানমন্ত্রী আরও বলেন,এই ঘটনাটা গুরুত্ব দিয়ে দেখুন। এটা নিয়ে কোনওভাবে রাজনীতিতে জড়িয়ে পড়বেন না। সংসদ সূত্রের খবর, প্রধানমন্ত্রী এদিন পুরো সংসদের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেছেন। কীভাবে এই ঘটনা ঘটল সেটা নিয়ে উদ্বেগও প্রকাশ করেছেন তিনি।
উল্লেখ্য, গতকালের ঘটনার জেরে প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি করেছে বিরোধীরা। ইতিমধ্যেই বুধবারের ঘটনায়, ৬ অভিযুক্তের বিরুদ্ধে ইউএপিএর আওতায় মামলা দায়ের করে তদন্ত করছে পুলিশ। মোট ৮ জন নিরাপত্তারক্ষীকে সাসপেন্ড করা হয়েছে। একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে প্রাথমিক তদন্তে।

Post Views: 92

Continue Reading

Previous: শীতে আপনার ডিশে কী কী রাখা মাস্ট ?
Next: সংসদে হামলার ঘটনার তদন্তে হালিশহরে গোয়েন্দারা

সম্পর্কিত গল্প

20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.