Skip to content
মার্চ 10, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ভাষণের সময় প্রবল বিরোধের মুখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ইন্ডিয়া জোটের সাংসদের ওয়াকআউট

ভাষণের সময় প্রবল বিরোধের মুখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ইন্ডিয়া জোটের সাংসদের ওয়াকআউট

Online Desk জুলাই 3, 2024
4XDSA.png

সুমন্ত দাশগুপ্ত,নয়াদিল্লিঃ রাষ্ট্রপতির ভাষণের উপর জবাবি ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বুধবার রাজ্যসভায় বক্তব্য রাখেন। বিরোধীদের দাবি রাষ্ট্রপতির ভাষণের উপর বিতর্কে রাজ্যসভার বিরোধী দলনেতা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গেকে বলতে দিতে হবে। উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় বিরোধীদের দাবিকে নাকচ দেন। ইন্ডিয়া জোটের সাংসদরা ওয়াকআউট করেন। সব মিলে বুধবার হইহট্টগোল ময় সংসদের উচ্চকক্ষ।
রাষ্ট্রপতির ভাষণের উপর জবাবি ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বুধবার রাজ্যসভায় বক্তব্য রাখেন। তৃতীয়বার জয়ের জন্য দেশবাসীকে ধন্যবাদ জানান তিনি। গত ১০ বছরে এনডিএ সরকারের সাফল্য তুলে ধরেন প্রধানমন্ত্রী। পাশাপাশি কংগ্রেস সহ ইন্ডিয়া জোটের পরাজয় নিয়ে আক্রমণ করেন তিনি। ভাষণের সময় প্রবল বিরোধের মুখে পড়েন প্রধানমন্ত্রী। বিরোধী বেঞ্চ থেকে সদস্যরা চিৎকার-চেঁচামেচি শুরু করেন। বিরোধীদের দাবি রাষ্ট্রপতির ভাষণের উপর বিতর্কে রাজ্যসভার বিরোধী দলনেতা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গেকে বলতে দিতে হবে। সংসদের উচ্চকক্ষের চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় বিরোধীদের দাবিকে নাকচ করে দেওয়ায় ইন্ডিয়া জোটের সাংসদরা ওয়াকআউট করে। মোদি বলেন, এদের কাজ হচ্ছে হইহট্টগোল করা আর সত্য শোনার বদলে সদন ছেড়ে চলে যাওয়া।
জবাবি ভাষণে প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে আসে, সেনাবাহিনীর আধুনিকীকরণ থেকে জরুরি অবস্থার ৫০ বছর পূর্তি—বিভিন্ন ইস্যুতে ঝাঁজালো আক্রমণ করেন বিরোধীদের।
চোপড়া ও সন্দেশখালিতে মহিলাদের উপর নির্যাতনের ঘটনা নিয়ে বিরোধীদের চুপ থাকার সমালোচনা করেন করে মোদি বলেন, মহিলাদের বিরুদ্ধে অত্যাচারের ঘটনায় বিরোধীদের বাছাই করা মনোভাব অত্যন্ত উদ্বেগের, আমি সোশ্যাল মিডিয়ায় পশ্চিমবঙ্গের ভিডিয়ো দেখেছি যেখানে একজন মহিলাকে নির্মমভাবে মারা হচ্ছে, এমনকী, বিরোধী নেতারাও এই বিষয় নিয়ে একটা শব্দ খরচ করেননি।

Post Views: 98

Continue Reading

Previous: সমুদ্রে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হোন ৬ মৎস্যজীবী
Next: এবার নিট মামলায় জড়ালো কলকাতার নাম

সম্পর্কিত গল্প

sharjeel-imam.jpg

শারজিল ইমামকে ১০ দিনের অন্তর্বর্তী জামিন আদালতের

Online Desk মার্চ 9, 2026
trump-128000.jpg

ওয়াশিংটনের অনুমোদন ছাড়া ইরানের সর্বোচ্চ পদে কেউ টিকবেন না: ট্রাম্প

Online Desk মার্চ 9, 2026
knife.jpg

ইনস্টাগ্রামে মুসলিম মহিলার সঙ্গে প্রেম, বিরোধিতা করায় যমজ বোনকে ৮৪ বার ছুরিকাঘাত করে খুন

Online Desk মার্চ 9, 2026

You may have missed

sharjeel-imam.jpg

শারজিল ইমামকে ১০ দিনের অন্তর্বর্তী জামিন আদালতের

Online Desk মার্চ 9, 2026
Sanju.jpg

স্বপ্নের রানকে আরও শক্তিশালী করতে শচীন টেন্ডুলকারের দেখানো পথে হেঁটেছেন স্যামসন

Online Desk মার্চ 9, 2026
trump-128000.jpg

ওয়াশিংটনের অনুমোদন ছাড়া ইরানের সর্বোচ্চ পদে কেউ টিকবেন না: ট্রাম্প

Online Desk মার্চ 9, 2026
knife.jpg

ইনস্টাগ্রামে মুসলিম মহিলার সঙ্গে প্রেম, বিরোধিতা করায় যমজ বোনকে ৮৪ বার ছুরিকাঘাত করে খুন

Online Desk মার্চ 9, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.