Skip to content
জুন 27, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • সঞ্চালকের পর এবার বদল ‘দাদাগিরি’র টাইটেল ট্র্যাকে

সঞ্চালকের পর এবার বদল ‘দাদাগিরি’র টাইটেল ট্র্যাকে

Online Desk জুন 26, 2026
FotoJet.jpg

ওঙ্কার ডেস্ক: শীঘ্রই আসছে ‘দাদাগিরি’র নতুন সিজন। এই সিজনের সঞ্চালনার ভার নিয়েছেন টলিউডের ‘মেগাস্টার’ দেব। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে এই রিয়্যালিটি শো-এর প্রোমো‌ও। খুব শীঘ্রই আসছে ‘দাদাগিরি’র নতুন সিজন। খুব তাড়াতাড়ি জি বাংলার পর্দায় দর্শক দেখতে চলেছেন দেবের ‘দাদাগিরি’। তবে এবার বদল টাইটেল ট্র্যাকেও। এতদিন ‘দাদাগিরি’র টাইটেল ট্র্যাকে শোনা যেত অরিজিৎ সিং-এর কণ্ঠ। এবার সঞ্চালক বদলানোর পাশাপাশি বদলে গেল ‘দাদাগিরি’র ট্র্যাকও।
নতুন সিজনের টাইটেল ট্র্যাকে নাকি শোনা যেতে চলেছে ঈশান মিত্রর কণ্ঠ। গায়কের কথায়, “একদিন হঠাৎ করেই পরিচালক অভিজিৎ সেনের কাছ থেকে ডাক পান তিনি। আমায় বলেন, দাদাগিরি অন্যভাবে আসছে নতুন টাইটেল ট্র্যাক লাগবে। আমি দেখলাম দেবদা এবার সঞ্চালক হচ্ছে। এত বছর দেবদার সঙ্গে কাজ করেছি। তাই এই সুযোগটা হাত ছাড়া করিনি।” ঈশান বলেন, “চেষ্টা করেছি যাতে দর্শকের কাছে একেবারে অচেনা না লাগে ট্রাকটা। আমি আমার মতো করে চেষ্টা করেছি।”
প্রসঙ্গত, সদ্য প্রকাশ্যে আসা ‘দাদাগিরি’র প্রোমোয় দেখা যাচ্ছে, দেব ঘুমের ঘোরে রিয়্যালিটি শো-এর সঞ্চালনার স্বপ্ন দেখছেন। ঘুম ভাঙতেই তিনি ভাবছেন কোথায় সৌরভ গাঙ্গুলি আর কোথায় তিনি! তুলনাই করতে পারছেন না। কিছুতেই সাহস পান না দেব। এরপর যিশু সেনগুপ্ত ও আবির চ্যাটার্জি তাঁকে বোঝান তাঁর জগতে তিনিই তো দাদা, তাঁরা যদি পারেন তাহলে দেবও পারবেন। মনোবল বেড়ে যায় অভিনেতার। ‘দাদাগিরি’র নতুন সঞ্চালক হিসেবে এগিয়ে আসেন। প্রোমো প্রকাশ্যে আসার পর থেকেই আরও উৎসাহ বেড়েছে দেব-ভক্তদের। ইতিমধ্যেই জেলায় জেলায় চলছে অডিশন। খুব তাড়াতাড়ি নতুন মোড়কে আসছে ‘দাদাগিরি’।

Post Views: 38

Continue Reading

Previous: ভিসা নিয়ে বড় ঘোষণা, বাংলাদেশের জন্য দরজা খুলছে ভারত
Next: জল্পনার অবসান, প্রকাশ্যে দাদাগিরির প্রোমো

সম্পর্কিত গল্প

baby-deadbody.png

ছয়মাসের শিশুকন্যার কান্নায় বিরক্ত; ধারালো অস্ত্র দিয়ে গলা কাটল মা

Online Desk জুন 26, 2026
sujashjkr.png

RSS, BJP কে নকল হিন্দু বলে সমালোচনা জোত্যির্মঠের শঙ্করাচার্যের; দলের নীতি-আদর্শ নিয়েও কটাক্ষ

Online Desk জুন 26, 2026
mp.png

গাড়ির ভিতরে যুগলের রহস্যমৃত্যু, ৫০ ফুট দূরে মিলল ৩টি মোবাইল; ধোঁয়াশায় মধ্যপ্রদেশ পুলিশ

Online Desk জুন 26, 2026

You may have missed

baby-deadbody.png

ছয়মাসের শিশুকন্যার কান্নায় বিরক্ত; ধারালো অস্ত্র দিয়ে গলা কাটল মা

Online Desk জুন 26, 2026
sujashjkr.png

RSS, BJP কে নকল হিন্দু বলে সমালোচনা জোত্যির্মঠের শঙ্করাচার্যের; দলের নীতি-আদর্শ নিয়েও কটাক্ষ

Online Desk জুন 26, 2026
mp.png

গাড়ির ভিতরে যুগলের রহস্যমৃত্যু, ৫০ ফুট দূরে মিলল ৩টি মোবাইল; ধোঁয়াশায় মধ্যপ্রদেশ পুলিশ

Online Desk জুন 26, 2026
OM.jpg

কারা আসল তৃণমূল? ২১ জুলাইয়ের আগেই তা নির্ধারণের দিনক্ষণ চূড়ান্ত করেছেন স্পিকার

Online Desk জুন 26, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.