Skip to content
জুন 27, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ভিসা নিয়ে বড় ঘোষণা, বাংলাদেশের জন্য দরজা খুলছে ভারত

ভিসা নিয়ে বড় ঘোষণা, বাংলাদেশের জন্য দরজা খুলছে ভারত

Online Desk জুন 26, 2026
DINESH.jpg

ওঙ্কার ডেস্কঃ বাংলাদেশের জন্য আবার দরজা খুলছে ভারত। ফের চালু করা হচ্ছে পর্যটন ভিসা। বৃহস্পতিবারই ঢাকায় ভারতীয় ভিসা কেন্দ্রে সাংবাধিক সম্মেলন করে এই ঘোষণা করলেন বাংলাদেশে ভারতের নতুন রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী।
সূত্রের খবর, বৃহস্পতিবার দুপুর ১২টা নাগাদ বাংলাদেশের রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন দীনেশ ত্রিবেদী। সাক্ষাতের পর সাংবাদিক বৈঠক করে দীনেশ ত্রিবেদী জানান, আগামী ২৮ জুন, রবিবার থেকে ভিসা পরিষেবা চালু করা হবে। বাংলাদেশি নাগরিকরা ভারতে আসার জন্য পর্যটন ভিসার আবেদন করতে পারবেন। দীনেশ ত্রিবেদী জানিয়েছেন, দুই পড়শি দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করতেই এই উদ্যোগ।
গত এপ্রিল মাসেই দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশে ভারতের হাই কমিশনার হিসাবে নিয়োগ করা হয়। তিনিই প্রথম রাজনীতিবিদ, যাকে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসাবে নিয়োগ করা হল। এর আগে এই পদে কূটনীতিক প্রণয় ভর্মা ছিলেন।
প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ অগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর ভারত-বাংলাদেশের মধ্য়ে সম্পর্কের যে টানাপোড়েন ও উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল, তার জেরেই ভারত বাংলাদেশি নাগরিকদর জন্য পর্যটন ভিসা দেওয়া বন্ধ করে দেয়। কেবলমাত্র মেডিক্যাল ভিসা ও বাণিজ্য ভিসা দেওয়া হচ্ছিল। দুই বছর পর আবারও পর্যটন ভিসা দেওয়া শুরু হবে।

Post Views: 30

Continue Reading

Previous: ১১ বাংলাদেশি জঙ্গির বিরুদ্ধে চার্জশিট এনআইএ-এর
Next: সঞ্চালকের পর এবার বদল ‘দাদাগিরি’র টাইটেল ট্র্যাকে

সম্পর্কিত গল্প

baby-deadbody.png

ছয়মাসের শিশুকন্যার কান্নায় বিরক্ত; ধারালো অস্ত্র দিয়ে গলা কাটল মা

Online Desk জুন 26, 2026
sujashjkr.png

RSS, BJP কে নকল হিন্দু বলে সমালোচনা জোত্যির্মঠের শঙ্করাচার্যের; দলের নীতি-আদর্শ নিয়েও কটাক্ষ

Online Desk জুন 26, 2026
mp.png

গাড়ির ভিতরে যুগলের রহস্যমৃত্যু, ৫০ ফুট দূরে মিলল ৩টি মোবাইল; ধোঁয়াশায় মধ্যপ্রদেশ পুলিশ

Online Desk জুন 26, 2026

You may have missed

baby-deadbody.png

ছয়মাসের শিশুকন্যার কান্নায় বিরক্ত; ধারালো অস্ত্র দিয়ে গলা কাটল মা

Online Desk জুন 26, 2026
sujashjkr.png

RSS, BJP কে নকল হিন্দু বলে সমালোচনা জোত্যির্মঠের শঙ্করাচার্যের; দলের নীতি-আদর্শ নিয়েও কটাক্ষ

Online Desk জুন 26, 2026
mp.png

গাড়ির ভিতরে যুগলের রহস্যমৃত্যু, ৫০ ফুট দূরে মিলল ৩টি মোবাইল; ধোঁয়াশায় মধ্যপ্রদেশ পুলিশ

Online Desk জুন 26, 2026
OM.jpg

কারা আসল তৃণমূল? ২১ জুলাইয়ের আগেই তা নির্ধারণের দিনক্ষণ চূড়ান্ত করেছেন স্পিকার

Online Desk জুন 26, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.